Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ২৯ মাসে; তাই মহাসম্মানিত কুরআনের সহিত সম্মানিত স্থান-কালের যে সংযোগ ঘটিয়াছে, উক্ত হাদীস হইতে তাহা জানা গেল। এই কারণেই রমযান মাসে বেশী বেশী কুরআন তিলাওয়াত করা অভিপ্রেত বা মুস্তাহাব । যেহেতু রমযান মাসেই উহার অবতরণ শুরু হইয়াছে। তাই জিবরাঈল (আ)-ও রমযান মাসে আসিয়া রাসূল (সা)-এর কুরআনের শুনানী নিতেন। তাহার ইন্তিকালের বৎসর জিবরাঈল (আ) দুইবার আসিয়া তাহার তিলাওয়াত শুনেন যাহাতে কুরআন তীহঞকর সৃতিতে স্থায়ী হইয়া যায় উক্ত হাদীসে ইহাও জানা গেল যে, কুরআন মক্কা ও মদীনা উভয় স্থানে নাধিল হইয়াছে। উহার হিজরত পূর্ব আয়াতগুলি মক্কী ও হিজরত পরবর্তী আয়াতগুলি মাদানী-উহা মদীনা, মক্কা, আরাফাতসহ যে কোন শহরেই নাধিল হউক না কেন। কুরআনের সুরাগুলিকে মক্কী ও মাদানী হিসাবে বিন্যাস করা হইয়াছে। মাদানী সূরাগুলির ব্যাপারে মদভেদ রহিয়াছে । একদল বলেন- প্রারন্তে মুকান্তাআাত হরফ সংযুক্ত সূরাগুলি ম্কী। শুধু বাকারা ও আলে-ইমরান বাদ যাইবে । তেমনি যেই সকল সূরায় মু'মিনগণকে সম্বোধন করা হইয়াছে তাহা মাদানী । পক্ষান্তরে যাহাতে মানব জাতিকে সম্বোধন করা হইয়াছে, তাহা মক্কী ও মাদানী উভয়ই হইতে পারে । তবে মক্কী হওয়ার সন্তাবনাই বেশী । তবে কোন কোন মাদানী সূরায়ও উহা বিদ্যমান। যেমন সুরা বাকারায় “ইয়া আইউহান নাসু'বুদূ রব্বাকুমুল্লাধী খালাকাকুম' ও ইয়া আইউহান্নাসু কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়িবা। একদল অবশ্য এইরূপ সুনির্দিষ্টভাবে ভাগ করা দুরূহ ও অসম্ভব বলেন। আবু উবায়দ (র) বলেন £ আমাদিগকে আবূ মুআবিয়া, তাহাদিগকে একব্যক্তি আ“মাশ হইতে, তিনি ইবরাহীম হইতে ও তিনি আলকামা হইতে বর্ণনা করেন ঃ কুরআনে যাহাই “ইয়া আইউহান্লাধীনা আমানু' দ্বারা শুরু হইয়াছে, উহা মাদীনায় অবতীর্ণ হইয়াছে। পক্ষান্তরে যাহা ইয়া আইউহান্নাসু' দ্বারা শুরু হইয়াছে উহা মন্কায় অবতীর্ণ হইয়াছে । অতঃপর আলকামা বলেন- আমাদিগকে আলী ইবৃন মুআব্বাদ আবুল মালীহ হইতে ও তিনি মায়মুন ইবৃন মিহরান হইতে বর্ণনা করেন ৪ 'কুরআনে যাহা “ইয়া আইউহান্নাস' ও "ইয়া বনী আদামা" দ্বারা শুরু হইয়াছে তাহা মক্কী এবং যাহা ইয়া আইউহাল্লাধীনা আমানূ; দ্বারা শুরু হইয়াছে তাহা মাদানী |" তাহাদের একদল বলেন 8 কোন কোন সূরা দুইবার নাযিল হইয়াছে। একবার মন্কায় ও একবার মদীনায় । আল্লাহই ভাল জানেন । অপর একদল মক্কী সূরার কিছু আয়াত মাদানী বলিয়া . আলাদা করেন। যেমন সূরা হজ্জ ইত্যাদির কিছু আয়াত । মূলত বিশুদ্ধ দলীল দ্বারা যাহা প্রমাণিত হয় শুধু তাহাই সত্য আল্লাহই সর্বজ্ঞ । আবু উবায়দ (র) বলেন £ আমাদিগকে আবদুন্নাহ্‌ ইব্‌ন সালেহ মুআবিয়া ইব্ন সালেহ, হইতে ও তিনি আলী ইব্‌ন আবূ তালহা হইতে বর্ণনা করেন ঃ “সুরা বাকারা, আলে ইমরান, নিসা, মায়িদা, আনফাল, তাওবা, হজ্জ, নূর, আহযাব, আইউহান্নাবীয়্যু ইযা তাল্লাকতুমুন্‌ নিসা, ইয়া আইউহান্নাবীয্যু লিমা তুহারিমু, (প্রথম দশ আয়াত) ওয়াল ফাজর, ওর়াল্লাইলে ইযা ইয়াগশা, ইন্না আনযালনা, লাম্‌ ইয়া কুনিল্লাধীনা, ইযা যুলযিলাভ ও ইযা জাআ নাসরুল্লাহ মদীনায় অবতীর্ণ হইয়াছে । ইহা ছাড়া আর সবই মন্কায়

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।