Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001716115 সূরা আল বাকাবর। ২৭৯ পরবর্তী দুই আয়াত ও সূরার শেষ তিন আয়াত ।' অপর এক বর্ণনায় আছে-সেই রাত্রিতে সেই বাড়ির বাসিন্দাগণকে শয়তান কিংবা কোন অনভিপ্রেত বস্তু কোন ক্ষতি করিতে পারে না। উক্ত আয়াতসমূহ পড়িয়া পাগলের উপর ফুঁক' দিলে পাগল ভাল হয়। সহল ইব্‌ন সা'আদ (রা) হইতে বর্ণিত হইয়াছে ঃ “রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন-প্রত্যেকটি বস্তুর চড়া আছে এবং আল-কুরআনের চূড়া হইল সূরা বাকারা । অনন্তর যে ব্যক্তি কোন রাত্রে তাহার গৃহে উহা তিলাওয়াত করে, শয়তান তিন রাত্রি পর্যন্ত সেই ঘরে প্রবেশ করে না। যদি কেহ তাহার ঘরে দিনে উহা পাঠ করে, তাহা হইলে তিন দিন অবাধ্য শয়তান সেই ঘরে ঢোকে না।” বর্ণনাটি আবুল কাসিম আত-তাবারানী, আবূ হাতিম ও ইব্‌ন হিব্বান নিজ নিজ সহীহ সংকলনে উদ্ধৃত করেন। ইব্‌ন মারদুবিয়্যা উহা আল আয্রাক ইবৃন আলী হইতে, তিনি হাসান ইব্ন ইবরাহীম হইতে, তিনি খালিদ ইব্‌ন সাঈদ আল মাদানী হইতে, তিনি আবূ হাযেম হইতে ও তিনি সহল হইতে বর্ণনা করেন। ইব্‌ন হিব্বানের মতে খালিদ ইব্‌ন সাঈদ আল মাদায়নী' (আল মাদানী নহে)।' মাকরাবী হইতে, তিনি আবৃ আহমদের গোলাম আতা হইতে এবং তিনি আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন £ “রাসূলুল্লাহ (সা) একটি ক্ষুদ্র দল অভিযানে পাঠাইতে গিয়া প্রত্যেককে কুরআন পাক হইতে তিলাওয়াত করিতে বলিলেন। তখন যে যাহা জানিত তাহাই পাঠ করিল। তিনি তখন এক তরুণের কাছে গিয়া জিজ্ঞাসা করিলেন- -তোমারকতটুকু জানা আছে? সে বলিল, আমি শ্মমুক অমুক আয়াত ও সূরা বাকারা জানি। তিনি সবিল্ময়ে প্রশ্ন করিলেন-সূরা বাকারা তোমার মুখস্থ আছে? সে বলিল-হ্যা। তিনি বলিলেন-_যাও, তুমিই এই অভিযানে নেতৃত্‌ দিবে! তখন একজন সন্্ান্ত প্রধান ব্যক্তি বলিলেন-আন্লাহর কসম! আমি সূরা বাকারা এইজন্য মুখস্থ করি নাই যে, উহা আমল করিতে পারিব না। রাসূল (সা) বলিলেন-কুরআন শিখ ও উহা পাঠ কর। যে ব্যক্তি কুরআন শিখে, পাঠ করে ও উহা আমল করে সে হইল সুগন্ধি বিচ্ছরক মিশ্কপূর্ণ পাত্রের মত। পক্ষান্তরে যে ব্যক্তি কুরআন শিখিয়া আমল করে না, সে যেন মিশ্কপূর্ণ সুগন্ধিবিহীন আবদ্ধ পাত্র ।' উপরোক্ত বর্ণনাটি ইমাম তিরমিযী উদ্ধৃত করিয়া বলেন, হাদীসটি “হাসান সহীহ ।' তারপর উহা তিনি লায়ছ হইতে, তিনি সাঈদ হইতে, তিনি আবু আহমদের গোলাম আতা হইতে 'মুরসাল হাদীস' হিসাবে বর্ণনা করেন। আল্লাহই সর্বজ্ঞ । ইমাম বুখারী বলেন-লায়ছ বলিয়াছেন যে, আমাকে ইয়ামীদ ইবনুল হাদী, তাহাকে মুহাম্মদ ইবৃন ইবরাহীম ও তাহাকে উসায়দ ইব্‌ন হুযায়র (রা) বর্ণনা করেন £ 'তিনি এক রাত্রে সূরা বাকারা তিলাওয়াত করিতেছিলেন। তাহার পাশেই তাহার ঘোড়াটি বাধা ছিল। হঠাৎ ঘোড়াটি লাফালাফি জুড়িয়া দিল। তিনি তিলাওয়াত বন্ধ করিলেন। ঘোড়াটিও স্থির হইয়া দাড়াইল। তখন আবার তিলাওয়াত শুর করিলেন। ঘোড়াটি আবার লাফাইতে লাগিল। তিনি তিলাওয়াত বন্ধ করিয়া তাকাইলেন। ঘোড়াটিও সুস্থ হইয়া দাড়াইল। তিনি আবার তিলাওয়াত শুরু করিতেই ঘোড়া আবার লাফানো শুরু করিল। তীহার পুত্র ইয়াহিয়া

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।