001119115 ॥ দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে ॥ সুরা বাকারার ফযীলত সম্পর্কিত বর্ণনাসমূহ ইমাম আহমদ রে) বলেন-আমাকে আরেম, তাহাকে মু'তামার, তাহাকে তাহার পিতা, তাহাকে এক ব্যক্তি তাহার পিতা হইতে, তাহাকে মাকিল ইব্ন ইয়াসার বর্ণনা করেন £ “রাসূল (সা) বলিয়াছেন, আল-বাকারা কুরআনের শীর্ষভাগে অবস্থিত সর্বোন্নত চূড়া। উহার প্রত্যেকটি আয়াতের সঙ্গে আশিজন ফেরেশতা অবতীর্ণ হইয়াছেন । “আল্লাহু লাইলাহা ইন্তাহু শামিল করা হইয়াছে। সূরা ইয়াসীন কুরআনের হৃদয় সদৃশ । যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি ও পারলৌকিক ৮ সুফল লাভের জন্য উহা পাঠ করে, সে ক্ষমাপ্রাপ্ত হয়। মৃত্যুপথমাত্রীর সামনে ডও।? এই সনদটি শুধু ইমাম আহমদই উদ্ধৃত করিয়াছেন। তীহার উদ্ধৃত অপর এক সনদে তিনি তাহাকে আবূ উসমান (হিন্দী নহে), তাহাকে তাহার পিতা ও তাহাকে মা“কিল ইব্ন ইয়াসার বর্ণনা করেন £ “নবী করীম (সা) বলিয়াছেন-সূরাটি মরণাপন্ন ব্যক্তির সম্মুখে পাঠ করিও ।" অর্থাৎ সূরা ইয়াসীন। এই হাদীসের সনদে পূর্বোক্ত সনদের বেনামী ব্যক্তির নাম ব্যক্ত হইয়াছে এবং এই সনদে আবূ দাউদ, নাসাঈ ও ইব্ন মাজাহ হাদীসটি উদ্ধৃত করিয়াছেন। জুবায়র (জঈফ) আবু সালেহ হইতে, তিনি তাহার পিতা হইতে, তিনি আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন £ 'রাসূল (সা) বলিয়াছেন-প্রত্যেকটি বস্তুর শীর্ষ আছে। আল-কুরআনের শীর্ষ হইল সর বাকারা এবং উহাতে শ্রেষ্ঠতম আয়াত (আয়াতুল কুরসী) বিদ্যমান ।' এ
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।