0০011191115 সূরা আল বাকারা ২৭৯ হইতে অন্যরাও অনুরূপ বর্ণনা উদ্ধৃত করেন। মুজাহিদের অন্য এক বর্ণনা ইবৃন আবূ নজীহ হইতে শিবলী ও তাহার নিকট হইতে আবু হুযায়ফা মূসা ইব্ন মাসউদ এইরূপ বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন-আলিফ-লাম-মীম কুরআনের অন্যতম নাম । কাতাদ্বাহ এবং যায়দ ইব্ন আসলামও তাহাই বলেন। এই মতটি আবদুর রহমান ইবৃন যায়দ ইব্ন আসলামের মতের সহিত সামঞ্জস্যশীল। “কুরআনের নাম" ও “সূরার নাম' এই দুই মতে মূলত পার্থক্য নাই। কারণ, কুরআনের সুরাও কুরআন নামে অভিহিত হইতে পারে। অবশ্য উক্ত ম্তটি অবাস্তব । কারণ, আলিফ-লাম-মীম-সোয়াদ বলিতে সম্পূর্ণ কুরআন বুঝায় না। উহা বলিলে সুরা আ“রাফই বুঝায় । সুতরাং সূরার নাম আর কুরআনের নাম এক কথা নহে। আল্লাহ্ সর্বাধিক জ্ঞাত । এক দল বলেন, উহা আল্লাহ্ তা'আলার নাম। আশ্ শা'বী বলেন-আল্লাহ্ তা'আলার সাংকেতিক নামে সূরা শুরু করা হইয়াছে। সালেম ইব্ন আবদুল্লাহ ও ইসমাঈল ইব্ন আবদুর রহমান (আস্সুদ্দী উল-কবীর) উক্ত একই কথা বলিয়াছেন। আস্ সুদ্দী হইতে শু“বা বর্ণনা করেন, আমার কাছে এই খবর পৌছিয়াছে যে, ইবন আব্বাস (রা) বলিয়াছেন, “'আলিফ-লাম-মীম" আল্রাহ্ তা'আলার একটি প্রধান নাম । শু“বার হাদীসের বরাত দিয়া ইবৃন আবৃ হাতিম তাহাই বর্ণনা করেন। ইব্ন জারীর বিন্দার হইতে, তিনি ইবৃন মাহদী হইতে, তিনি শু"বা হইতে বর্ণনা করেন যে, শু'বা বলেন-'আমি জুদ্দীকে হা-মীম, তোয়া-সীন ও আলিফ-লাম-মীম' সম্পর্কে প্রশ্ন করায় তিনি বলেন, ইব্ন আব্বাস (রা) বলিয়াছেন উহা আল্লাহ্র বিশেষ নাম। ইবৃন জারীর বলেন, আমাকে যথাক্রমে মুহাম্মদ ইবনুল মুছনী, আবুন্ নু'মান ও শু“বা ইসমাঈল আস্-সুদ্দী হইতে ও তিনি মুর্রাহ্ আল-হামদানী হইতে এই বর্ণনা শুনান যে, মূর্বা আল হামদানী বলেন, আবদুল্লাহ বলিয়াছেন, হযরত আলী ও ইব্ন আব্বাস হইতেও অনুরূপ বর্ণনা পাওয়া যায় । ইবৃন আব্বাস হইতে আলী ইব্ন আবূ তালহা বর্ণনা করেন, তিনি বলিয়াছেন যে, উহা কসম বিশেষ । আল্লাহ্ তা'আলা উহা দ্বারা কসম করিয়াছেন। মূলত উহা আল্লাহ্র নাম। ইকরামা হইতে যথাক্রমে খালিদ আল হিজা, ইব্ন আলীয়া, ইব্ন জারীর ও ইব্ন আবূ হাতিম বর্ণনা করেন যে, ইকরামা বলিয়াছেন “আলিফ-লাম-মীম, একটি শপথ বাক্য ।' ইব্ন জারীর ও আবু যোহা হইতে ও তিনি ইব্ন আব্বাস হইতে বর্ণনা করেন-আলিফ-লাম-সীম অর্থ “আনাল্লাহু আ'লামু' (আমি আল্লাহ্ অধিক জ্ঞাত)। সাঈদ ইব্ন জুবায়রও এইরূপ বলিয়াছেন। _ আস্সুদ্দী আবূ মালেক ও আবূ সালেহ হইতে ইব্ন আব্বাসের এক বর্ণনা এবং মুররাতুল হামদানী ইব্ন মাসউদের এবং অন্য এক সাহাবীর বর্ণনা উদ্ধৃত করেন। উহাতে বলা হয় “'আলিফ-লাম-মীম' বর্ণ বিশেষ এবং আল্লাহ্ তা'আলার নাম । আবূ জাফর আর্ রাষী রবী* ইবৃন আনাস হইতে, তিনি আবুল আলীয়া হইতে বর্ণনা করেন-আল্লাহ্ পাকের কালামে 'আলিফ-লাম-মীম' অক্ষর তিনটি আরবী উনত্রিশ অক্ষরেরই অন্তর্ভুক্ত অক্ষর ৷ তবে উহাতে সব রকম স্বাদই নিহিত । উহার প্রত্যেক অক্ষরই আল্লাহ্র নামের কুঞ্জী। উক্ত অক্ষরের প্রত্যেকটিই আল্লাহ্র নি'আমাত ও আযাবের পরিচায়ক । উহাতে কোন জাতির আবির্ভাবকাল ও আযুঙ্কাল সম্পর্কিত তন্বও বিদ্যমান। ঈসা ইব্ন মরিয়ম (আ) সবিম্ময়ে : বলিলেন-আমার কাছে অত্যন্ত আশ্চর্য ব্যাপার এই যে, মানুষ তাহার নাম দ্বারা কথা বলে ও
— পৃষ্ঠা ২৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।