Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা আল্-ফাতিহা ২০৩ কেহ কেহ বলেন, উহাতে ৮১1 ১৮1 ১০ ৮1501 ৮৮11 41105 5৮51 কেহ আবার 101 ৮০৮21 95 এ] ৩1 72০1 ০0০551০০445 ১১০1 পড়িতে বলেন। সুফিয়ান ছাওরী, ইমাম আওযাঈ (র) প্রমুখ বলেন £ 'পূর্ববর্ণিত আয়াত ও হযরত ইবৃন আব্বাস (রো) হইতে যিহাক বর্ণিত হাদীসের ভিত্তিতে ইস্তিআযাহ্‌ নিম্নরূপ $ ফিরতি বুনি তবে উপরোক্ত হাদীস অধিকতর অনুসরণযোগ্য ৷ আল্লাহই সর্বজ্ঞ । ইমাম আবূ হানীফা (র) ও ইমাম মুহাম্মদ (র) বলেন, নামাযে যে ইস্তিআযাহ্‌ পড়ার বিধান রয়েছে, উহা কুরআন মজীদের তিলাওয়াতের কারণে প্রদত্ত হইয়াছে। পক্ষান্তরে ইমাম আবূ ইউসুফ (র) বলেন, উক্ত বিধান নামাযের কারণে প্রদত্ত হইয়াছে । তাই ইমাম আবূ : ইউসূফ বলেন, মুক্তাদী নামাযে কিরাআত পড়িবে না বটে, তা'আউয পড়িবে । তেমনি ঈদের নামাযে তাকবীরে তাহরীমার পরও অতিরিক্ত তাকবীরের পূর্বে ইস্তিআযাহ পড়িবে । পক্ষান্তরে অধিকাংশ ফকীহ বলেন, ঈদের নামাযে অতিরিক্ত তাকবীরের পর ইস্তিআযাহ্‌ পড়িতে হইবে। ইস্তিআযার বিশ্ময়কর উপকার এই যে, অন্যায় অশ্রাব্য বাক্য উচ্চারণের ফলে মুখে যে অপবিভ্রতা লাগিয়া যায়, ইস্তিআযার ফলে তাহা ধৌত হয়। প্রকৃতপক্ষে মুখ হইতেছে পবিত্র কালাম তিলাওয়াতের অঙ্গ । ইস্তিআযার বদৌলতে উহা পাক কালাম তিলাওয়াতের যোগ্যতা অর্জন করে। ইস্তিআযাহ্‌ দ্বারা শয়তানের মোকাবেলার জন্য আল্লাহ্‌র সাহায্য প্রার্থনা করা হয়। ফলে আল্লাহ্‌ তা“আলার কাছে বান্দার নির্ভরতা ও অসহায়তা প্রকাশ পায়। শয়তান মানুষের অদৃশ্য নিশ্চিত শক্র। সৃষ্টিকর্তা আল্লাহ্‌ তা'আলার সাহায্য ব্যতীত মানুষ তাহার অকল্যাণ হইতে বাচিতে 'পারে না। মানুষ মানুষের শক্রতাকে উদারতা ও মহানুভবতা দিয়া বশ করিতে পারে, কিন্তু শয়তান উহাতে বশ হয় না। ইস্তিআযাহ্‌ সম্পর্কিত শুরুর তিন আয়াত ও নিম্নোক্ত আয়াত ছ্ারাও প্রমাণিত হয় যে, আল্লাহ্‌ তা'আলার সাহায্য ছাড়া শয়তানের আক্রমণ প্রতিহত করার ক্ষমতা মানুষের নাই । আল্লাহ্‌ পাক বলেন ঃ 45 42১ ০১৫5 0৩০ 5 0 ০৪0 ৪5 “নষ্ট আমার নেক বান্দার উপর তোমার কোন ক্ষমতা থাকিবে না। তোমার প্রতিপালকই অভিভাবক হিসাবে যথেষ্ট ।” ূ এই সবের পরিপ্রেক্ষিতে ইস্তিআযাহ্‌ মানুষের জন্য অপরিহার্য । মানুষের আক্রমণ প্রতিহত করার জন্য ফিরিশতা অবতীর্ণ হইয়াছিলেন। (অথচ শয়তানের আক্রমণ তো আরও মারাত্মক) এই প্রেক্ষিতেও ইস্তিআযার গুরুত্ অপরিসীম। মানুষের আক্রমণে নিহত হইলে শহীদের মর্যাদা পায়। অথচ শয়তানের আক্রমণে পর্যুদস্ত হইলে আল্লাহ্‌র রহমত হইতে বঞ্চিত হয়। মানুষের হাতে পরাজয় বরণ করিলে আল্লাহ্‌র কাছে পুরস্কার পায়। পক্ষান্তরে শয়তানের কাছে পরাজিত হইলে পথভ্রষ্ট ও অভিশপ্ত হয়। তাই ইস্তিআযার গুরুতৃ অনস্থীকার্য।

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।