001119115 প্র্ছ পরিচিতি ইমাম ইব্ন কাছীরের শ্রেষ্ঠতম কীর্তি হইল 'ভাফসীরুল কুরআনিল করীম'। উহাই “তাফসীরে ইব্ন কাছীর" নামে জগজ্জোড়া খ্যাতি লাভ করিয়াছে । ইহার প্রতি খণ্ডের পাতায় পাতায় লেখকের কঠোর পরিশ্রম, গভীর অনুসন্ধিৎসা, ব্যাপক অধ্যয়ন ও অগাধ পাগ্তিত্যের ছাপ বিদ্যমান । আল্লামা সুযৃতী বলেন- “এই ধরনের তাফসীর আজ পর্যন্ত অন্য কেহ লিপিবদ্ধ করেন নাই । রিওয়ায়েত ভিত্তিক তাফসীরসমূহের মধ্যে ইহাই সর্বাধিক কল্যাণপ্রদ ও উপকারী ।' মূলত তাফসীরে ইব্ন কাছীর ইমাম ইবৃন কাছীরের এক অমর ও অবিস্মরণীয় অবদান । প্রাথমিক যুগে রচিত তাফসীর গ্রন্থসমূহের অধিকাংশই কালের গর্ভে বিলীন হইয়া গিয়াছে। কোন কোন তাফসীর গ্রন্থ পাুলিপি আকারেই হয়ত কোন লাইবেরীতে সংরক্ষিত রহিয়াছে। যে সকল গুরুতৃপূর্ণ তাফসীর গ্রন্থাকারে আলোর মুখ দেখিয়া কালোস্তরীর্ণ হওয়ার সৌভাগ্য অর্জন করিয়াছে, তাফসীরে ইব্ন কাছীর তন্মধ্যে সর্বাধিক জনপ্রিয়তার দাবীদার । মান্কুলাত তথা রিওয়ায়েতভিত্তিক তাফসীরসমূহের মধ্যে তাফসীরে ইব্ন কাছীরই সর্বাধিক নির্ভরযোগ্য তাফসীর ৷ এই ধারায় পূর্বে রচিত তাফসীরে তাবারী ও তাফসীরে কুরতুবী ইত্যাদির বিশিষ্ট দিকগুলির ইহাতে সমাবেশ ঘটিয়াছে। পরস্তু সেই সব তাফসীরের দুর্বল দিকগুলি ইহাতে পরিশীলিত ও বিশুদ্ধ হইয়া আত্মপ্রকাশ করিয়াছে । অপূর্ব রচনাশৈলী, বর্ণনার লালিত্য ও অকাট্য দলীল প্রমাণ প্রয়োগে অসাধারণ পাপ্তিত্য প্রদর্শনের ক্ষেত্রে ইহা পূর্ববর্তী তাফসীরের চাইতেও এক ধাপ আগাইয়া গিয়াছে । হাদীসের সনদ ও মতনের সার্বিক ও যথাযথ বিশ্রেষণ ইহাকে অত্যধিক বৈশিষ্ট্যমপ্তিত করিয়াছে । কুরআন পাকের জটিল ও দুর্বোধ্য অংশগুলির বিশদ ব্যাখ্যা ও বিভিন্নার্ক শব্দসমষ্টির আভিধানিক ও' পারিভাষিক বিশ্লেষণ ইহাকে সুসমৃদ্ধ করিয়াছে । বিশেষত বিভিন্ন ভ্রান্ত ও আজগুবী মতামত দলীল প্রমাণের ক্ষুরধার তরবারি দ্বারা খণ্-বিখণ্ড করিয়া যেভাবে ইহাতে সত্যকে প্রতিষ্ঠিত করা হইয়াছে, তাহা সত্যই বিশ্ময়কর। মোটকথা, ইহা বিদআত ও বিভ্রান্তির বেড়াজালমুক্ত কুরআন সুন্নাহর এক অত্যুজ্বল আলোকবর্তিকা হইয়া দেখা দিয়াছে। ইমাম ইব্ন কাছীর তাহার পাগ্তিত্য বিমপ্তিত এই তাফসীরে কোথাও দুরূুহতা বা জটিলতাকে প্রশ্রয় দেন নাই। বর্ণনার পারিপাট্য, ভাষার স্বচ্ছ-সাবলীলতা ও শাব্দিক প্রার্জলতা তাহার তাফসীরকে অত্যন্ত প্রাণবন্ত ও গতিময় করিয়াছে । যে কোন বিতর্কমূলক বিষয়ে তিনি বৈজ্ঞানিক নিরাসক্তি ও এঁতিহাসিক নির্লিপ্ততা বজায় রাখিয়া নিজ অভিমত পেশ করিয়াছেন । কোথাও নিজের ভাবাবেগকে বিন্দুমাত্র প্রশ্রয় দেন নাই। ঠিক এই কারণেই তিনি তাহার তাফসীরে ইব্ন জারীর তাবারীর তাফসীরের ইসরাঈলী আজগুবী কাহিনী ও জাল হাদীস ভিত্তিক অলীক উপাখ্যানসমূহ প্রত্যাখ্যান করিয়া বিশুদ্ধ হাদীসের আলোকে নির্ভরযোগ্য ঘটনার সমাবেশ ঘটাইয়াছেন। তাই তাহার তাফসীরকে ন্যায়সঙ্গতভাবেই “তাফসীরে সলফী' নামে আখ্যায়িত করা হয়। তাফসীর ইবৃন কাছীরের সামগ্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আল্লামা হাফিজ আবু আলী সুহাম্মদ শওকানী বলেন ঃ র “আলোচ্য তাফসীরে তাফসীরকার হাদীসের রিওয়ায়েতসমূহ এরপ পূর্ণাঙ্গভাবে আহরণ করিয়াছেন যে, কোথাও ক্রটি-বিচ্যুতির বিন্দুমাত্র অবকাশ নেই । তেমনি তিনি ইহাতে বিভিন্ন মশহাব ও মতবাদ, প্রাসঙ্গিক হাদীস, আছার ও কওল এরূপ সুন্দরভানে বিন্যস্ত করিয়াছেন যে, কাহারও কোন সংশয়ের লেশমাত্র অবকাশ থাকে না !”
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।