001119115 ২৩৬ তাফসীরে ইব্ন কাছীর এতদ্যতীত আঠার হাজার অথবা চৌদ্দ হাজার আলম রহিয়াছে রোবীর সঠিক সংখ্যা স্মরণ নাই)। ফেরেশতাগণ পৃথিবীতে রহিয়াছে। পৃথিবীর চারিটি দিক রহিয়াছে। প্রত্যেক দিকে সাড়ে তিন হাজার আলম রহিয়াছে । আল্লাহ্ তা“আলা তাহাদিগকে নিজের ইবাদতের জন্য সৃষ্টি করিয়াছেন ।' ইবৃন জারীর ও ইব্ন হাতিম বর্ণনা করিয়াছেন ঃ উহা শুধু ইব্ন “আলীয়া হইতে বর্ণিত হইয়াছে । অন্য কেহ উহা বর্ণনা করেন নাই । এরূপ কথা প্রমাণ ছাড়া বিশ্বাস করা যায় না। সাবী' আল হুমায়রী হইতে ক্রমাগত মু'তাব ইবৃন সামী, ফুরাত ইবৃন ওয়ালীদ, ওয়ালীদ ইবৃন মুসলিম, হিশাম ইব্ন খালিদ, আবূ হাতিম ও ইবৃন আবূ হাতিম “রব্বুল আলামীন'-এর ব্যাখ্যায় বলেন £ | সাবী' বলিয়াছেন, “পৃথিবীতে এক হাজার আলম আছে। তনুধ্যে ছয়শত আছে জলভাগে ও চারিশত স্থলভাগে ।' সাঈদ ইবৃন মুসাইয়য়্যেব হইতেও অনুরূপ বর্ণনা মিলে । স্বয়ং নবী করীম (সা) হইতেও উপরোক্ত মর্মে হাদীস বর্ণিত হইয়াছে। হযরত জাবির ইবৃন আবদুল্লাহ (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইবৃন মুনকাদির, মুহাম্মদ ইব্ন ঈসা ইব্্ন কায়সার, আবূ উব্বাদ উবায়দ ইবৃন ওয়াকিদ আল কয়সী, মুহাম্মদ ইবৃন মুছান্না ও তাহার নিকট হইতে হাফিজ আবু ইয়ালা আহমদ ইবৃন আলী ইব্ন মুছান্রী স্বীয় 'মুসনাদ' সংকলনে বর্ণনা করেন £ হযরত জাবির (রা) বলেন, হযরত উমর (রা)-এর খিলাফতের সময় একবার রাষ্ট্রে পঙ্গপাল দেখা দিল। তিনি লোকদিগকে জিজ্ঞাসা করিয়া জানিতে পাইলেন, এই দেশে কেহ পঙ্গপাল দেখে নাই। তিনি উদ্বিগ্ন হইয়া পঙ্গপাল সম্পর্কে জানার জন্য ইয়ামান, সিরিয়া ও ইরাকে লোক পাঠাইলেন। ইয়ামানের সংবাদ সংগ্রাহক সেখান হইতে কতগুলি পঙ্গপাল ধরিয়া আনিয়া তাহার সম্মুখে রাখিল। তিনি উহা দেখিয়া “আল্লাহু আকবর' বলিয়া উঠিলেন। অতঃপর বলিলেন-আমি নবী করীম (সা)-কে বলিতে শুনিয়াছি, “আল্লাহ্ তাআলা এক হাজার উম্মত (প্রজাতি) সৃষ্টি করিয়াছেন । উহাদের ছয়শত জলভাগে আছে ও চারিশত আছে স্থলভাগে। আর উহাদের মধ্য হইতে প্রথম বিলুপ্ত হইবে পঙ্গপাল। উহার ধ্বংস প্রাপ্তির পর একের পর এক সকল প্রজাতি এরূপ দ্রুত ধ্বংসপ্রাপ্ত হইবে যেভাবে ছিব্নমালার দানাগুলি পর পর দ্রুত পতিত হয়। উক্ত হাদীসের অন্যতম রাবী মুহাম্মদ ইবৃন ঈসা ইবৃন কায়সান একজন যঈফ রাবী । সাঈদ ইবৃন মুসাইয়্যেব হইতে বাগবী বর্ণনা করেন £ সাঈদ ইব্ন মুসাইয়্যেব বলেন, আল্লাহ্ তা'আলা এক হাজার আলম" সৃষ্টি করিয়াছেন। উহাদের মধ্য হইতে ছয়শত জলভাগে রহিয়াছে এবং চারিশত রহিয়াছে স্থলভাগে ।' ওয়াহাব ইব্ন মুনাব্বিহ বলেন-আল্লাহ্ তা'আলা আঠার হাজার আলম সৃষ্টি করিয়াছেন। দুনিয়া উহাদের মধ্যকার একটি আলম। : মুকাতিল বলেন-আলমের সংখ্যা হইতেছে আশি হাজার । কা'ব আহবার বলেন-আলমের সংখ্যা আল্লাহ্ তা'আলা ভিন্ন অন্য কেহ জানে না। ইমাম বাগবী উপরোক্ত অভিমতসমূহ তুলিয়া ধরিয়াছেন। ইমাম কুরতুবী হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ হযরত খুদরী (রা) বলেন, আল্লাহ্ তা“আলা চল্লিশ হাজার আলম সৃষ্টি করিয়াছেন। সমগ্র দুনিয়া উহাদের মধ্য হইতে মাত্র একটি আলম।
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।