Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 “অশেষ দাতা ও অপরিসীম দয়ালু আল্লাহ্‌ তাআলার নামে" বিসমিল্লাহ্র বিশ্রেষণ সাহাবায়ে কিরাম বিসমিল্লাহ্‌ দিয়া আল্লাহ্‌ তা'আলার কিতাব আল-কুরআনুল করীম শুরু করিয়াছেন । বিশেষজ্ঞদের সর্বসম্মত অভিমত এই যে, উহা সূরা নামলের একটি আয়াত । তবে উহা সূরাগুলির শুরুতে অবস্থিত আয়াত বা আয়াতের অংশ কিনা তাহাতে পূর্ববর্তী ও পরবর্তী আলিমদের মধ্যে মতভেদ রহিয়াছে। একদল বলেন, উহা সুরা বারাআত ভিন্ন অন্য সকল সূরার প্রত্যেকটির পূর্বে অবস্থিত একটি পূর্ণ আয়াত । এই মতের পরিপোষক হইলেন হযরত ইবৃন আব্বাস (রা), হযরত ইবৃন উমর (রা), হযরত ইব্‌ন জুবায়র (রা), হযরত আবূ হুরায়রা (রা), হযরত আলী (রা), “আতা, তাউস, সাঈদ ইব্‌ন জাবির, মাকহুল, যুহরী, আবদুল্লাহ ইব্ন মুবারক, ইমাম শাফেঈ । এক সাল্লাম প্রমুখ ৷ : ইমাম মালিক ও ইমাম আবু হানীফা এবং তাহাদের শিষ্যবৃন্দ বলেন, উহা কোন সুরারই পূর্বে অবস্থিত আয়াত বা আয়াতাংশ নহে! তাহাদের মতে “বিসমিল্লাহ্‌* কুরআন মজীদের কোন আয়াত নহে। সূরার প্রারন্তে শুধুমাত্র বরকত হাসিলের জন্য উহা সংযোজিত হইয়াছে। ইমাম শাফেঈর একটি অভিমত এই যে, উহা সূরা ফাতিহার শুরুতে অবস্থিত একটি আয়াত । তবে অন্য কোন সুরার পূর্বে অবস্থিত “বিসমিল্লাহ্‌' সেই সুরার আয়াত নহে।' ইমাম শাফেঈর অপর এক মতে উহা প্রত্যেক সূরার পূর্বে অবস্থিত সেই সূরার একটি আয়াতাংশ । অবশ্য তাহার এই শেষোক্ত অভিমত দুইটি আদৌ তাহার কিনা তাহা নিশ্চিত নহে। | দাউদ জাহেরী বলেন, উহা প্রত্যেক সূরার প্রারন্তে অবস্থিত একটি স্বতন্ত্র আয়াত । তবে কোন সূরার অংশ নহে। ইমাম আহমদ হইতেও অনুরূপ একটি অভিমত বর্ণিত হইয়াছে। আবুল হাসান কারী হইতেও আবূ বকর রাষী অনুরূপ অভিমত উধৃত করিয়াছেন। আবূ বকর রাধী ও আবৃল হাসান কারখী উভয়ই ইমাম আবূ হানীফার শীর্ষস্থানীয় শিষ্য ছিলেন। অন্যত্র এইসব ব্যাপার বিশদভাবে আলোচিত হইবে । এতক্ষণে “বিসমিল্লাহ শরীফের সূরা ফাতিহার আয়াত হওয়া প্রসঙ্গে উপরোক্ত আলোচনা করা হইল । হযরত ইবৃন আব্বাস (রা) হইতে সহীহ সনদে ইমাম আবু দাউদ (র) বর্ণনা করেন ঃ 'নবী করীম (সা)-এর নিকট ₹১১1। ০--৯১1| 4111 ৮.০: আয়াতটি নাযিল হইলেই তিনি বুঝিতেন, 'একটি সূরা শেষ হইল এবং আরেকটি সূরা শুরু হইতেছে।'

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।