Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ২৮২ তাফসীরে ইব্‌ন কাছীর আমার মতে সুরার শুরুতে উল্লেখিত অক্ষর মোট চৌদ্দটি। অবশিষ্ট অক্ষরের পুনরাবৃত্তি বাদ দিয়া উহা ব্যবহৃত হইয়াছে। অক্ষরগুলি হইল- আলিফ-লাম-মীম, সোয়াদ-রা, কাফ-হা-ইয়া-আইন, তোয়না-সীন, হা-কাফ-নূন। এইগুলি শব্দাকারে একত্র করিলে বাক্যরূপ হয় ১৮, «1 ০105 ১:৩৯ ,১০১ এইগুলি মোট অক্ষরের অর্েক। যেগুলি উল্লেখ করা হইয়াছে, অবশ্যই উহা বর্জিতগুলি হইতে উত্তম । ইহা অক্ষরগুলির শব্দ ও পদ প্রকরণের বর্ণনা মাত্র আল্লামা যামাখশারী বলেন-উপরোক্ত চৌদ্দটি অক্ষর উচ্চারণগত দিক হইতে অর্থাৎ ধ্বনিতত্ত্ব বিচারে যে কয়টি শ্রেণীবিভাগ আরবী বর্ণমালার ক্ষেত্রে রহিয়াছে তাহার সবগুলিই জুড়িয়া আছে। যেমন, মাহমুসাত ওয়াল মাজহুরাত-আর রুখওয়াত ওয়াশ শাদীদাহ-আল মুতৃবাকাত ওয়াল মাফতুহাত-আল মুস্তালিয়াত ওয়াল মুনখাফায়াত-আল কলকলা। তিনি এইগুলি সবিস্তারে বিশ্লেষণের পর বলেন-সেই মহান সত্তার পবিত্রতা বর্ণনা করি ধাহার প্রত্যেকটি কাজেই নিহিত রহিয়াছে অজস্র কলাকৌশল । এই সীমিত জিনিসের বিশ্লেষণও অতি ব্যাপক হয়। ইহা হইতেই বিষয়টির মাহাত্ম্য. উপলব্ধি করা যায়। কেহ কেহ সকল কথার সারসংক্ষেপ এই বলিয়াছেন-আন্নাহ্‌ পাক এই অক্ষরগুলি অহেতুক প্রয়োগ করেন নাই। কেবল মূর্খরাই বলিতে পারে যে, এই সব অর্থহীন অক্ষর প্রয়োগ কুরআনে ঘটিয়াছে। ইহা চরম ভ্রান্তিপূর্ণ ধারণা । এই ভ্রান্তির অবসানের জন্যই অক্ষরগুলির অর্থ ও তাৎপর্য বলা হইয়াছে। সেইগুলির মধ্য হইতে নির্দোষগুলি গ্রহণ যোগ্য । অন্যথায় এই ব্যাপারে চুপ থাকাই ভাল মনে করিয়াছি। আমাদের শেষ কথা হইল ঃ (7) ০১০ ১৫ 4১ ০ “আমাদের প্রভুর নিকট হইতে যাহা কিছু আসে তাহার সকল কিছুন উপরই ঈমান আনিয়াছি।” উলামায়ে কিরামও এই ব্যাপারে সুনির্দিষ্ট কোন অর্থ ও তাৎপর্যের উপর একমত হইতে পারেন নাই। তাহাদের বিভিন্ন মতের যাহার কাছে যেই মত সঠিক ও সুপ্রমাণিত মনে হয়, সে তাহা গ্রহণ করিতে পারে। অন্যথায় সত্য সুস্পষ্ট না হওয়া পর্য্ত এক্ষেত্রে চুপ থাকাই শ্রেয়। যাহারা মনে করেন যে, সূরার শুরুতে প্রযুক্ত উক্ত অক্ষরগুলির নিজস্ব কোন অর্থ নাই এবং সেই উদ্দেশ্যে প্রযুক্তও হয় নাই, তাহাদের মতও বিভিন্ন । তাহাদের একদল বলেন, শুধু সূরাকে বৈশিষ্ট্য ও পরিচিতি প্রদানের জন্য ব্যবহৃত হইয়াছে। এই অভিমত উদ্ধৃত করেন ইমাম ইব্‌ন জারীর। এই মতটি দুর্বল। কারণ, উক্ত অক্ষরগুলি ছাড়াও সূরার পার্থক্য ও বিভক্তি সুস্পষ্ট । এমন সূরাও আছে যাহার শুরুতে উহা ব্যবহৃত হয় নাই। কোন সূরায়, পড়ায় এবং কোন সূরায় লিখায় বিসমিল্লাহ দিয়া শুরুর ব্যবস্থা রহিয়াছে। | তাহাদের অন্যদল বলেন-উহা দ্বারা শুরুর মাধ্যমে শ্রোতাদের মনোযোগ আকর্ষণই উদ্দেশ্য । মুশরিকরা কুরআন শুনিত না এবং অপরকেও না শোনার জন্য উপদেশ দিত। কারণ, উহা শুনিলেই আকৃষ্ট হইত। এই মতও ইব্‌ন জারীর উদ্ধৃত করেন। ইহাও দুর্বল অভিমত। কারণ; এই যুক্তি সত্য হইলে সকল সুরায়ই উহা প্রযুক্ত হইত। অন্তত অধিকাংশ সূরায় অবশ্যই হইত। তাহা তো হয় নাই। আরেক কথা, শ্রোতার মনোযোগের জন্য হইলে শুধু সুরার শুরুতে কেন, যে কোন আয়াতের শুরুতে উহার প্রয়োগ ঘটিতে পারিত। তাহা ছাড়া যে সকল সূরায় উহা সংযুক্ত হইয়াছে যথা আল-বাকারা ও আলে ইমরান, তাহা মাদানী সূরা এবং মদীনায় মুশরিকদের মনোযোগ আকর্ষণের র্যাপারটি ছিল অনুপস্থিত । সুতরাং এই যুক্তি ভ্রান্তিকর।

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।