001119115 ১৪৪ তাফসীরে ইবৃন কাছীর আল্লাহ্ তাআলা তখন বলেন, ইহা আমার ও আমার বান্দার মধ্যে বিভক্ত রহিয়াছে । আমার বান্দা যাহা চাহিয়াছে তাহা সে পাইবে । সে যখন বলে, 24 ভি? 421 সিন ১৪311 1০157 ১2৬: ১০৮০ ৮1911 (১০১] -5105541 291৫21০ তখন আল্লাহ্ তা'আলা বলেন, ইহা আমার বান্দার প্রাপ্য অংশ। অনন্তর সে যাহা চাহিয়াছে তাহা সে পাইবে। হযরত ইবৃন আব্বাস (রা) হইতে যিহাক বর্ণনা করেন £ ইয়্যাকা না'বুদু'র তাৎপর্য হইতেছে-হে আমাদের প্রতিপালক প্রভু! আমরা একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমাকেই ভয় করি এবং একমাত্র তোমারই নিকট রহমত পাইতে আশা রাখি । আমরা না অন্য কাহারও ইবাদত করি, না অন্য কাহাকেও ভয় করি, আর না অন্য কাহারও নিকট রহমত পাবার আশা করি । “ওয়া ইয়্যাকা'নাস্তা'ঈন'-এর তাৎপর্য হইল যে, আমরা তোমার ইবাদত সহ সকল কার্যে তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি।, কাতাদাহ বলিয়াছেন-'আয়াতটিতে আল্লাহ্ তা'আলা তাহারই ইবাদত করিতে এবং সকল কাজে তীাহারই সাহায্য কামনা করিতে স্বীয় বান্দাগণের প্রতি আদেশ প্রদান করিয়াছেন ।' ১5 || বাক্যটি ১:৯২: ৬৩15 বাক্যের পূর্বে উল্লেখ করার কারণ এই যে, আল্লাহ্ তা'আলার ইবাদত করাই বান্দার মূল উদ্দেশ্য ও কাজ। পক্ষান্তরে তাহার নিকট প্রার্থনা করা হইল উক্ত মূল উদ্দেশ্য ও কাজের সহায়ক ব্যাপার । সুতরাং উদ্দেশ্যকে সহায়কের পূর্বে উন্লেখ করাই সমীচীন। আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । প্রশ্ন হইতে পারে, আলোচ্য আয়াতের ক্রিয়াদ্বয়ের জন্য বহুবচন কর্তা ব্যবহারের কারণ কি? নামাযে প্রত্যেক মুসন্ীই একক ও স্বতন্ত্রভাবে আল্লাহ্ তা'আলার নিকট একমাত্র তাহারই সাহায্য প্রার্থনার সংকল্প ও প্রতিজ্ঞা জানায় । এমতাবস্থায় ক্রিয়ার কর্তা তো বহু নহে, একজন অনেক সময় সন্মান প্রদর্শনের জন্য এক ব্যক্তির ক্ষেত্রেও বহুবচন ব্যবহৃত হয়। এরপ ক্ষেত্রে শব্দটি বহুবচন হইলেও উহার পদবাচ্য একবচন হয়। ইহা সেরূপ সম্মান প্রদর্শনের ক্ষেত্রেও নহে। তাই উহা এক্ষেত্রে প্রযোজ্য নহে। তাফসীরকারগণ উক্ত প্রশ্নের জবাবে বলেন যে, প্রত্যেক মুসল্লীই জামাআতে হউক কিংবা একাকী হউক, ইমাম কিংবা মুক্তাদী হইক, যেইরূপেই নামায আদায় করুক না কেন, সে নিজের ও তাহার মু'মিন ভাইদের পক্ষ হইতেই একমাত্র আল্লাহ্ তা'আলার ইবাদত করার এবং কেবলমাত্র তাহারই সাহায্য প্রার্থনা করার সংকল্প জ্ঞাপন করে বলিয়াই বহুবচন ক্রিয়া ব্যবহৃত হইয়াছে। কেহ কেহ বলেন, হয়ত এক্ষেত্রে ত্রিয়ার কর্তা একজনই । কিন্তু সম্মানার্থে তাহার জন্য বহুবচন ব্যবহৃত হইয়াছে। বান্দা যখন আল্লাহ্র ইবাদতে মশগুল হয়, তখন সম্মানিত বান্দায় পরিণত হয়। তাই আল্লাহ্ যেন তাহাকে বলিতেছেন, নামাযরত অবস্থায় তুমি সম্মানিত বিধায় তোমার একার জন্য বহুবচন ব্যবহার কর এবং বল, /১+24.5 41013 +৮১২০ ৫1
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।