Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৩০ তাফসীরে ইব্‌ন কাছীর অবতীর্ণ হইয়াছে ।'১ আবু তালহার বর্ণনাটিই বিশুদ্ধ ও প্রসিদ্ধ ! তিনি ইব্ন আব্বাস (রা)-এর সহচরগণের অন্যতম । তাহাদের নিকট হইতেই তাফসীর বর্ণিত হইয়া থাকে । অবশ্য মাদানী বলিয়া আরও যে সকল সুরা চিহ্নিত করা হইয়াছে তাহার ভিতর কোন কোন সূরার মাদানী হওয়ার ব্যাপারে প্রশ্ন রহিয়াছে। যেমন সূরা হুজুরাত ও মুআব্বিযাত। দ্বিতীয় হাদীস ইমাম বুখারী (র) বলেন ৪ আমাদিগকে মুসা ইব্‌ন ইসমাঈল ও তাহাদিগকে মু'তামার তাহার পিতা হইতে ও তিনি আবূ উসমান হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন- আমি খবর পাইয়াছি যে, হযরত উম্মে সালামা (রা)-এর সামনে হযরত জিবরাঈল (আ) আসিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর সঙ্গে কথা বলেন। তখন নবী করীম (সা) হযরত উম্মে সালামা (রা)-কে প্রশ্ন করেন- বল তো, এই লোকটি কে? তদুত্তরে তিনি বলিলেন- দাহিয়ীতুল কালবী। তারপর যখন রাসূল (সা) মসজিদে গিয়া খুতবায় হযরত জিবরাঈলের আগমনের কথা বলিলেন, তাহা শুনিয়া হযরত উম্মে সালামা (রা) বলিলেন- আল্লাহ্র কসম! আমি তো দাহিয়া কালবী ছাড়া অন্য কেহ বলিয়া ভাবিতেই পারি নাই। বর্ণনাকারী মু'তামার দ্বিধাবিত হইয়া বলেন £ আমার পিতা বলিয়াছেন, আমি আবু উসমানকে প্রশ্ন করিলাম- আপনি কাহার নিকট এই বর্ণনা শুনিয়াছেন? তিনি বলিলেন- “উসামা ইব্‌ন যায়দের (রা) নিকট ।' আব্বাস ইব্‌ন ওয়ালিদ আন নুরসী হইতে “আলামাতে নবৃওত' অধ্যায়ে অনুরূপ বর্ণনা উদ্ধৃত হইয়াছে । মুসলিম শরীফে “ফী ফাযায়েলে উন্মে সালামা' অধ্যায়ে আবদুল আলা ইবৃন হাম্মাদ ও মুহাম্মদ ইব্‌ন আব্দুল আ'লার মাধ্যমে মু'তামার ইব্‌ন সুলায়মানের সূত্রে উহা উদ্ধৃত হয়।"এখানে উক্ত হাদীস উদ্ধৃীত করার উদ্দেশ্য ইহাই প্রতিপন্ন করা যে, আল্লাহ্‌ ও রাসূলুল্লাহ্‌ সো)-এর মধ্যে হযরত জিবরাঈল (আ) দূতের দায়িত্‌ পালন করেন। তিনি অত্যন্ত সম্মানিত ফেরেশতা । পদমর্যাদা ও প্রভাব প্রতিপত্তির বিচারে অত্যন্ত উচু স্তরের ফেরেশতা । যেমন আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ ১৫৬৮ ১০ 9582] এত ৪155 ০ ০& 09০41 4209 “বিশ্বস্ত আত্মার মাধ্যমেই উহা তোমার অন্তরে অবতীর্ণ হইয়াছে যেন তুমি সতর্ককারীদের অন্তর্ভূক্ত হও ।' তিনি অন্যত্র বলেন £ (১৪- তি ১ €0- ১৯০৯০ সি এ 2০৫৯ 01581 4 ০৬৮৯ ৯০০ “অবশ্যই এই কথা এক সম্মানিত দূতের; আরশে অবস্থানকারীর সকাশে প্রাপ্ত মর্ধাদার বলে বলীয়ান; তথাকার সর্বজনমান্য বিশ্বস্ত সত্তা । আর তোমাদের সহচরও উন্মাদ নহে।” | আল্লাহ্‌ তা'আলা এই সব আয়াতে তাহার বান্দা ও দূত জিবরাঈল (আ) ও মুহাম্মদ (সা)-এর প্রশংসা করিয়াছেন। ইনশাআন্রাহ্‌ শীত্ই এই ব্যাপারে তাফসীরের যথাস্থানে সবিস্তারে আলোচনা করিব। ১. ইবনুল আনবারী- কাতাদাহ সূত্রে বর্ণিত রিওয়ায়েতে তালিকায় কিছু ভিন্নতা রহিয়াছে। প্রসিদ্ধ বর্ণনানুযায়ী, . সুরা নাহল, ফাতৃহ, লায়ল ও কাদর মক্বী সূরা ।

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।