0০011191115 ২৭২ তাফসীরে ইবন কাছীর ঘোড়ার কাছাকাছি ঘুমাইতেছিল। তাহার ভয় হইল, পুত্রের গায়ে ঘোড়ার পায়ের আঘাত লাগিবে। তাই তিনিই পুত্রকে তুলিয়া আনিতে গেলেন। তখন একবার আকাশের দিকে তাকাইলেন এবং যাহা দেখার তাহা দেখিলেন। ভোর হওয়া মাত্র তিনি রাসূলুল্লাহ (সা)-এর কাছে গিয়া আনুপূর্বিক ঘটনা বর্ণনা করিলেন । রাসূল (সা) শুনিয়া বলিলেন-“তুমি তিলাওয়াত বন্ধ করিলে কেন?' তিনি বলিলেন, “হে আল্লাহর রাসূল! ইয়াহিয়া আঘাত পাইবে এই ভয়ে বন্ধ করিয়াছি । কারণ, সে ঘোড়াটির কাছাকাছি ছিল। আমি তাহাকে সরাইতে গিয়া আকাশের দিকে তাকাইলাম। দেখিলাম, একটি ছায়াপথে যেন সারিবদ্ধ দীপমালা জ্বলজুল করিতেছে । উহা ভালভাবে দেখার জন্য বাহির হইলাম ।. তখন উহা শূন্যে মিলাইয়া গেল।' রাসূল (সা) বলিলেন-তুমি কি জান উহা কি ছিল? তিনি বলিলেন-না। রাসূল (সা) বলিলেন-তাহারা ছিলেন একদল ফেরেশতা । তোমার তিলাওয়াতের সুরে আকৃষ্ট হইয়া আসিয়াছিলেন। যদি তুমি সকাল পর্যন্ত তিলাওয়াত করিতে তাহা হইলে তাহারাও সকাল পর্যন্ত থাকিতেন। লোকজন তাহাদিগকে দেখিতে পাইত এবং ফেরেশতাগণও তাহাদের দৃষ্টির আড়ালে যাইতেন না।' বর্ণনাটি আবদুল্লাহ ইবৃন সালেহ ও ইয়াহিয়া ইব্ন বুকায়র লায়ছ হইতে বর্ণনা করেন। উসায়দ ইব্ন হুযায়র (রা) হইতে উহা ভিন্ন সূত্রেও বর্ণিত হইয়াছে । আল্লাহই সব ব্যাপারে সর্বাধিক জ্ঞাত ছাবিত ইবৃন কয়স ইবৃন শিমাস (রা)-এর ক্ষেত্রেও এইরূপ ঘটনা ঘটিয়াছে এবং আবু উবায়দ বর্ণনাটি উদ্ধৃত করেন। তিনি বলেন £ আমাকে ইবাদ ইব্ন ইবাদ, তাহাকে জারীর ইব্ন হাধিম, তাহাকে তাহার চাচা জারীর ইব্ন ইয়াধীদ বলিয়াছেন যে, তাহাকে মদীনার প্রবীণ ব্যক্তিরা বর্ণনা করিয়াছেন-তাহারা রাসূল (সা)-এর খিদমতে হাজির হইয়া আরয করিলেন, 'আপনি কি দেখিতে পাইয়াছেন যে, ছাবিত ইবৃন কয়স ইব্ন শিমাসের গৃহটি সারারাত্রি দীপমালার আলোকে ঝলমল করিতেছিল?' রাসূল (সা) জবাবে বলিলেন-“সম্ভবত সে সুরা বাকারা পড়িয়াছিল।* বর্ণনাকারী বলেন, তখন আমি ছাবিতকে এই সম্পর্কে জিজ্ঞাসা করিলাম । তিনি বলিলেন-হ্যা, আমি সুরা বাকারা পড়িয়াছিলাম। , এই সনদটি উত্তম। অবশ্য কিছুটা অস্পষ্টতা বিদ্যমান। হাদীসটি “মুরসাল'। আল্লাহই সর্বজ্ঞ। সূরা আলে ইমরানসহ সুরা বাকারার ফযীলত সম্পর্কিত বর্ণনা ইমাম আহমদ বলেন-আমাকে আবু নাঈম, তাহাকে বাশার ইব্ন মুহাজির, তাহাকে আব্দুল্লাহ ইবৃন বুরাইদ তাহার পিতা বুরাইদা এই বর্ণনা শুনাইয়াছেন £ 'আমি নবী করীম (সা)-এর দরবারে বসা ছিলাম । আমি শুনিতে পাইলাম, তিনি বলিতেছেন-“সূরা বাকারা শিখ। উহা গ্রহণে বরকত ও বর্জনে আক্ষেপ মিলে । উহার উপর বাতিল শক্তির কোন ক্ষমতা চলে না।' বর্ণনাকারী বলেন, তারপর তিনি কিছুক্ষণ চুপ থাকিলেন। অতঃপর বলিলেন-“সূরা আল-বাকারা ও সূরা আলে ইমরান শিখ। কারণ, উহারা দুইটি আলোকপিওড। কিয়ামতের দিন উহাদের পাঠকমণ্ডলীকে শামিয়ানা, মেঘপুঞ্জ কিংবা পাখীর বাকের মত মাথার উপরে আসিয়া ছায়া দিবে। কিয়ামতের দিন কুরআন পাঠক কবর
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।