Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 সুরা আল্‌ বাকারা ২৭৭ সূরা বাকারা সম্পর্কিত জরুরী আলোনা আল-বাকারা সর্বসম্মতভাবে মাদানী সূরা । ইহা প্রথম দিকে অবতীর্ণ সূরা সমূহের অন্যতম । অবশ্য- 4111 | 4১১ ৩১৬৯০০ (১2158013 আয়াতটি শেষদিকে অবতীর্ণ আয়াত বলিয়া মনে করা হয়। তেমনি সুদ সম্পর্কিত আয়াতগুলিও শেষ পর্যায়ের আয়াত। খালিদ ইব্‌ন মা'দান বলেন-আল-বাকারা কুরআনের ছাউনি । একদল বিশেষজ্ঞ বলেন, সূরা রাকারায় এক হাজার সংবাদ, এক হাজার নির্দেশ ও এক হাজার নিষেধাজ্ঞা রহিয়াছে । উহার পরিসংখ্যান বিশারদরা বলেন-উহাতে দুইশত সাতাশিটি আয়াত, ছয় হাজার দুইশত একুশটি শব্দ ও পচিশ হাজার পাচ শত অক্ষর রহিয়াছে । আল্লাহই ভাল জানেন। হযরত ইবন আব্বাস (রা) হইতে 'আতার বরাত দিয়া ইব্ন জুরায়জ বর্ণনা করেন--সূরা বাকারা মদীনায় অবতীর্ণ হইয়াছে। আব্দুল্লাহ্‌ ইবৃন জুবায়র হইতে যথাক্রমে মুজাহিদ ও খাসীফ বর্ণনা করেন, তিনি বলিয়াছেন-সূরা বাকারা মদীনায় অবতীর্ণ হইয়াছে। ওয়াকিদী বলেন, আমাকে যিহাক উসমান ইবৃন আবুঘ্‌ যিনাদ হইতে, তিনি খারিজা ইবুন যায়দ ইব্‌ন ছাবিত হইতে ও তিনি তাহার পিতা যায়দ ইব্‌ন ছাবিত হইতে বর্ণনা করেন ঃ সূরা বাকারা মদীনায় অবতীর্ণ হইয়াছে। এইভাবে বহু আলিম, ইমাম ও মুফাস্সির সূরা বাকারাকে মাদানী বলিয়াছেন। এই ব্যাপারে কোন মতভেদ নাই । ইবনুল ওয়ালিদ আল ফারেসী ও তাহাকে খলফ ইব্‌ন হিশাম এবং অন্য সনদে আমাকে ঈসা ইব্‌ন মায়মূন, তাহাকে মূসা ইব্‌ন আনাস ইব্‌ন মালিক তাহার পিতা হইতে বর্ণনা করেন £ নবী করীম (সা) বলিয়াছেন-“সুরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা ইত্যাকারের কুরআনের সুরাগুলির নামকরণ করিও না। বরং “গাভী সম্পর্কে যেই সূরায় আলোচিত হইয়াছে" কিংবা “ইমরান গোত্র সম্পর্কে যেই সূরায় আলোচিত হইয়াছে" এইভাবে কুরআনের সুরাগুলির উল্লেখ কর?" এই হাদীসটি 'গরীৰ' শ্রেণীভুক্ত । ইহা রাসূল (সা)-এর বক্তব্য হইতে পারে না। কারণ, ঈসা ইব্‌ন মায়মূন হইল আবূ সালামাহ আল খাওয়াস। তাহার রিওয়ায়েত যঈফ এবং উহা কোন দলীল হইতে পারে না। পক্ষান্তরে সহীহদ্ধয়ে ইবন মাসউদ (রা) হইতে বর্ণিত হইয়াছে ঃ বায়তুল্লাহ ডানে এবং মীনা বামে রাখিয়া 'বাতনে ওয়াদী' হইতে রাসূল (সা) যখন শয়তানকে পাথর নিক্ষেপ করিতেছিলেন, তখন তাহার উপর “সূরা বাকারা" অবতীর্ণ হয়।' সহীহদ্বয়ে হাদীসটি উদ্ধৃত হইয়াছে। | ইব্‌ন মারদুবিয়্যাহ শু“বা হইতে, তিনি আকীল ইব্‌ন তালহা হইতে ও তিনি উতবা ইব্‌ন মারছাদ হইতে বর্ণনা করেন £ একদা নবী করীম (সা) সাহাবাদের বিলম্ব দেখিয়া ডাক দিলেন, 'হে সূরা বাকারার সহচরবৃন্দ।'

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।