001119115 “আমি তাহাদের অন্তর ও চক্ষু এমনভাবে ফিরাইয়া দেই যেন তাহারা প্রথম হইতেই ঈমান আনে নাই এবং তাহাদিগকে তাহাদের অবাধ্যতার ক্ষেত্রে এমন সুযোগ দেই, যেন তাহারা উধভ্রান্তের মত চক্কর খাইতে থাকে ।” এই ধরনের আয়াতগুলি প্রমাণ করে যে, আল্লাহ্ তা'জাল৷ নিজেই অন্তরসমূহে মোহর মারিয়াছেন। ফলে তাহারা হিদায়েতপ্রাপ্ত হয় না। ইহাই সঠিক বিচার । যেহেতু সে জানিয়া শুনিয়া সত্য ত্যাগ করিয়া বাতিলের অনুসরণ করিতেছে, তাই আল্লাহ্ তা'আলা তাহার ব্যাপারে ইনসাফ করিয়াছেন । ইহা তাহার কোন খারাপ কাজ নহে, ইনসাফ তো সুন্দর কাজ । তিনি যদি এইটুকু জানিতে ও বুঝিতে পারিতেন তাহা হইলে যাহা বলিয়াছেন তাহা বলিতেন না। আল্লাহ্ই সর্বজ্ঞ। ইমাম কুরতুবী বলেন-উম্মতের ইজমা এই তাৎপর্যের উপরে যে, আন্রাহ্ তা'আলা স্বয়ং কোন কোন বান্দার সঙ্ঞাত কুফরীর অপরাধে তাহার অন্তরে সীল মারিয়া দেন। যেমন তিনি বলেন ১১১১৫ 04215 4111 ৮৮ 33 “বরং আন্মাহ্ তা'আলা তাহাদের কুফরীর কারণে তাহাদের অন্তরে ছাপ মারিয়া দেন।” তিনি প্রসঙ্গত অন্তর পরিবর্তনের _,51811 ১155 হাদীস উদ্ধৃত করেন। ইহাতে বলা হইয়াছে-“হে অন্তর পরিবর্তনকারী! তুমি আমার অন্তরকে তোমার দীনের উপর স্থির করিয়া দাও।” তিনি হযরত হুযায়ফা (রা)-এর হাদীসও উদ্ধৃত করেন। হযরত হুযায়ফা (রা) নবী করীম (সা)-এর এই বর্ণনা শুনান $ “নবী করীম (সা) বলিয়াছেন, ফিতনা অন্তরের উপর ঝেষ্টনীর কাজ করে। উহা প্রভাব গ্রহণকারী অন্তরকে ধাপে ধাপে বিন্দু বিন্দু কালো দাগের আস্তরে আবদ্ধ করিয়া দেয়। যে অন্তর ফিতনার প্রভাব অস্বীকার করে, উহা সমগ্র অন্তরকে শুভ্র সমুজ্বল করিয়া দেয়। ফলে কোন দিনই ফিতনা তাহারা ক্ষতি করিতে পারে না। পক্ষান্তরে ফিতনা গ্রহণকারীরা সেই মসীলিপ্ত অন্তরটি উপুড় করা কলসের মত ভাল-মন্দ চিনার ও গ্রহণের সম্পূর্ণ অযোগ্য হইয়া যায়।” (অসমাপ্ত) ইব্ন জারীর বলেন- এই প্রশ্নে আমার কাছে এই হাদীসের বর্ণনাটি যথাযথ মনে হয়। আমাকে মুহাম্মদ ইব্ন বিশার, তাহাকে সাফওয়ান ইব্ন ঈসা, তাহাকে আজলান কা'কা' হইতে, তিনি আবূ সালেহ হইতে এবং তিনি আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করেন £ “রাসূল (সা) বলিয়াছেন- কোন মু'মিন যখন একটি পাপ করে, তখন তাহার অন্তরে একটি কালো দাগ পড়ে । যদি তওবা করে ও অনুতপ্ত হয়, তখন উহা মুছিয়া যায়। পক্ষান্তরে যদি পাপ বাড়িতেই থাকে, তখন কালো দাগ বৃদ্ধি পাইয়া অন্তর গ্রাস করিয়া ফেলে। উহাই অন্তরের মরিচা । যেমন আল্লাহ্ বলেন £ ১৬৪৪ 1৩,৫৮০ ০125 317 5৫০ 359. “কখনই তাহা নহে; বরং তাহাদের পাপাচারের কারণে অন্তরে তাহাদের মরিচা পড়িয়া গিয়াছৈ।”
— পৃষ্ঠা ৩০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।