0০011191115 ২৯৪ তাফসীরে ইবৃন কাছীর বর্ণনা করুন। তিনি বলিলেন, হা! আমি তোমাকে একটি উত্তম হাদীস শুনাইব। আমরা একদিন রাসূল (সা)-এর সহিত নাশতা করিতেছিলাম ৷ আমাদের সংগে আবূ উবায়দা ইবনুল জার্বাহ। ছিলেন। তিনি আরয করিলেন-'হে আল্লাহ্র রাসূল! আমরা আপনার সাক্ষাতে ঈমান আনিয়াছি এবং আপনার সঙ্গে থাকিয়া জিহাদ করিয়াছি। সুতরাং আমাদের চাইতে উত্তম কেহ হইবে কি? তিনি বলিলেন-হ্যা। তোমাদের পরে যাহারা আমাকে না দেখিয়া ঈমান আনিবে তাহারা উত্তম ।' আবু বকর ইবৃন মারদুবিয়্যা ভিন্ন সূত্রে তাহার তাফসীর গ্রন্থে অনুরূপ বর্ণনা উদ্ধত করেন। সালেহ ইব্ন জুবায়র হইতে মুআবিয়া ইবৃন সালেহ ও আব্দুল্লাহ ইব্ন সালেহ এবং আব্দুল্লাহ্ ইব্ন মাসউদ হইতে ইসমাঈল ও আব্দুল্লাহ ইবৃন জা'ফর তাহার কাছে উহা বর্ণনা করেন। বর্ণনাটি. এই £ সালেহ ইব্ন জুবায়র বলেন-একদা বায়তুল মুকাদ্দাসে নামায আদায় উপলক্ষে রাসূল (সা)-এর সহচর আবু জুমআ আনসারী (রা) আমাদের মাঝে আসিলেন। আমাদের সঙ্গে তখন রিজা ইবৃন হায়াত (রা) ছিলেন। তিনি যখন আমাদের মধ্য হইতে চলিয়া যাইতে উদ্যত হইলেন, আমরাও তাহাকে আগাইয়া দেওয়ার জন্য সঙ্গে গেলাম । তাহাকে আগাইয়া দিয়া যখন ফিরিয়া আসিতে উদ্যত হইলাম, তখন তিনি বলিলেন-নিশ্চয় তোমাদিগকে আমি এক উদ্দীপনামূলক বিনিময় হিসাবে রাসূল (সা)-এর একটি হাদীস শুনাইতে চাই। আমরা বলিলাম-আন্লাহ্ আপনাকে রহম করুন। আপনি উহা শুনান। তিনি বলিলেন-আমরা রাসূল (সা)-এর সঙ্গে ছিলাম । আমাদের সঙ্গে মু'আয ইবৃন জাবাল (রা)-ও ছিলেন। উহা ছিল অন্তরঙ্গ পরিবেশে উত্তম সাহচর্য । তাই আমরা বলিলাম-হে আন্রাহ্র রাসূল! এমন কোন মানব গোষ্ঠী আছে কি যাহারা আমাদের চাইতে বেশী সওয়াবের অধিকারী? আমরা আন্মাহ্র উপর ঈমান আনিয়াছি এবং আপনার অনুসরণ করিতেছি। তিনি বলিলেন-ইহাতে তোমাদের অসুবিধা কি? তোমাদের মাঝে আন্রাহ্র রাসূল বিদ্যমান এবং আসমান হইতে অহরহ ওহী নাযিল হইতেছে। কিন্তু তোমাদের পরবর্তী যেই মানব গোষ্ঠী উহা গ্রন্থাকারে পাইয়া ঈমান আনিবে এবং উহার বিধি-নিষেধ মানিয়া চলিবে, তাহারা তোমাদের দ্বিগুণ সওয়াব পাইবে ।” এই হাদীসটি তিনি ভিন্ন সূত্রেও বর্ণনা করেন। যুমরাতা ইব্ন রবীআ মারযূফ ইব্ন নাফে' হইতে, তিনি সালেহ ইবৃন ভুবায়র হইতে ও তিনি আবু জুমআ হইতে অনুরূপ হাদীসূ বর্ণনা করেন। 4 14 হাদীসবেত্তীদের ভিতর মতান্তর রহিয়াছে । আমি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের প্রথম দিকে উহা সবিস্তারে আলোচনা করিয়াছি। পরবতীদের প্রশংসা এই বিশেষ ক্ষেত্রেই নির্ধারিত। সাধারণভাবে পূর্বসূরীরা উত্তম । অনুরূপ আরেকটি হাদীস হাসান ইব্ন উরফা আল-আবদী বর্ণনা করেন। তিনি তামিমী হইতে, তিনি আমর ইবৃন শুআয়ব হইতে, তিনি তাহার পিতা হইতে ও তিনি তাহার দাদা হইতে বর্ণনা করেন ঃ একদা রাসূল (সা) জিজ্ঞাসা করিলেন, তোমাদের নিকট কাহাদের ঈমান বিম্ময়কর? সাহাবারা জবাব দিলেন-ফেরেশতাদের । তিনি বলিলেন-তাহাদের ঈমান না আনার কোন প্রশ্বই নাই। কারণ, তাহারা আল্লাহ্র সমীপে রহিয়াছেন। তাহারা
— পৃষ্ঠা ২৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।