001716115 ৩৪ তাফসীরে ইবন কাছীর একদিন মসজিদে গিয়া দেখি লোকজন হাদীস নিয়া তর্ক-বিতর্ক করিতেছে । তখন আমি আলী (রা)-এর কাছে গিয়া বলিলাম- হে আমীরুল মু'মিনীন! আপনি কি দেখেন না যে, লোকেরা হাদীস নিয়া তর্ক-বিতর্ক করিতেছে? তিনি প্রশ্ন করিলেন- তাহারা কি সত্যই উহা করিয়াছে? আমি বলিলাম- হ্যা! তিনি বলিলেন ৪ নিশ্চয় আমি রাসূল (সা)-কে বলিতে শুনিয়াছি যে, শীঘ্বই ফিতনা দেখা দিবে। আমি প্রশ্ন করিলাম, হে আল্লাহ্র রাসূল! উহা হইতে বাঁচার উপায় কি? তিনি বলিলেন, আল্লাহ্র কিতাব । উহাতে তোমাদের অতীত ও ভবিষ্যতের সব খবরাখবর বিদ্যমান । উহা তোমাদের চূড়ান্ত বিধান। উহা কোন তামাশার বন্তু নহে। যে দান্তিক উহা বর্জন করিবে, আল্লাহ্ তাহাকে চূর্ণ করিবেন। উহার বাহিরে যে ব্যক্তি হিদায়েত খুঁজিবে, আল্লাহ্ তাহাকে বিভ্রান্ত করিবেন। উহা আল্লাহ্র মজবুত রশি। উহা বিজ্ঞতম উপদেশগ্রস্থ। উহাই সিরাতুল মুস্তাকীম। উহা মানুষের খেয়াল-খুশীর নিয়ন্ত্রক ৷ ভাষার বিভিন্নতাও উহাতে বিভিন্নতা সৃষ্টি করিতে পারে না। আলিমগণের কোনদিনই উহার চাহিদা মিটিবে না। হাজার চ্যালেঞ্জ দিয়াও উহা সৃষ্টি করা যাইবে না। আর উহার বিস্ময়কর বৈশিষ্ট্যেও কোন ঘাটতি দেখা দিবে না। সেই বৈশিষ্ট্যের দুর্বার আকর্ষণ জ্বিনকে পর্যন্ত আকৃষ্ট করিয়াছে। ফলে তাহারা বলিতে বাধ্য হইল ঃ ৭03 4০০1 501 ০৫০ (509 1৮৭ 0 অর্থাৎ নিশ্চয় আমরা আশ্চর্য এক কুরআন শ্রবণ করিয়াছি। উহা সঠিক পথের নির্দেশ দেয়। তাই আমরা ঈমান আনিয়াছি।" তাই যে উহার আলোকে কথা বলে; সত্য বলে আর যে উহা আমল করে সে পুণ্য লাভ করে। উহার ভিত্তিতে যে রায় দেয় সে ইনসাফ করে; আর যে উহার দিকে ডাকে সে সিরাতুল, মুস্তাকীমের দিকেই ডাকে । হে আওয়ার! উহা মজবুত করিয়া ধারণ কর ।' অতঃপর ইমাম তিরমিযী (র) বলেন- হাদীসটি 'গরিব'। শুধু হামযাহ আয্ যিয়াত ছাড়া আর কেহ এই হাদীস বর্ণনা করিয়াছে বলিয়া আমাদের জানা নাই। আর তাহার সূত্র অপরিজ্ঞাত। তাহা ছাড়া হারিছের হাদীসে ক্রটি থাকে। আমি বলি- হামযা ইব্ন হাবীব আয যিয়াত এই হাদীস একা বর্ণনা করেন নাই। উহা মুহাম্মদ ইবন ইসহাকও মুহাম্মদ ইব্ন কা'ব আল করঘী হইতে এবং তিনি হারিছ আল আওয়ার হইতে বর্ণনা করিয়াছেন । সুতরাং হামযার এই বর্ণনায় নিঃসঙ্গতার প্রশ্ন আর থাকিল না। যদি তাহাকে হাদীস বর্ণনায় দুর্বল বলা হয়, তাহা হইলেও তাহাকে কিরাআতের ইমাম বলিয়া মান্য করা হয়। তবে হাদীসটি হারিছুল আওয়ারের সূত্রে বর্ণিত একটি মশহুর হাদীস । অবশ্য তাহার ব্যাপারে সমালোচনা রহিয়াছে । সমালোচকদের একদল তাহার মতামত ও ধ্যান-ধারণা সম্পর্কে প্রশ্ন তুলিয়াছেন। তথাপি তিনি জ্ঞাতসারে হাদীসের ব্যাপারে মিথ্যার আশ্রয় নিয়াছেন এমনটি হইতে পারে না। আল্লাহই সর্বজ্ঞ। ইহাও সম্ভব যে, হাদীসটি মূলত হযরত আলী (রা)-এর উক্তি । অবশ্য কেহ কেহ ইহাকে মারফূ* মনে করিয়াছেন। তবে হাদীসের বক্তব্যকে 'হাসান সহীহ' বলা যায়। কারণ, উহার সমর্থনে হযরত আব্দুল্লাহ্ ইব্ন মাসউদ (রা)-এর নবী করীম (সা) হইতে বর্ণিত হাদীস রহিয়াছে। জ্ঞান জগতের ইমাম আবূ উবায়দ আল কাসিম ইব্ন সাল্সাম রে) তাহার মুহাম্মদ আছ ছাওরী কিংবা অন্য কেহ ইসহাক আল হিজরী হইতে, তিনি আবুল আহওয়াস
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।