Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ২৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর এই যে, ইমাম যদি ০-১। বলিতে ভুলিয়া যান, তাহা হইলে মুক্তাদী জোরে 'আমীন' বলিবে। ইহা আমাদের (শাফেঈ) মাযহাবের সর্বসম্মত অভিমত । ইমাম যদি জোরে 'আমীন" বলে, তাহা হইলে আমাদের মাযহাবের উত্তরসূরী ফকীহদের অভিমত অনুযায়ী মুক্তাদী আস্তে 'আমীন' বলিবে। ইহা ইমাম আবু হানীফা (র)-এরও মাযহাব । ইমাম মালিক (রা) হইতেও অনুরূপ একটি বর্ণনা পাওয়া যায়। উক্ত অভিমতের প্রবক্তাগণ বলেন-৩১। একটি যিক্র। নামাযের মধ্যে অন্যান্য যিক্র যেরূপ জোরে পড়া হয় না, উহাও তেমনি জোরে পড়া হইবে না। পক্ষান্তরে আমাদের (শাফেঈ) মাযহাবের পূর্বসূরীদের অভিমত এই যে, ইমাম ও যুক্তাদী উভয়ই জোরে 'আমীন' বণিবে। ইহা ইমাম আহমদেরও মাযহাব । ইমাম মানিক (র) হইতেও অনুরূপ একটি রিওয়ায়েত বর্ণিত হইয়াছে। উক্ত অভিমতের প্রবক্তাগণ দলীল হিসাবে নিম্নোক্ত হাদীস পেশ করেন ঃ 'হযরত আবু হুরায়রা (রা) হইতে ইমাম ইব্‌ন মাজাহ বর্ণনা করেন, “নবী করীম (সা)১০-4। 33৯৪215 ০৬৯১৯] ৯৪ পাঠ করার পর ০০1 বলিতেন এবং প্রথম কাতারের মুসন্ীগণ উহা শুনিতে পাইতেন। তখন উহা মসজিদে ধ্বনিত-প্রতিধ্বনিত হইত । আমাদের 'শোফেঈ) মাযহাবের ফকীহগণের তৃতীয় একটি অভিমত রহিয়াছে। উহা এই যে, মসজিদ ছোট হইলে মুক্তাদীগণ জোরে "আমীন" বলিবে না। কারণ, সকল মুক্তাদীই . ইমামের পাঠ শুনিতে পায়। কিন্তু মসজিদ বড় হইলে মুক্তাদীরাও জোরে “'আমীন' বলিবে যাহাতে মসজিদের সর্বত্র 'আমীন' শব্দের ধ্বনি পৌছিয়া যায়! আল্লাহই সর্বজ্ঞ। হযরত আয়েশা (রা) হইতে ইমাম আহমদ (র) বর্ণনা করেন ঃ 'একদা রাসূলুল্লাহ (সা)-এর নিকট ইয়াহুদী জাতির বিষয় উল্লেখ করা হইলে তিনি বলিলেন-আল্লাহ্‌ তা'আলা আমাদিগকে জুমআর নামাযের মত এক নি“আমাত দান করিয়াছেন যাহা হইতে ইয়াহুদীগণ বঞ্চিত রহিয়াছে । তিনি আমাদিগকে কিবলা দান করিয়াছেন যাহা হইতে তাহারা বঞ্চিত রহিয়াছে । ইয়াহুদীগণ আমাদের জুমআর নামায, আমাদের কিবলা ও ইমামের পিছনে আমাদের ৩৫-০| বলার প্রতি যতখানি ঈর্ষা পোষণ করে, ততখানি ঈর্ষা অন্য কিছুতেই পোষণ করে না।" ইমাম ইবৃন মাজাহ্‌্ও অনুরূপ একটি রিওয়ায়েত বর্ণনা করিয়াছেন । উহা এইরূপ £ “(নবী করীম (সা) বলিলেন)-ইয়াহুদীগণ তোমাদের সালাম বিনিময় করা এবং ০০ বলার কারণে তোমাদের প্রতি যেরূপ ঈর্ষা পোষণ করে, সেরূপ ঈর্ধা আর কিছুতে পোষণ করে না।” হযরত ইবৃন আব্বাস (রা) হইতে ইমাম ইব্‌ন মাজাহ বর্ণনা করেন ঃ 'নবী করীম (সা) বলিয়াছেন, তোমাদের ৩,| বলার কারণে ইয়াহুদীগণ তোমাদের প্রতি যেরূপ-ঈর্ধা পোষণ করে সেরূপ ঈর্ধা অন্য কোন কারণে করে না। অতএব তোমরা বেশী করিয়া ৩-০। বল।' উপরোক্ত রিওয়ায়েতের সনদে তালহা ইবৃন আমর একজন দুর্বল রাবী ।

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।