Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 | বাইশ | তাফসীরে ইব্‌ন কাছীরের প্রধান বৈশিষ্ট্য এই মে, ইহাতে কুরআনের তাফসীর করিতে প্রথমে কুরআন ব্যবহার করা হইয়াছ। তারপর রাসূলের হাদীস, অতঃপর সাহাবার আছার ও . পরিশেষে তাবেঈনের আকওয়াল ব্যবহৃত হইয়াছে। হাদীস ব্যবহারের ক্ষেত্রেও বর্ণনার সূত্র, বর্ণনাকারীর চরিত্র ও হাদীসের স্তর ও শ্রেণীভেদের প্রতিটি দিক ইহাতে পুঙ্খানৃপুঙ্খরূপে বিশ্রেষিত হইয়াছে । আছার ও আকওয়ালের প্রয়োগ ক্ষেত্রেও উহা সত্যাসত্যের কষ্টিপাথরে ভালভাবে যাঁচ-পরতাল করিয়া লওয়া হইয়াছে। মোটকথা, তাফসীরটিকে সত্যের মানদণ্ড হিসাবে দাড় করাইতে যত রকমের সতর্কতা ও সযতু প্রয়াস প্রয়োজন তাহা সবই করা হইয়াছে। ইহার ফলেই তাফসীর জগতের এই অনন্য নির্ভরযোগ্য অমর সৃষ্টির আত্মপ্রকাশ সম্ভব হইয়াছে। তাফসীরে ইব্‌ন কাছীরকে “উম্মৃত তাফাসীর' বা “তাফসীর জননী” বলা হয়। মূলত পরবর্তীকালের সকল নির্ভরযোগ্য তাফসীর এই তাফসীর হইতেই জন্ম নিয়াছে। এই তাফসীর মুসলিম মিল্লাতের যে অপরিমেয় কল্যাণ সাধন বরিয়াছে, গ্রন্থ জগতে তাহার তুলনা সত্যিই কাহিনী ও জাল হাদীসের জঞ্জালগুলি কচুকাটা করিয়া মুসলিম মিল্লাতকে মহান কুরআনের এক নির্ভেজাল ভাষ্য উপহার দিয়া গিয়াছেন। উদাহরণস্বরূপ সূরা বাকারার গাভী সম্পর্কিত বিভিন্ন ইসরাঈলী উপাখ্যানের কথা বলা যাইতে পারে । তিনি একে একে সব উপাখ্যানই তুলিয়া ধরিয়াছেন। অতঃপর বর্ণনাকারীদের বর্ণনাসূত্রের অসারতা ও খোদ বর্ণনাকারীদের দুর্বলতা সুপ্রমাণিত করার পর তিনি সেইগুলিকে অলীক ও অনির্ভরযোগ্য ঘোষণা করিয়াছেন। তেমনি “সূরা কাফ'-এর শুরুতে ব্যবহৃত প্রথম 'কাফ' অক্ষরটিকে পূর্বসূরী তাফসীরকারগণ যে সারাবিশ্ব বেষ্টনকারী 'কোকাফ' পাহাড় অর্থে চালাইয়া দিয়াছিলেন, তিনি তন্বপ কোন পাহাড়ের অস্তিত্বকে অবিশ্বাস্য বলিয়া উড়াইয়া দিয়াছেন । ৃ ইমাম ইবৃন কাছীর তীহার এই সুবিস্তারিত তাফসীরে শুধু হাদীস শান্ত্রই ঘাটেন নাই, ফিকাহ শান্ত্রেরও বিভিন্ন জরুরী মাসায়েলের বিশ্রেষণ পেশ করিয়াছেন উহাতে তিনি প্রতি তিনি অপেক্ষাকৃত অধিক গুরুতৃ আরোপ করিয়াছেন। কিন্তু অন্যান্য মাযহাবের বিরুদ্ধে তাহার কোন অসহিষ্ণ্ মনোভাবের প্রকাশ ঘটে নাই। সত্যিকার সত্যানুসন্ধিৎসা লইয়াই তিনি অত্যন্ত বিনয় ও সংযমের সহিত মাসআলার যথার্থ সমাধান নির্ণয় করিতে প্রয়াসী হইয়াছেন। তাফসীরের শুরুতে তিনি অত্যন্ত মূল্যবান একটি নাতিদীর্ঘ ভূমিকা প্রদান করিয়াছেন । উহাতে তাফসীর করার বিভিন্ন শর্ত ও প্রয়োজনীয় দিকগুলি তিনি তুলিয়া ধরিয়াছেন। তাহার এই ভূমিকাটি পরবর্তী তাফসীরকারদের দিক-নির্দেশনার কাজ দিয়াছে । ইমাম ইব্‌ন কাছীরের এই জগজ্জোড়া আলোড়ন সৃষ্টিকারী তাফসীর ও শুধু বিভিন্ন ভাষায় অনূদিত হইয়াছে তাহা নহে, পরন্তু ইহার বিভিন্ন সংক্ষিপ্ত সংস্করণও বাহির হইয়াছে । আরবী ভাষায় ইহার সংক্ষিপ্ত সংস্করণ তৈরি করেন শায়খ মুহাম্মদ আলী আস্‌ সাবৃনী। বৈরুতের 'দারুল কুরআনিল করীম' প্রকাশনা হইতে তিন খণ্ডে উহা অত্যন্ত সুন্দরভাবে মুদ্রিত ও প্রকাশিত হয় । উদ্দুতে উহার সংক্ষিপ্তসার অনূদিত হয় এবং উর্দু অনুবাদে অগ্রণী ভূমিকা পালন করেন মাওলানা মুহাম্মদ জুনাগড়ী । ; এখানে উল্লেখ্য, ইহার মূল সংঙ্করণটি চার খণ্ডে সমাপ্ত ও প্রতি খণ্ডের পৃষ্ঠা সংখ্যা ছয় শতাধিক। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই মূল সংক্করণেরই প্রথম বঙ্গানুবাদ প্রকাশের দায়িত্‌ গ্রহণ করিয়াছে।

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।