Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ২৭৪ তাফসীরে ইব্‌ন কাছীর পাখীর ঝাক হইয়া পাঠকারীর মাথার উপর ছায়া দিবে ।” অতঃপর তিনি বলেন, 'সূরা বাকারা পড়। উহা গ্রহণে বরকত ও বর্জনে দুঃখ দেখা দেয় এবং কোন যাদুকর উহার উপর প্রভাব বিস্তার করিতে পারে না।' ইমাম মুসলিমও “সালাত' অধ্যায়ে মুআবিয়া ইব্‌ন সালামের অনুরূপ একটি বর্ণনা উদ্ধৃত সালাম হইতে, তিনি আবূ উমামা সদী ইবৃন আজলান আল বাহেলী হইতে অনুরূপ হাদীস বর্ণনা করেন। উক্ত হাদীসে উল্লেখিত “আয যহরাওয়ান' অর্থ আলোকপিগুদ্যয়। “আল গায়ায়াত' অর্থ উপরে ছায়াদায়ক শামিয়ানা । 'আল-ফুরক' অর্থ খণ্ড বস্তু । 'আস্‌ সাওয়াফ' অর্থ ঝাক বাধা । “আল্‌ বুতলাত' অর্থ যাদু। 'লা তাস্তাতী'হা' অর্থ উহা আয়ত্ত করিতে পারে না। কেহ বলেন, উহার পাঠকের উপর প্রভাব বিস্তার করিতে পারে না। আল্লাহই সর্বাধিক জ্ঞাত। | আন্‌ নাওয়াস ইব্ন সিমুআনের হাদীসও এক্ষেত্রে উল্লেখযোগ্য । ইমাম আহমদ বলেন-আমাকে ইয়াধীদ, তাহাকে ওয়ালিদ ইব্‌ন মুসলিম, তাহাকে মুহাম্মদ ইব্ন. মুহাজির, তাহাকে ওয়ালিদ ইবৃন আবদুর রহমান আল জারশী ও তাহাকে জুবায়র ইব্‌ন নফীর বর্ণনা করেন যে, আমাকে আন্‌ নাওয়াস্‌ ইবৃন সিমআন বলেন ঃ “আমি রাসূলুল্লাহ্‌ (সো)-কে বলিহে শুনিয়াছি, কিয়ামতের দিন কুরআন ও উহার বাআমল পাঠকদের একত্রিত করা' হইবে । সূরা বাকারা ও সূরা আলে ইমরান তাহাদের অগ্রভাগে থাকিবে। রাসূলুল্লাহ্‌ সো) তখন এমন তিনটি উদাহরণ পেশ করিলেন যাহা আমি ভুলি নাই। তিনি বলিলেন-সূরা দুইটি দুই খণ্ড ম্ঘে, শামিয়ানা কিংবা দুই ঝাক পাখীর মত পাঠকদের মাথার উপর থাকিয়া ছায়া দান করিবে ।' ইমাম মুসলিম উক্ত বর্ণনাটি ইসহাক ইব্‌ন মনসুর হইতে, তিনি ইয়াধীদ ইবৃন আব্দে রব্বিহি হইত্বে উদ্ধত করেন। ইমাম তিরমিযী উহা আল ওয়ালিদ ইবৃন আবদুর রহমান আল্‌ _ জারশী হইতে উদ্ধৃত করিয়া বলেন-হাদীসটি 'হাসান গরীব" শ্রেণীভুক্ত মালিক ইব্‌ন উমায়র বর্ণনা করেন যে, আমাকে যতদূর মনে পড়ে হাম্মাদ আবূ মুনীর হইতে ও তিনি তাহার চাচা হইতে এই বর্ণনা শুনান ঃ | 'এক ব্যক্তি সূরা বাকারা ও সূরা আলে ইমরান পড়িল। যখন সে নামায শেষ করিল, কা'ব তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি সুরা বাকারা ও সূরা আলে ইমরান পড়িয়াছ ? সে বলিল-হ্যা। কাব বলিলেন, যাহার মুঠায় আমার প্রাণ তাহার শপথ । নিশ্চয় উহার ভিতর আল্লাহ্‌র এমন নাম রহিয়াছে যেই নামে কোন কিছু প্রার্থনা করিলেই কবৃল হয়। লোকটি বলিল-উহা কোন্‌ নাম আমাকে বলুন । তিনি বলিলেন, আল্লাহ্র কসম! আমি তোমাকে তাহা বলিব না। কারণ, আমার ভয় হয় তুমি তাহা দ্বারা এমন কিছু প্রার্থনা করিবে যাহা তোমার, নয় তো১আমার ধ্বংসের কারণ হইয়া দাড়াইবে। আমাকে আবদুল্লাহ ইবৃন সালেহ, তীহাকে মুআবিয়া ইবন সালেহ, তাহাকে সালেহ ইব্‌ন আমের বর্ণনা করেন যে, তিনি আবূ উমামাকে বলিতে শুনিয়াছেন-'তোমাদের এক ভাই স্বপ্নে দেখিল, মানুষ দল বীধিয়া পাহাড়ের উপত্যকায় বিচরণ করিতেছে। পাহাড়ের শীর্ষদেশে দুইটি সবুজ বৃক্ষ হইতে গায়েবী আওয়াজ আসিতেছে,

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।