0০011191115 ১৯৪ তাফসীরে ইব্ন কাছীর হাদীসটি নিম্নরূপ ৪ “একদা জনৈক ব্যক্তি যথাযথভাবে নামায আদায়ে অপারগ হইয়া উহার অঙ্গহানি ঘটাইলে . নবী করীম (সা) তাহাকে বলিলেন ঃ নামাযে দাড়াইয়া “আল্লাহু আকবার' বল; অতঃপর কুরআন মজীদের যতটুকু পার পড়।” উপরোক্ত আয়াত ও হাদীসে নামাযে নির্দিষ্টভাবে সূরা ফাতিহা পাঠ করিতে নির্দেশ দেওয়া হয় নাই; বরং কুরআন মজীদের যে কোন অংশ পাঠ করিতে নির্দেশ দেওয়া হইয়াছে। পক্ষান্তরে ইমাম মালিক (র), ইমাম শাফেঈ (র), ইমাম আহমদ ইবৃন হাম্বল (র) ও তাহাদের শিষ্যগণ সহ অধিকাংশ ফুকাহার অভিমত এই যে, নামাযে সূরা ফাতিহা পাঠ করা ফরয এবং ইহা ব্যতীত নামায শুদ্ধ হইবে না। কারণ, নবী করীম (সা) বলিয়াছেন, “যে ব্যক্তি উম্মুল কুরআন ছাড়া নামায পড়ে তাহার নামায অপূর্ণ থাকে।' এই, ব্যাপারে হযরত আবু হুরায়রা (রা) কর্তৃক পূর্বে বর্ণিত হাদীসে রাসূল (সা) 01২ শব্দ ব্যবহার করিয়াছেন, যাহার অর্থ অপূর্ণ বা অসম্পন্ন ।' অনুরূপ আরেক হাদীস হযরত উবাদা ইব্ন সামিত (রা) হইতে ধারাবাহিকভাবে মাহমুদ ইবৃন রবী' ও যুহরী প্রমুখ রাবীর সনদে বুখারী শরীফ ও মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে। বর্ণনাটি এই ঃ 'নবী করীম (সা) বলিয়াছেন, যে ব্যক্তি (নামাযে) ফাতিহাতুল কিতাব পাঠ করে না তাহার নামায হয় না।' হযরত আবু হুরায়রা (রা) হইতে ইব্ন খুযায়মা ও ইব্ন হাব্বান তাহাদের সংকলন গ্রন্থে বর্ণনা করেন ঃ “নবী করীম (সা) বলিয়াছেন, যে সালাতে উম্মুল কুরআন পঠিত হয় না, তাহা আদায় হয় না।' আলোচ্য বিষয়ে বহু হাদীস বর্ণিত হইয়াছে! এতদসম্পর্কিত বিতর্ক বেশ দীর্ঘ । আমি উভয় অভিমতের প্রবক্তাদের বক্তব্য প্রমাণ সহ সংক্ষেপে তুলিয়া ধরিলাম । আল্লাহ্ তা'আলা তাহাদের সকলকে করুণাসিক্ত করুন। ॥ দুই ॥ অতঃপর প্রশ্ন জাগে, সালাতের প্রতি রাক'আতেই কি ফাতিহা পাঠ করা ফরয, না শুধু এক বা একাধিক রাক'আতে উহা ফরয? ইমাম শাফেঈ (র) সহ একদল ফকীহ্্র অভিমত হইল, প্রতি রাক“আত নামাযে ফাতিহা পাঠ করা ফরয । আরেক দল ফকীহ বলেন, সালাতের শুধু অধিকাংশ রাক'আতে ফাতিহা পাঠ করা ফরয । 444 পাঠ করা ফরয। এই মতের প্রবক্তাগণ বলেন, 'যে ব্যক্তি ফাতিহা পাঠ করে না, তাহার নামাযই হয় না' হাদীসে কত রাক“আতে ফাতিহা পাঠ করিতে হইবে তাহা নির্দিষ্টভাবে বলা হয় ' নাই । তাই নামাযের রাক“আতের ন্যুনতম সংখ্যক এক রাক“আতে ফাতিহা পাঠ করিলেই ফরয আদায় হইবে ।
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।