001716115 সূরা আল্-ফাতিহা | ১৯৫ অবশ্য হযরত আবূ সাঈদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ নুযরাহ ও আবু , সুফিয়ান সা'দী প্রমুখ বর্ণনাকারীর সূত্রে ইমাম ইব্ন মাজাহ্ (র) বর্ণনা করেন £ নবী করীম (সা) বলিয়াছেন, যে ব্যক্তি ফরয সহ অন্যান্য সালাতের প্রত্যেক রাক“আতে আলহামদু (সূরা) পাঠ না করে তাহার সালাত আদায় হয় না।' তবে উক্ত হাদীসের বিশুদ্ধতা তর্কাতীত ও সংশয়মুক্ত নহে । আল্লাহ্ই সর্বজ্ঞ। . ইমাম আবু হানীফা (র) ও তাহার শিষ্যবৃন্দ, সুফিয়ান ছাওরী ও ইমাম আওযাঈ বলেন, সালাতে নির্দিষ্টভাবে সূরা ফাতিহা পাঠ করা আদৌ ফরয নহে; বরং কুরআন মজীদের যে কোন স্থান হইতে কিছু অংশ পাঠ করিলে কিরাআত পাঠের ফরয আদায় হইবে। কারণ, আল্লাহ তা'আলা বলেন ঃ পি /)1-.$ “কুরআন মজীদ হইতে যতটুকু পার পড় ।”১ আল্লাহই সর্বজ্ঞ। এই সম্পর্কে ৮০০ গ্রন্থে বিস্তারিতভাবে আলোচনা করিব। আল্লাহ্ শ্রেষ্ঠতম জ্ঞানী। ॥তিন ॥ প্রশ্ন জাগে যে, দিন্র রর না নুর নর এ সম্পর্কে ফকীহ্বৃন্দের তিনটি অভিমত রহিয়াছে। প্রথম অভিমত এই যে, সালাতে ফাতিহা পাঠ করা যেরূপ ইমামের উপর ফরয, তেমনি মুক্তাদীর উপরও ফরয । কারণ, উপরোল্লেখিত হাদীসসমূহ ইমাম ও মুক্তাদী উভয়ের বেলায়ই সমান প্রযোজ্য । উহার কোন হাদীসেই সালাতে ফাতিহা পাঠের অপরিহার্যতাকে শুধু ইমামের সহিত সংশ্লিষ্ট করা হয় নাই। দ্বিতীয় অভিমত এই যে, সশব্দ যথা, ফজর, মাগরিব, “ইশা কিংবা নিঃশব্দ যথা জোহর ও আসর, কোন নামাযেই মুক্তাদীর উপর সূরা ফাতিহা বা কুরআনের কিছু অংশ পাঠ করা ফরয নহে। কারণ হযরত জাবির ইবৃন আবদুল্লাহ্ (রা) হইতে ইমাম আহমদ (র) বর্ণনা করেন £ নবী করীম (সা) বলিয়াছেন 8 5০1৪ «1 (531 5০1৪৪ 751 41 ৫ ০৭ অর্থাৎ ইমামের কিরাআতই মুক্তাদীর কিরাআত। অবশ্য উক্ত হাদীসের সনদ দুর্বল । ওয়াহাব ইব্ন কায়সানের বরাত দিয়া ইমাম মালিক উহাকে জাবির (রা)- এব নিজস্ব উক্তি (১১৪৬. ২,১৬৯) হিসাবে বর্ণনা করিয়াছেন। তৃতীয় অভিমত হইল এই যে, নিঃশব্দ নামাযে কিরাআত পাঠ করা মুক্তাদীর উপর ফরয । এই অভিমতের প্রবক্তাগণ পূর্বোন্রেখিত আয়াত ও হাদীসকেই নিজেদের সমর্থনে পেশ করেন। ১, কুরআন মজীদের উপরোক্ত আয়াত ও পূর্বোল্লেখিত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, নির্দিষ্টভাবে সূরা ফাতিহা নহে; বরং কুরআন মজীদের যে কোন স্থান হইতে কিয়দংশ পাঠ করা ফরয । এই প্রেক্ষিতে হানাফী মাযহাবে সালাতে নির্দিষ্টরূপে সূরা ফাতিহা পাঠ করা ফরয নহে। তবে হাদীস দ্বারা যেহেতু প্রমাণিত হয় যে, সূরা ফাতিহা ছাড়া সালাত পূর্ণ হয় না, তাই হানাফী মাযহাবে প্রত্যেক প্রকারের সালাতে প্রত্যেক রাক'আতে সূরা ফাতিহা পাঠ করাকে ওয়াজিব বলিয়াছে। হানাফী মাযহাবে ফরয ও ওয়াজিবের ব্যবধান খুবই সামান্য । উভয় প্রকারের কার্যকেই এই মাযহাবে প্রায় সমান গুরম্তু দেওয়া হয়। সুতরাং এই ধারণা ঠিক নহে যে, হানাফী মাযহাবে সালান্ত আদায়ে সূরা ফাতিহার গুরুত্ব স্বীকৃত নহে। -অনুবাদক
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।