Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০017191715 সুরা আল-ফাতিহা ১৯১ করিয়াছ ? সে বলিল, আমি তো শুধু উম্মুল কুরআন পড়িয়া ঝাড়িয়াছি। আমরা পরস্পর বলাবলি করিলাম, 'নবী করীম (সা)-এর খেদমতে পৌছিয়া তাহার মতামত জানার পূর্বে এ সম্পর্কে কোন মন্তব্য কর ঠিক হইবে না।' অতঃপর আমরা মদীনায় পৌছিয়া নবী করীম (সা)-এর সমীপে উক্ত ঘটনা বর্ণনা করিলাম । তিনি বলিলেন, সে কি করিয়া জানিল যে, উহা দ্বারা ঝাড়ফুঁক করিলে রোগ সারে? তোমরা সকলে (বকরীগুলি) ভাগ করিয়া লও এবং আমাকেও একভাগ দাও ।' হযরত আবূ সাঈদ খুদরী (রা) হইতে ক্রমাগত মা'বাদ ইব্‌ন সীরীন, মুহাম্মদ ইবৃন সীরীন, হিশাম, আবদুল ওয়ারিছ এবং আবূ মুআম্মারও উপরোক্ত হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম এবং ইমাম আবূ দাউদও হাদীসটি উপরোন্লিখিত রাবী ইব্‌ন সীরীন হইতে উপরোক্ত উর্ধতন সনদাংশে এবং ইব্‌ন সীরীন হইতে হিশাম ইবন হাস্সান প্রমুখ রাবীর মাধ্যমে অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম কর্তৃক বর্ণিত কোন কোন রিওয়ায়েত অনুযায়ী স্বয়ং আবূ সাঈদ ১21... (নিরাপদ) নামে আখ্যায়িত করিয়া থাকে। হযরত ইব্ন আব্বাস (রা) হইতে ক্রমাৰয়ে সাঈদ ইব্‌ন জারীর, আবদুল্লাহ্‌ ইবৃন ঈসা ইবৃন আবদুর রহমান ইবৃন আবু লায়লা, আম্মার ইব্‌ন যারীক এবং আবুল আহওয়াস সালাম ইব্‌ন সালীম প্রমুখ রাবীর বর্ণনা সূত্রে ইমাম মুসলিম ও ইমাম নাসাঈ (র) বর্ণনা করেন ঃ “একদা নবী করীম (সা)-এর সহিত হযরত জিবরাঈল (আ) উপবিষ্ট ছিলেন। এমন সময়ে উপর হইতে একটি উচ্চ শব্দ নবী করীম (সা)-এর কানে আসিল। হযরত জিবরাঈল (আ) উপরের দিকে তাকাইয়া বলিলেন, ইহা আকাশে একটি সদ্য উনুক্ত দ্বারের আওয়াজ । ইতিপূর্বে উহা কখনও উন্মুক্ত হয় নাই। অতঃপর উহার মধ্য দিয়া একজন ফিরিশতা অবতীর্ণ হইলেন। তিনি নবী করীম (সা)-এর নিকট আসিয়া বলিলেন, আপনাকে দুইটি নূর প্রদানের সুসংবাদ গ্রহণ করুন। ইতিপূর্বে কোন নবীকে উহা প্রদান করা হয় নাই। উহাদের একটি হইতেছে “ফাতিহাতুল কিতাব" ও অপরটি হইল “সূরা বাকারার শেষ আয়াতসমূহ |" উহার যে অংশটিই আপনি পড়িবেন, তন্ৰারা প্রার্থিত যে কোন বিষয় আপনাকে প্রদান করা হইবে । (সংশ্লিষ্ট আয়াতসমূহে আল্লাহ্‌ তা'আলার নিকট নিবেদনযোগ্য অতীব প্রয়োজনীয় বিভিন প্রার্থনা বর্ণিত হইয়াছে ।) হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আ'লা ইব্‌ন আবদুর রহমান ইব্‌ন ইসহাক ইব্‌ন রাহবিয়াহ এবং ইমাম মুসলিম রে) বর্ণনা করেন ঃ “নবী করীম (সা) বলিয়াছেন, যে ব্যক্তি উম্মুল কুরআন বর্জিত কোন নামায পড়ে, তাহার সেই নামায অসম্পন্ন, অসম্পন্ন, অসম্পন্ন। হযরত আবু হুরায়রা (রা)-কে উক্ত হাদীসের পরিপ্রেক্ষিতে) একজন বলিলেন, 'আমরা তো ইমামের পেছনে নামায পড়ি ।' তিনি বলিলেন, তথাপি মনে মনে উহা পাঠ কর। কারণ, আমি নবী করীম (সা)-কে বলিতে শুনিয়াছি, আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ সূরা সালাতকে আমি আমার ও বান্দার মধ্যে আধাআধি করিয়া ভাগ করিয়া দিয়াছি। আমার বান্দা যাহা চায় তাহা তাহাকে প্রদান করা হয়। যখন সে বলে- ১৮11 ০১ 11 ০৯ তখন আল্লাহ্‌ বলেন- বান্দা আমার প্রশংসা করিয়াছে। যখন সে বলে, (4১1 ১:১4 তখন আল্লাহ বলেন- বান্দা ০

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।