Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা আল্‌ বাকারা ২৯৫ বলিলেন-নবীগণের ৷ তিনি বলিলেন-তাহাদের ঈমান না আনার প্রশ্নই আসে না। কারণ তাহাদের নিকট ওহী নাযিল হয়। তাহারা বলিলেন-তাহা হইলে আমাদের । তিনি বলিলেন-তোমাদের ঈমান না আনার কি কারণ থাকিতে পারে? আমি স্বয়ং তোমাদের সামনে দীপ্যমান। অতঃপর তিনি বলিলেন-জানিয়া রাখ, আমার কাছে তাহাদের ঈমান বিস্ময়কর যাহারা তোমাদের পরে আসিবে এবং গ্রন্থাকারে আল্লাহ্‌র কিতাব পাইয়া ঈমান আনিবে ও উহার বিধি-বিধান আমল করিবে । আবু হাতিম আর রাধী বলেন-আল মুগীরা ইবৃন কয়স আল বসরীর হাদীস “মুনকার? বলিয়া অভিহিত হয়। আমার বক্তব্য এই যে, আবু ইয়ালা তাহার মুসনাদে, ইবৃন মারদুবিয়্যাহ তাহার তাফসীরে এবং হাকিম তাহার 'মুস্তাদরাক' সংকলনে মুহাম্মদ ইব্‌ন হামিদ হইতে, তিনি যায়দ ইব্‌ন আসলাম হইতে, তিনি তাহার পিতা হইতে, তিনি উমর (রা) হইতে ও তিনি রাসূল (সা) হইতে অনুরূপ কিংবা উহার কাছাকাছি হাদীস বর্ণনা করিয়াছেন । হাকিম উহার সুত্রকে সহীহ বলিয়াছেন । তবে সহীহদ্বয়ে উহা উদ্ধৃত হয় নাই। আনাস ইবৃন মালিক (রা) হইতেও “মারফু হাদীস' হিসাবে অনুরূপ বর্ণনা পাওয়া যায়। আল্লাহ্‌ই সর্বজ্ঞ। ইবন আবূ হাতিম বলেন-আমার কাছে আমার পিতা, তাহার কাছে আবদুল্লাহ ইব্‌ন মুহাম্মদ আল মুসনাদী তাহার কাছে ইসহাক ইব্‌ন ইদরীস সরাসরি বর্ণনা করেন.এবং ইবরাহীম ইবন জা“ফর ইব্‌ন মাহমুদ ইবৃন সালামা আনসারী ও জা“ফর ইব্‌ন মাহমুদ তাহার দাদী বুদায়লা হইতে খরব পৌছান যে, বুদায়লা বলিয়াছেন : "আমি জোহর কি আসর নামায হারিছা মসজিদে আদায় করিতেছিলাম । ঈলিয়া মসজিদ (বায়তুল মুকাদ্দাস) আমাদের কিবলা ছিল। সবেমাত্র দুই রাকাআত পড়িয়াছি, এমন সময় খবর আসিল, রাসূলুল্লাহ্‌ (সা) কিবলা পরিবর্তন করিয়া বায়তুল হারামের দিকে মুখ করিয়াছেন। আমরা সঙ্গে সঙ্গে ঘুরিয়া গেলাম । এবং মেয়েদের জায়গায় পুরুষ ও পুরুষের জায়গায় মেয়েরা ঠাই নিল। তারপর আমরা বাকী দুই ইবরাহীম বলেন-বনূ হারিছার এক ব্যক্তি আমাকে বলিয়াছেন যে, রাসূল (সা) এই খবর শুনিয়া বলিলেন-“তাহারাই অদৃশ্য বস্তুর উপর ঈমান আনিল।' হাদীসটি একই সুত্রে বর্ণিত বিধায় 'গরীব' শ্রেণীভুক্ত । 6৯92০ ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক বর্ণনা করেন, ইকামাতে সালাত বলিতে রুকু", সিজদা, তিলাওয়াত, খুশু ও কিবলামুখী হওয়া পূর্ণ করাকে বুঝায় । কাতাদাহ বলেন-ইকামাতে সালাত হইল উহার ওয়াক্ত, ওযু, রুকৃ' ও সিজদার হেফাজত করা। মাকাতিল ইবৃন হাইয়ান বলেন-সালাত কায়েমের অর্থ হইল উহার ওয়াক্তের হিফাজত, উহার জন্য পবিত্রতা অর্জনে পূর্ণতা, উহার রুকু-সিজদা সুসম্পন্ন করা, উহাতে কুরআন তিলাওয়াত করা, তাশাহহুদ পড়া ও নবী (সা)- এর উপর দরূদ পাঠ করা। এই হইল ইকামাতে সালাত। | -

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।