Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৩১২ তাফসীরে ইবৃন কাছার তিনি বলেন. উহার অর্থ ক্ষতির উপর ক্ষতি এবং ভ্রান্তির উপর ভ্রান্তি । আবদুর রহমান (র) ইস্থাকে 'হুস্ন' (ভাল কাজ) বলিয়াছেন। কারণ, উহা যথাযথ কর্মফল। পূর্বসূরীদের মত ইহাই । আল্লাহ্‌ পাকের কালামে ইহার আরও দলীল আছে। যেমন £ ১1535 059 ১৬ 2৯39 195৯1 ০৪১13 “যাহারা হিদায়েত হণ করিয়াছে, তাহাদের হিদায়েতের মাত্রা বাড়াইয়া দিয়াছেন এবং তাহারা পরহেযগার হইয়াছে” আয়াতাংশ ০১২০ 19৫ ৮০০ একে ১৯১১৫১ পড়া হয়। মুনাফিকদের এইরূপ দুইটি চরিত্রই ছিল। তাহারা নিজেরা তো মিথ্যা বলিত, অপরকেও মিথ্যাবাদী বলিত। | ইমাম কুরতুবী ও অন্যান্য তাফসীরকার রাসূলুল্লাহ (সা) জানিতে পাইয়াও কেন মুনাফিকদের হত্যা করেন নাই, এই প্রশ্নের জবাবে সহীহদ্বয়ে উদ্ধৃত হাদীসটি পেশ করেন। উহাতে বর্ণিত আছে, রাসূল (সা) হযরত উমর (রা)-কে বলেন, “মুহাম্মদ তাহার সঙ্গীদের হত্যা করেন, এই কথা আরবরা বলাবলি করুক তাহা আমি পছন্দ করি না।' তিনি ভয় পাইতেন যে, ইহার ফলে বনু আরব ইসলাম গ্রহণ হইতে বিরত থাকিবে । কারণ, মুনাফিকরা প্রকাশ্যে মুসলমান নামে পরিচিত । তাহাদের অন্তরের কুফরী আল্লাহ্‌ তা'আলাই জানেন, সাধারণ মানুষ . জানে না। সুতরাং কি কারণে তাহাদের হত্যা করা হইল তাহা বুঝানো কঠিন হইবে । এই ভুল বুঝাবুঝির ফলে সাধারণ আরবরা ইসলাম গ্রহণের ব্যাপারে দ্বিধাবিত হইয়া পড়িবে । তাহারা বলিয়া বেড়াইবে, মুহাম্মদ তাহার সঙ্গীদেরও কখন কি কারণে হত্যা করে তাহা কেহ জানিতে পারে না। ইমাম কুরতুবী বলেন- আমাদের আলিম সম্প্রদায়ের ও অন্যান্য বিশেষজ্ঞের অভিমত ইহাই । মুনাফিকদের অন্তরের কলুষতা জানা সত্তেও তিনি তাহাদের সহিত সম্প্রীতি বজায় রাখিয়া চলিতেন। ইব্‌ন আতিয়্যা বলেন- ইমাম মালিকের অনুসারীবৃন্দের নীতি ইহাই । মুহাম্মদ ইবনুল জুহুম কাজী ইসমাঈল আবহারী ও ইবনুল মাজেশুন এই মতের ভিত্তিতে দলীল পেশ করিয়াছেন। একটি দলীল এই, ইমাম মালিক (র) বলেন- রাসূল (সা) উম্মতকে ইহাই জানাইয়া দিলেন যে, বিচারক কখনও তাহার জানার উপর ভিত্তি করিয়া রায় দিবে না। ইমাম কুরতুবী বলেন- অন্যান্য মাসআলায় মতভেদকারী সর্বস্তরের আলিম এই ব্যাপারে একমত যে, বিচারক নিজের অবগতির উপর ভিত্তি করিয়া রায় দিবেন না । তিনি বলেন- ইমাম শাফেঈ (র)-ও ইহা হইতে দলীল গ্রহণ করিয়াছেন যে, রাসূল (সা) মুনাফিকদের অন্তরের কথা জানা সত্তেও মুখে ইসলাম প্রকাশ করায় তাহাদের হত্যা কার্য হইতে বিরত ছিলেন। কারণ, বিচার অন্তরের কথার ভিত্তিতে হইবে না, হইবে মুখের কথার ভিত্তিতে । সহীহদ্বয় ও অন্যান্য হাদীস সংকলনে ইহার সমর্থনে বহু হাদীস বর্ণিত হইয়াছে । যেমন রাসূল (সা) বলেন £ “আমি (অবিশ্বাসী) লোকদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আদিষ্ট হইয়াছি। যতক্ষণ তাহারা : 'লা-ইলাহা ইল্লাল্লাহু না বলিবে, ততক্ষণ যুদ্ধ চলিবে । যখন উহা বলিবে, তখন আমার হাত হইতে তাহাদের রক্ত ও সম্পদ নিরাপদ হইবে। হ্যা, কিসাসের প্রশ্ন ভিন্ন। আর তাহাদের অন্য কোন ব্যাপার থাকিলে উহার হিসাব তাহারা আল্লাহ্‌র কাছে দিবে ।” উক্ত হাদীসের তাৎপর্য এই, যখনই কেহ মুখে কলেমা বলিবে, তখন তাহাকে মুসলমান ধরা হইবে এবং সে ইসলামী বিধানের আওতায় আসিবে। অন্তরে তাহার যাহাই থ্রাকুক না কেন। যদি উহা ভাল হয়, পরকালেও উহার সুফল পাইবে। যদি অন্তর খারাপ হয়, তাহা হইলে

— পৃষ্ঠা ৩০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।