Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১৯০ | তাফসীরে ইব্‌ন কাছীর ইয়া রাসূলাল্লাহ । তিনি কোন উত্তর দিলেন না। এইরূপে তিনবার তাহাকে সালাম দিলাম । কিন্তু তিনি কোন উত্তর দিলেন না। তিনি শুধু হাটিতেছিলেন। আমি তাহাকে অনুসরণ করিতেছিলাম। এক ফাঁকে তিনি বাড়ীর ভিতরে চলিয়া গেলেন । আমি মসজিদে গিয়া উদ্দিগ্ন ও চিন্তিত অবস্থায় বসিয়া রহিলাম। কিছুক্ষণ পর তিনি পবিত্রতা অর্জন করিয়া আমার নিকট আসিয়া আমাকে তিনবার বলিলেন- ওয়ালাইকাস্‌ সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তঃপর বলিলেন, ওহে আবদুল্লাহ্‌ ইবন জাবির! তোমাকে কি কুরআনের শ্রেষ্ঠতম সূরাটি সূরাটি শেষ পর্যন্ত তিলাওয়াত কর।' উক্ত হাদীসের সনদ উত্তম । উহার অন্যতম রাবী ইবন আকীলকে বড় বড় ইমামগণ গুরুতৃ _ দিয়া থাকেন এবং তীহার বর্ণিত হাদীসকে প্রামাণ্য দলীল হিসাবে বিবেচনা করিয়া থাকেন। হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন জাবির (রা) সম্পর্কে ইবনুল জাওযী বলেন, তিনি আবদুল্লাহ্‌ ইবৃন জাবির আল “আবদী । আল্লাহই ভাল জানেন। হাফিজ ইবৃন আসাকির উল্লেখ করিয়াছেন, কেহ উপরোক্ত হাদীসও অনুরূপ অন্যান্য হাদীস দ্বারা অনেক আহলে ইলম প্রমাণ করেন যে, কুরআন মজীদের সকল আয়াত ও সকল সূরার মর্যাদা সমান নহে। বরং এক আয়াত অপর আয়াত অপেক্ষা এবং এক সূরা অপর সূরা অপেক্ষা অধিকতর ফযীলত ও মর্তবার অধিকারী । এই মতাবলম্বীদের মধ্যে ইসহাক ইব্‌ন রাহবিয়াহ, আবু বকর ইবনুল “আরাবী, ইব্ন হিফার প্রমুখ মালেকী মাযহাবের আহলে ইমামগণের' নাম উল্লেখযোগ্য । পক্ষান্তরে এক জামা“আত আহলে ইল্ম বলেন, কুরআন মজীদের কোন আয়াত অন্য আয়াত অপেক্ষা কিংবা কোন সূরা অন্য সূরা অপেক্ষা অধিকতর ফযীলত বা মর্যাদার অধিকারী নহে; বরং উহার সকল আয়াত ও সকল সূরা সমান ফযীলত ও মর্তবার অধিকারী । কারণ, সবই আল্লাহ্‌ তা'আলার বাণী । অধিকন্তু, এইরূপ পার্থক্য মানিয়া লইলে, যে আয়াত বা সুরাকে অধিকতর মর্যাদা ও ফযীলতের মনে করা হইবে, উহা ভিন্ন অন্যান্য আয়াত ও সূরাকে কম মর্যাদার মনে করা হইবে । ইহার ফলে মানুষের মনে কুরআন মজীদের সামগ্রিক মর্যাদাবোধ হাস পাইবে। ইমাম কুরতুবী বলেন, আল্‌ আশৃআরী, আবূ বকর বাকিল্লানী, আবূ হাতিম ইব্‌ন হাব্বান আল-বাস্তী, আবু হাইয়ান ও ইয়াহইয়া ইব্ন ইয়াহইয়া শেষোক্ত অভিমতের প্রবক্তা ছিলেন। স্বয়ং ইমাম মালিক হইতেও অনুরূপ একটি অভিমত বর্ণিত হইয়াছে। হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্ন মা“বাদ, হিশাম, ওয়াহাব ও, মুহাম্মদ ইব্ন মুদান্নার বর্ণনার ভিত্তিতে ইমাম বুখারী স্বীয় 'ফাযায়েলুল কুরআন' অধ্যায়ে বর্ণনা করেন ঃ 'হযরত আবূ সাঈদ খুদরী (রা) বলেন, আমরা একবার সফরের অবস্থায় যাত্রা বিরতি করিলাম । সেখানে একটি মেয়ে আসিয়া আমাদিগকে বলিতে লাগিল, “এই গোত্রের সর্দারকে সাপে কামড়াইয়াছে। আমাদের লোকজন বাড়ীতে নাই। আপনাদের মধ্যে কেহ ঝাড়ফুঁক জান্নেন কি ?' ইহা শুনিয়া আমাদের একজন তাহার সঙ্গে গেল। সে ঝাড়ফুঁক জানে বলিয়া আমাদের জানা ছিল না। অথচ তাহার ঝাড়ফুঁকের ফলে সর্পদষ্ট লোকটি বিষমুক্ত হইয়া গেল। লোকটি তাহাকে ত্রিশটি বকরী পুরস্কার দিল এবং আমাদের সকলকে দুধ পান করাইল । আমরা সেই সঙ্গীকে জিজ্ঞাসা করিলাম- তুমি কি ঝাড়ফুঁক জান ? ইহার পূর্বে তুমি কি ওঝাগিরি

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।