Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা আল্‌ বাকারা ২৯১ পরত শীতটি ৩০ পটি তর করে 0588588৮ত 298৯৩209552 5 ৬ ৮০ ০0৮০9 ৫ ০298 () ৩. যারা অদৃশ্য বস্তুর উপর ঈমান আনে এবং তাহারা সালাত কায়েম করে আর আমি তাহাদিগকে যে রুযী দিয়াছি তাহা হইতে বিতরণ করে । তাফসীর £ হযরত আবদুল্লাহ হইতে পর্যায়ক্রমে আবুল আওয়াস, আবূ ইসহাক, আ'লা ইবনুল মুসাইয়াব ইব্‌ন রাফে ও আবূ জাফর আর-রাযী বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন-সত্যকে স্বীকার করাই ঈমান । আলী ইবৃন তালহা প্রমুখ ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন-তাহারা ঈমান আনে অর্থ তাহারা সত্যকে স্বীকার করে। ইমাম যুহরী হইতে মুআম্মার বর্ণনা করেন-ঈমান অর্থ আমল করা। রবী" ইব্ন আনাস হইতে আবূ জাফর আর-রাযী বলেন-ঈমান আনা অর্থ আল্লাহ্‌কে ভয় করা । ইব্‌ন জারীর বলেন-ঈমান বিল গায়েবের উত্তম ব্যাখ্যা ইহাই যে, কথায়, বিশ্বাসে ও কাজে উহার পূর্ণ প্রতিফলন। আল্লাহকে ভয় করার যে ঈমান তাহার অর্থ হইল মুখের স্বীকৃতিকে কাজে পরিণত করা। ঈমান এমন একটি শব্দ যাহার অর্থ আল্লাহকে, তাহার কিতাবকে ও তাহার রাসূলকে বিশ্বাস করা এবং এই বিশ্বাসকে কথায় ও কাজে প্রতিফলিত করা। আমার মতে, আভিধানিক অর্থে ঈমান হইল নিছক সত্যের স্বীকৃতি বা আস্থা স্থাপন। কুরআনেও আল্লাহ্‌ পাক এই অর্থে ঈমান শব্দটি ব্যবহার করিয়াছেন। যেমন তিনি বলেন ঃ ১১৮০১৭। ১৭১25 40105 ১৮১৭৯ “সে আল্লাহ্‌র উপর এবং ঈমানদারদের উপর আস্থা রাখে ।” | তেমনি তিনি হযরত ইউসুফ আ)-এর পিতার কাছে তাহার ভাইদের বক্তব্য উদ্ধৃত করেন ঃ ১৪১০০ 6৫ 915 (এ ০০১৭৪ 15৩ “আপনি আমাদের উপর আস্থা আনিতেছেন না। অথচ আমরা সত্যবাদী ছিলাম ।” তেমনি আল্লাহ্‌ পাক আমলের সঙ্গে স্বতন্রভাবে ঈমানের উল্লেখ করেন ঃ ০০৯০৭! 1১155 (551 ০১১৫। ১ “যাহারা সত্যকে স্বীকার করিয়াছে এবং ভাল কাজ করিয়াছে, ত তাহারা নহে।” অবশ্য যখন শরীয়তের পরিভাষায় ব্যাপক অর্থে ঈমানের ব্যবহার ঘটে, তখন অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা ও কাজে পরিণত করার অর্থই প্রকাশ পায়। ধকাংশ ইমামই এই মতের অনুসারী । ইমাম শাফেঈ, ইমাম আহমদ ইবৃন হাম্বল, আবু উবায়দা প্রমুখ অধিকাংশ ইমামের ইজমা হইল-“কওল ও আমলই ঈমান এবং উহার হাস-বৃদ্ধি আছে।" এই মর্মে আমরা বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থের প্রথম ভাগে স্বতন্ত্রভাবে এই প্রসঙ্গে সবিস্তারে আলোচনা করিয়াছি। আল্লাহ্‌ পাকেরই প্রশংসা করি এবং তাহারই কাছে কৃতজ্ঞতা স্বীকার করিতেছি।

— পৃষ্ঠা ২৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।