0০011191115 সূরা আল্্-ফাতিহা | ২০৯ হাকিম আবূ আবদুল্লাহ্ নিশাপুরীও স্বীয় সংকলন গ্রন্থ মুস্তাদরাকে উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। সাঈদ ইবৃন জুবায়র হইতেও উহা ...১০ ৬.১, (বিচ্ছিন) হিসাবে বর্ণিত হইয়াছে। হযরত উম্মে সালামা (রা) হইতে ইব্ন খুযায়মা তাহার 'সহীহ' নামক সংকলন গ্রন্থে বর্ণনা করেন £ “নবী করীম (সা) নামাযে সূরা ফাতিহার পূর্বে +:৯.১/। ১০৯১|। 411 ১ পাঠ করিতেন এবং উহাকে আয়াত হিসাবে গণ্য করিতেন।' হাদীসটি উম্মে সালামা (রা) হইতে ধারাবাহিকভাবে ইবৃন আবু মালীকাহ, ইবৃন জুরায়জ, উমর ইব্ন হারূন বলবখী প্রমুখ রাবী বর্ণনা করেন। অবশ্য উমর ইবৃন হারূন বলখী একজন দুর্বল রাবী । তবে ইমাম দারা কুতনী হযরত আবু হুরায়রা (রা)-এর মাধ্যমে স্বয়ং নবী করীম (সা)-এর বাণী হিসাবে অনুরূপ একটি হাদীস বর্ণনা করিয়াছেন । হযরত আলী (ক), হযরত ইবৃন আব্বাস (রা) প্রমুখ হইতেও অনুরূপ হাদীস বর্ণিত হইয়াছে। উপরোন্লিখিত বিভিন্ন অভিমতের ভিত্তিতে বিভিন্ন ফকীহ সরব নামাযে বিসমিল্লাহ্ সরবে বা নীরবে পাঠ করা সম্পর্কে বিভিন্ন মত ব্যক্ত করিয়াছেন। | যাহারা উহাকে সূরা ফাতিহার অংশ কিংবা যে কোন সূরার পূর্বে অবস্থিত স্বতন্ত্র আয়াত বলেন না, তাহারা উহাকে সরবে পড়িতে নিষেধ করেন। যাহারা উহাকে সূরা ফাতিহা ও অন্যান্য সূরার পূর্বে অবস্থিত স্বতন্ত্র আয়াত বলেন, ত তাহারাও অনুরূপ মত ব্যক্ত করিয়াছেন যাহারা বলেন, মারা গার ননানার পরান এ রানা তাহাদের মধ্যে মতভেদ রহিয়াছে । . ইমাম শাফেঈর মাযহাব এই যে, সরব নামাযে উহাকে সূরা ফাতিহা ও অন্যান্য সূরার সহিত সরবে পড়িতে হইবে৷ ইহা বিপুল সংখ্যক সাহাবা, তাবেঈ ও বিভিন্ন ইমামের মাযহাবও বটে। হযরত আবু হুরায়রা (রা), হযরত ইবৃন উমর (রা), হযরত ইবৃন আব্বাস (রা) এবং হযরত মু'আবিয়া রো) উহা সরবে পড়িতেন। ইমাম ইবৃন আবদুল বার ও ইমাম বায়হাকী বর্ণনা করিয়াছেন যে, হযরত উমর (রা) ও হযরত আলী (কে) উহা সরবে পড়িতেন। খতীব বর্ণনা করেন, খোলাফায়ে রাশেদীন উহা সরবে পড়িতেন। অবশ্য খতীবের বর্ণিত রিওয়ায়েতের কোন সমর্থন মিলে না। নিম্নোক্ত তাবেঈগণ উহা সরবে পড়িতেন £ | কা'ব আল করযী, উবায়দ, আবূ বকর ইব্ন মুহাম্মদ ইবৃন আমর ইবৃন হাযম, আবু ওয়ায়েল, আলী ইব্ন আবদুল্লাহ্ ইবুন আব্বাস, নাফে' [ইবৃন উমর (রা)-এর গোলাম], যায়দ ইব্ন আসলাম, উমর ইব্ন আবদুল আযীয, আযরাক ইব্ন কায়স, হাবীব ইবৃন আবূ ছাবিত, আবৃশ _শাছা', মাকহুল এবং আব্দুল্লাহ ইব্ন মা'কাল। উপরোল্লিখিত ব্যক্তিগণের পক্ষ হইতে উপস্থিত যুক্তি ও প্রমাণ এই যে, বিসমিল্লাহ যেহেতু সূরা ফাতিহা ও অন্যান্য সূরার অংশ, তাই সরব নামাযে সূরার অন্যান্য আয়াতের মতই উহা সরবে পড়িতে হইবে । কাছীর (১ম খণ্ড)-_-২৭
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।