Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ২৬5 তাফসীরে ইব্‌ন কাছীর ফাতিহার বিষয়বস্তু মহা মর্যাদাশীল সপ্ত আয়াত বিশিষ্ট সূরা ফাতিহায় আল্লাহ্‌ তা“আলা নিম্নোক্ত বিষয়সমূহ বর্ণনা করিয়াছেন £ সকল প্রশংসার মালিক ও প্রাপক একমাত্র আল্লাহ্‌ তা'আলা । সকল প্রশংসা তাহারই জন্য নিবেদিত । তিনি মহা বিশ্বের প্রতিপালক প্রভু, পরম করুণাময় ও নিরতিশয় কৃপাপরায়ণ। নিশ্চয় একদিন মানুষের ভাল-মন্দ কার্ধের বিচার অনুষ্ঠিত হইবে । সেই দিন সকল কর্তৃত্‌ ও এখতিয়ার আল্লাহ্‌ তা'আলা স্বহস্তে গ্রহণ করিবেন । সুতরাং একদিকে যেমন বদকারদের স্বীয় পাপাচারের শাস্তি এড়াইবার কোন পথ থাকিবে 'না, অন্যদিকে তেমনি নেককারদের স্বীয় পুণ্য কাজের পুরস্কার লাভের পূর্ণ নিশ্চয়তা থাকিবে । মানুষ একমাত্র আল্লাহ্‌র দাসতৃ ও ইবাদত করিবে এবং নিজ দাসতৃ ও ইবাদতে তাহার সহিত কাহাকেও শরীক করিবে না। মানুষ নিজ নিজ শক্তি সামর্থ্যের উপর নির্ভর না করিয়া একমাত্র আল্লাহ্‌ তা'আলার হাতে নিজেকে সঁপিয়া দিবে । সত্য ও ন্যায়ের পথে চলিতে সে সর্বদা শুধুমাত্র আল্লাহ্‌ তা'আলার নিকট সাহায্য প্রার্থনা করিবে। মানুষ আল্লাহ্‌ তা'আলার নিকট সঠিক ও সরল পথের নির্দেশনা প্রার্থনা করিবে। পৃথিবীতে সে সরল পথে চলিতে পারিলে আখিরাতেও জান্নাতে প্রবেশের পথ তাহার জন্য সহজ সরল হইয়া যাইবে । পৃথিবীর সরল পথ হইতেছে নবী, সিদ্দীক, শহীদ ও নেককারদের পথ । যাহারা বস্তু জগতে তাহাদের অনুসৃত আধ্যাত্মিক পথে চলিবে এবং তাহাদের সহিত আধ্যাত্মিক পরিমণ্ডলে অবস্থান করিবে, তাহারা পারলৌকিক জীবনেও তাহাদের পথ ধরিয়া অনন্ত জান্নাত ধামে প্রবেশ ও বসবাসের সৌভাগ্য লাভ করিবে । সুতরাং মানুষের কর্তব্য হইতেছে আল্লাহ্‌ তা'আলা, তাহার রাসূল, তাহার কিতাব ও আখিরাতের উপর ঈমান আনিয়া এবং নেক কাজ করিয়া চির আনন্দ নিকেতন জান্নাত ধামে প্রবেশের যোগ্যতা অর্জন করা । আধ্যাত্মিক জীবন অনুসরণের জন্য যেরূপ সঠিক ও সরল পথ রহিয়াছে, তেমনি ভ্রান্ত ও বাকা পথও রহিয়াছে । উক্ত ভ্রান্ত ও বক্র পথে চলিয়া একদল মানুষ অভিশপ্ত এবং অন্য দল পথভ্রষ্ট হইয়া গিয়াছে। তাহাদের পথ হইতে মানুষকে সর্বদা দূরে থাকিতে হইবে। মানুষ তাহাদের পথ হইতে পরিত্রাণ লাভের জন্য আল্লাহ্‌ তা'আলার নিকট আশ্রয় প্রার্থনা করিবে । হইবে। সুতরাং তাহাদের চক্রান্ত ও প্রতারণা হইতে মানুষকে সদা সতর্ক থাকিতে হইবে। সুরা ফাতিহার কয়েকটি সুক্ষম ও অনবদ্য শব্দ প্রয়োগ ধারা বিশেষভাবে লক্ষণীয় আন্াহ্‌ তা'আলা ৯.3 ক্রিয়াটি কর্তৃবাচ্যে ব্যবহার করিয়া নিজেকে উহার কর্তা বানাইয়াছেন। পক্ষান্তরে _ ১১৭ ক্রিয়াটির কর্তা স্বয়ং আল্লাহ্‌ তা'আলা হইলেও তিনি কর্তা হিসাবে নিজেকে উল্লেখ না করিয়া উক্ত ক্রিয়া হইতে কর্মবাচ্যের বিশেষণ (/১*৪০ ১.) ব্যবহার করিয়াছেন । _.-১৯|। ক্রিয়াটির প্রকৃত কর্তা যে আল্লাহ্‌ তা'আলা নিম্নোক্ত আয়াতে তাহা বর্ণিত হইয়াছে ঃ

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।