Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৮৮ | তাফসীরে ইব্‌ন কাছীর ইবৃন আমের ইব্‌ন কুরায়ের গোলাম আবু সাঈদ হইতে ধারাবাহিকভাবে আ'লা ইব্‌ন আব্দুর রহমান ইবৃন ইয়াকুব আল খারকী এবং ইমাম মালিক (র) বর্ণনা করেন £ “একদিন মসজিদে নববীতে হযরত উবাই ইব্‌ন কা'বের নামায আদায়ের অবস্থায় রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে ডাকিলেন। নামায শেষ করিয়া তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট উপস্থিত হইলেন। উবাই ইব্‌ন কা“ব বলেন, নবী করীম (সা) তাহার হাত আমার হাতের উপর রাখিলেন। তখন তিনি মসজিদ হইতে বাহিরে যাইতেছিলেন। আমার হাতে হাত রাখিয়া তিনি বলিলেন, 'আমি তোমাকে এইরূপ একটি সূরা অবহিত করিব যাহার সমতুল্য সূরা না তাওরাতে, না ইন্জীলে, না কুরআনে নাযিল হইয়াছে । আশা করি উহার পূর্বে তুমি মসজিদ হইতে বাহির হইবে না।” আমি তীহার আশায় গতি মন্থর করিলাম । কিছুক্ষণ পর আরয প্রশ্ন করিলেন, “নামাযের শুরুতে তোমরা কোন সুরা তিলাওয়াত কর ?' আমি তাহাকে আলহামদু লিল্লাহ্‌ সূরাটি শেষ পর্যন্ত শুনাইলাম। তিনি তখন বলিলেন, উহা হইতেছে এই সুরা । উহাই “আস্‌ সাবউল মাছানী" এবং আমার প্রতি অবতীর্ণ 'আল-কুরআনুল আযীম।' এখানে উল্লেখ্য যে, ইমাম মালিক কর্তৃক বর্ণিত উপরোক্ত হাদীসের অন্যতম রাবী আবু সাঈদ এবং তৎপূর্বে বর্ণিত হাদীসের রাবী আবু সাঈদ ইব্‌ন মু'আল্লা একই ব্যক্তি নহেন। ইবনুল প্রকৃতপক্ষে প্রথমোক্ত আবু সাঈদ হইতেছেন একজন আনসার সাহাবা । পক্ষান্তরে শেষোক্ত আবৃ সাঈদ হইলেন একজন তাবেঈ এবং খুযাআ গোত্রের একজন গোলাম । প্রথমোক্ত হাদীসটি অবিচ্ছিন্ন সনদে বর্ণিত হাদীস। পক্ষান্তরে শেষোক্ত হাদীসের রাবী আবু সাঈদ তাবেঈ হযরত উবাই ইব্‌ন কা“ব (রা)-এর সহিত সাক্ষাত লাভ করিবার এবং তাহার নিকট হইতে হাদীস শুনিবার সুযোগ ঘটিয়া না থাকিলে উহা বিচ্ছিন্ন সনদের (৮4৪১০ ০:২৯) হাদীসে পরিণত হইবে । যদি অনুরূপ সুযোগ ঘটিয়া থাকে, তাহা হইলে উহা ইমাম মুসলিম কর্তৃক হাদীসের গ্রহণযোগ্যতা সম্পর্কিত নির্ধারিত শর্তসমূহে উত্তীর্ণ সহীহ ও অবিচ্ছিন্ন সনদের (০.১ ০০১৭) হাদীস বলিয়া বিবেচিত হইবে । আল্লাহই সর্বত্ত। উক্ত হাদীস হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) হইতে একাধিক সূত্রে বর্ণিত হইয়াছে। নিক্নোক্ত সৃত্রেও উক্ত হাদীস হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) হইতে বর্ণিত হইয়াছে। | হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান, আ'লা ইব্ন আবদুর রহমান, আবদুর রহমান ইবৃন ইবরাহীম, “আফ্ফান এবুং ইমাম আহমদ বর্ণনা করেন ঃ একদিন হযরত উবাই ইব্‌ন কা“ব (রা) মসজিদে নামায আদায় করিতেছিলেন । নবী করীম (সা) তাহার নিকট আসিয়া ডাকিলেন, “হে উবাই" । উবাই (রা) নবী করীম (সা)-এর প্রতি আড়চোখে তাকাইলেন, কিন্তু কোন সাড়া দিলেন না। তিনি তাড়াতাড়ি নামায সারিয়া নবী করীম (সা)-এর খেদমতে হাযির হইয়া আরয করিলেন- আস্লামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ্‌! নবী করীম (সা) জবাবে বলিলেন, ওয়া আলাইকাস্সালাম, হে উবাই, তুমি আমার ডাকে সাড়া, দিলে না কেন? তিনি আরয করিলেন- “ইয়া রাসূলাল্লাহ! আমি নামাযে ছিলাম ।” নবী করীম (সা) বলিলেন, আমার কাছে আল্লাহ্‌ তা'আলা যেই সব বাণী পাঠাইয়াছেন তাহাতে কি তুমি এই আয়াত দেখ নাই ঃ ০555 ৫৪ 9৮৪ ০০৩ 5455 ৩ ৮ঠ? ১5০৩ ৮০175053151 0৬১1 411 19254115551 523111$210

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।