Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সুরা আল্-ফাতিহা ' ২৫৯ তিনি আরও বলেন 3 ৮5 ০2 ৮৪৩5315১0৪০ ০391০] ভ্ ৩1৩০৯ ৩৪। ১! 50 শুতে ছি 55 2১ 94 58-035255 15440755045 -0515821540 “বনী ইসরাঈলদের মধ্যে যাহারা কুফরী করিয়াছে তাহারা দাউদ এবং ঈসা ইব্‌ন মরিয়মের মুখে অভিশপ্ত হইয়াছে । উহা এইজন্য যে, তাহারা অবাধ্য হইত এবং সীমা লঙ্ঘন করিত। তাহারা যে পাপাচারে নিগ্ ছিল তাহা হইতে বিরত হইত না। তাহাদের আচরণ ছিল বড়ই জঘন্য ।' জীবন চরিত গ্রন্থে বর্ণিত হইয়াছে £ একদা যায়দ ইব্‌ন আমর ইবৃন নুফায়ল সত্য ধর্মের সন্ধানে একদল সঙ্গীসহ সিরিয়া গমন করেন। ইয়াহুদীরা তাহাকে বলিল, তুমি আল্লাহর গযব মাথায় না লইয়া আমাদের ধর্মে প্রবেশ করিতে পারিবে না। যায়দ বলিলেন, আমি উহা সহিতে পারিব না। তিনি ইয়াহুদী ধর্ম বা নাসারা ধর্ম কোনটিই গ্রহণ করিলেন না। অথচ তিনি মুশরিকদের ধর্ম ও মূর্তিপূজা হইতেও দুরে রহিলেন। তিনি স্বীয় বিবেক বুদ্ধি ও সহজাত স্বভাব অনুযায়ী চলিতে লাগিলেন। তাহার সঙ্গীগণ খৃষ্টান ধর্ম গ্রহণ করিল। কারণ, তাহারা উহাকে ইয়াহুদী ধর্ম অপেক্ষা সত্যের কাছাকাছি মনে করিল। হযরত ওরাকা ইবৃন নওফিল (রা) তাহাদের অন্যতম ছিলেন। আল্লাহ তা'আলা তাহাকে নবী করীম (সা)-এর মাধ্যমে হিদায়েতের নি'আমত দ্বারা সৌভাগ্যবান করিয়াছিলেন । নবৃওত লাভ করিবার কালে নবী করীম (সা) যে ওহী প্রাপ্ত হইয়াছিলেন, তিনি (হযরত ওরাকা) উহার উপর ঈমান আনিয়াছিলেন। 'দাল্লীন' ও “জাল্লীন' সমস্যা “আরবী ১৯ বর্ণ ও 4১ বর্ণের মধ্যকার উচ্চারণগত ব্যবধান খুবই সামান্য । উহাদের উচ্চারণ স্থান পরস্পর কাছাকাছি অবস্থিত । ১১ এর উচ্চারণ স্থান হইতেছে জিহবার তিন দিকের প্রান্ভভাগ এবং তৎসন্নিহিত দত্তমূল। পক্ষান্তরে ৮ এর উচ্চারণ স্থান হইতেছে জিহ্বার অগ্রভাগ এবং উপরস্থ মাড়ির সম্মুখের দত্তদ্ধয়ের অগ্রভাগ । তদুপরি বর্ণদ্বয় উভয়ই «3৮11 3১১১] ১১৫২-৯1-৪১] ও ১৬১। ০৪৩১৯ শ্রেণীর অন্তর্ভুক্ত । উপরোক্ত কারণে উহার উচ্চারণগত পার্থক্য নিরূপণ করা এবং তদনুযায়ী উহাদের সঠিক উচ্চারণ স্থান হইতে উচ্চারণ করা সাধারণ মানুষের পক্ষে বেশ কষ্টকর তাই একদল ফকীহ অভিমত প্রকাশ করিয়াছেন যে, উক্ত বর্ণদবয়ের একটির উচ্চারণ স্থানে অপরটি উচ্চারণ করা আল্লাহ্‌ তা'আলার নিকট ক্ষমাযোগ্য ক্রুটি বলিয়া পরিগণিত হইবে। উক্ত অভিমতই সঠিক ও শুদ্ধ । আল্লাহই-সর্বজ্ঞ। উল্লেখ্য যে, ১ বর্ণকে আমিই অধিকতর শুদ্ধরূপে উচ্চারণ করিয়া থাকি-নবী করীম (সা)-এর বাণী বলিয়া কথিত এই উক্তিটি ভিত্তিহীন। উহা প্রকৃতপক্ষে তাহার বাণী নহে। আল্লাহই ভাল জানেন।

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।