Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ২৭৮ তাফসীরে ইব্‌ন কাছীর আমার ধারণা হইতেছে, ইহা হুনায়নের যুদ্ধের ঘটনা । সেই দিন যখন ঘোরতর যুদ্ধে মুসলমানরা দিশাহারা ও বিক্ষিপ্ত হইয়া পড়িল, তখন তাহাদের নব উদ্দীপনা সৃষ্টির জন্য হযরত আব্বাসকে তিনি নির্দেশ দিলেন । তখন তিনি উদাত্ত কণ্ঠে আহ্বান জানাইলেন-ইয়া আসহাবুশ শাজারা!' অর্থাৎ 'হে বাইআতে রিযওয়ান গ্রহণকারীগণ ।' অন্য বর্ণনায় বলা হইয়াছে “ইয়া আসহাবা সূরা আল-বাকারা ।' এই আহ্বানের সঙ্গে সঙ্গে মুসলমানগণ দৃঢ়তা ফিরিয়া পাইল এবং চতুর্দিক হইতে ছুটিয়া আসিল। ইয়ামামার যুদ্ধেও এইরূপ ঘটিয়াছিল। মুসায়লামার বনূ হানীফা গোত্রের মরণপণ হামলায় মুসলমান সৈন্যরা পলায়নোন্ুখ হইলে আনসার ও মুহাজিরগণ পরস্পরকে এইরূপ সম্বোধন করিলেন-“হে সূরা বাকারার সঙ্গীবৃন্দ।' ইহার ফলে তাহারা নতুন প্রেরণায় উজ্জীবিত হইয়া যুদ্ধে জয়লাভ করিলেন । আল্লাহ্‌ পাক সকল সাহাবার উপরই স্তৃষ্ট রহিয়াছেন। সূরা বাকারার তাফসীর শুরু ০ ৯ (১) ১. আলিফ-লাম-মীম। তাফসীর $ হরফে মুকাত্তা“আত নিন ররর বানরের অক্ষরগুলি সম্পর্কে তাফসীরকারগণ বিভিন্ন মত পোষণ করেন! একদল বলেন, উহা আল্লাহ্‌ পাকের বিশেষত সংকেতসূচক। উহার অর্থ ও তাৎপর্য একমাত্র তিনিই জানেন । তাই উহার অর্থ তাহার হস্তেই ন্যস্ত থাকিবে! কোন মানুষ উহার ব্যাখ্যা প্রদান করিবে না। ইমাম কুরতুবী তাহার তাফসীর গ্রন্থে ইহাই বলিয়াছেন। তিনি হযরত আবূ বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, হযরত ইব্ন মাসউদ (রা) প্রমুখ এক কথায় সকলেরই এই মত বলিয়া বর্ণনা করিয়াছেন। আমের আশ্‌ শা*বী, সুফিয়ান আছ ছাওরী, আর রবী" ইব্‌ন খায়ছাম প্রমুখও উক্ত অভিমতের সমর্থক । আবূ হাতিম ইব্‌ন হাব্বানের মতও ইহাই। অপর দল উহার ব্যাখ্যা প্রদান করেন । ব্যাখ্যা প্রদানের ক্ষেত্রে অবশ্য তাহারা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করিয়াছেন । আবদুর রহমান ইব্‌ন যায়দ ইবন আসলাম বলেন, উহা সংশ্লিষ্ট সূরার নাম । আল্লামা আবুল কাসিম মাহমুদ ইব্‌ন উমর আয্যামাখশারী তাহার তাফসীরে বলেন, উক্ত মতই অধিকাংশের মত। বিখ্যাত ব্যাকরণবিদ সিবওয়াইর মতে উহার সমর্থনে দলীল রহিয়াছে । সহীহদ্বয়ে আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত আছে, রাসূল (সা) শুক্রবার ফজরের নামাযে 'আলিফ-লাম-মীম-আস্‌ সাজ্দা' ও “হাল আতা আলাল ইনসান' পাঠ করিতেন। সুফিয়ান আছছাওরী বলেন, মুজাহিদ হইতে ইব্‌ন আবৃ নজীহ বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন-“আলিফ-লাম-মীম, হা-মীম, আলিফ-লাম-মীম-সোয়াদ ও সোয়াদ ইত্যাদি কুরআনের কুঞ্জী। আল্লাহ্‌ তা'আলা উহা দ্বারা কুরআনের দ্বারোদ্ঘাটন করিয়াছেন ।” মুজাহিদ

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।