(০0116 ২৭০ তাফসীরে ইব্ন কাছীর সহীহ মুসলিম, তিরমিযী, নাসাঈ ও মুসনাদে আহমদে বর্ণিত হইয়াছে যে, সুহায়ল ইবৃন আবি সালেহ তাহার পিতা হইতে ও তিনি আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন ঃ “রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন-'তোমাদের ঘরগুলিকে কবরে পরিণত করিও না। নিশ্চয় যেই গৃহে সূরা বাকারা তিলাওয়াত হয়, সেই গৃহে শয়তান প্রবেশ করে না।' আবূ হাবীব, তাহাকে সিনান ইবৃন সা'আদ ও তাহাকে আনাস বিন মালিক (রা) বর্ণনা করেন যে, রাসূল (সা) বলিয়াছেন ঃ যায়।' সিনান ইব্ন সা'আদ কিংবা সা'আদ ইব্ন সিনানকে ইব্ন মাঈন নির্ভরযোগ্য বর্ণনাকারী বলিয়াছেন । কিন্তু তাহাদের হাদীসকে আহমদ ইব্ন হাম্বল (র) প্রমুখ “মুনকার' বলিয়াছেন । আবু উবায়দ বলেন-আমাকে মুহাম্মদ ইব্ন জাফর, তাহাকে শু“বা, তাহাকে সালাম ইবৃন কোহায়েল, তাহাকে আবুল আহওয়াস ও তাহাকে আবদুল্লাহ ইবৃন মাসউদ রো) বর্ণনা করেন £ “কোন ঘরে সুরা বাকারা পড়িতে শুনিলে শয়তান অবশ্যই সেই ঘর হইতে পলায়ন করে।' বর্ণনাটি ইমাম নাসাঈ 'আল ইয়াওম ওয়াল লাইলা' গ্রন্থে উদ্ধত করিয়াছেন! হাকিম তাহার 'মুস্তাদরাক' এ উহা শু“বার সূত্রে উদ্ধৃত করিয়া বলেন, হাদীসটি নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হইয়াছে। অবশ্য উহা সহীহাইনে উদ্ধৃত হয় নাই। ইব্ন মারদুবিয়্যা বলেন-আমাকে আহমদ ইবৃন কামিল, তাহাকে আবূ ইসমাঈল তিরমিযী, তাহাকে আইয়ুব ইব্ন সুলায়মান ইবৃন বিলাল, তাহাকে আবূ বকর ইব্ন আবু উয়ায়স, তাহাকে মুহাম্মদ ইব্ন আজলান, তাহাকে আবূ ইসহাক, তাহাকে আবুল আহওয়াস ও তাহাকে আব্দুল্লাহ ইবৃন মাসউদ (রা) বলেন যে, রাসূল (সা) বলিয়াছেন £ “তোমাদের কাহাকেও যেন এইরূপ দেখিতে না পাই যে, পায়ের উপর পা চড়াইয়া গান করিতেছ এবং সূরা বাকারা পাঠ ছাড়িয়া দিয়াছ। নিশ্চয় শয়তান সেই ঘর হইতে পালায় যে ' ঘরে সুরা বাকারা পাঠ করা হয়। নিকৃষ্টতম ঘর সেইটি যেখানে কুরআন তিলাওয়াত হয় না।' ইমাম নাসাঈ তাহার “আল ইয়াওমু ওয়াল লাইলাহ্* নামক সংকলন গ্রন্থে মুহাম্মদ ইব্ন নসর হইতে ও তিনি আইয়ুব ইব্ন সুলায়মান হইতে অনুরূপ বর্ণনা প্রদান করেন। ইমাম দারেমী তাহার সনদে ইব্ন মাসউদ (রা)-এর এই বক্তব্য উদ্ধৃত করেন $ 'এমন কোন ঘর হয় না যেখানে সূরা বাকারা তিলাওয়াত হইলে শয়তান হাওয়া ছাড়িতে ছাড়িতে পালায় না।' তিনি আরও বলেন, “প্রত্যেকটি বস্তুর শীর্ষভাগ আছে এবং আল-কুরআনের শীর্ষভাগ হইল আল-বাকারা। তেমনি প্রত্যেকটি বস্ুরই নির্যাস আছে এবং আল কুরআনের . নির্যাস হইল বৃহদায়তন সূরাগুলি।' ইমাম শা'বীর সূত্রে বর্ণিত হইয়াছে ঃ আবুর্লাহ ইবৃন মাসউদ (রা) বলেন-'রা্রিকালে যে ব্যক্তি সূরা বাকারার দশটি আয়াত তিলাওয়াত করে, সেই ঘরে সেই রাত্রিতে শয়তান প্রবেশ করে না। আয়াত দশটি হইল, সূরা বাকারার শুরুর চারি আয়াত, আয়াতুল কুরসী, উহার
— পৃষ্ঠা ২৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।