00111091115 সূরা আল্-ফাতিহা ১৮৭ কেহ কেহ বলেন, "সূরা ফাতিহা" সর্বপ্রথম নাযিল হইয়াছে। ইমাম বায়হাকী কর্তৃক সংকলিত 'দালায়েলুন নবৃওত' গ্রন্থে বর্ণিত হাদীসে অনুরূপ তথ্য বিবৃত হইয়াছে। ইমাম বাকিল্লানীও এতদসম্পর্কিত তিনটি অভিমতের একটি অভিমত হিসাবে উহা উল্লেখ করিয়াছেন । কেহ কেহ বলেন, “সূরা মুদ্দাছছির' প্রথম অবতীর্ণ হইয়াছে । হযরত জাবির (রা) হইতে বর্ণিত একটি সহীহ হাদীসে উক্ত তথ্য পাওয়া যায়। অন্যদের মতে 'সূরা আলাক' প্রথম নাযিল হইয়াছে। শেষোক্ত অভিমতই সহীহ ও সঠিক। যথাস্থানে উহা প্রমাণসহ বিশদভাবে আলোচিত হইবে । আন্মাহ্ পাকের সাহায্য কামনা করিতেছি। সূরা ফাতিহার ফযীলত সম্পর্কিত হাদীসসমূহ হযরত আবূ সাঈদ ইব্ন মু'আল্া (রা) হইতে ধারাবাহিকভাবে হাফ্স ইবৃন আসিম, খুবায়েব ইবৃন আবদুর রহমান, শু“বা, ইয়াহইয়া ইবৃন সাঈদ ও ইমাম আহমদ বর্ণনা করেন £ “হযরত আবু সাঈদ (রা) বলেন- একদিন আমার নামাযরত অবস্থায় নবী করীম (সা) আমাকে ডাকিলেন । আমি তাহার ডাকে সাড়া না দিয়া নামায পড়িতে থাকিলাম । নামায শেষ করিয়া তাহার নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন- ডাকার সঙ্গে সঙ্গে তুমি আসিলে না কেন ? আমি আরয করিলাম ইয়া রাসূলাল্লাহ ! আমি নামায পড়িতেছিলাম। তিনি প্রশ্ন করিলেন- আল্লাহ্ তা'আলা কি বলেন নাই ঃ ১৩০৯ ৮ ১9০০৪ |)। হা 1১৯০ 1৬১০| 3231 10620 হে মুমিনগণ! আল্লাহ্ ও রাসূল যখন তোমাদিগকে জীবনদায়ক কোন কিছুর দিকে আহবান করিবে তখন তোমরা তাহাদের ডাকে সাড়া দিবে ।' আমি চুপ থাকিলাম। অতঃপর তিনি বলিলেন, “মসজিদ হইতে তোমার বাহির হইবার পূর্বেই আমি তোমাকে অবশ্যই কুরআন মজীদের শ্রেষ্ঠতম সূরা .চিনাইয়া দিব ।" এই বলিয়া তিনি আমার হাত ধরিয়া মসজিদ হইতে বাহির হইবার আয়োজন করিলেন। আমি আরয করিলাম, হে আল্লাহ্র রাসূল! আপনি তো বলিয়াছেন, (মসজিদ হইতে নিন্মণের পূর্বেই) আমাকে কুরআন মজীদের শ্রেষ্ঠতম সূরা চিনাইয়া দিবেন। তিনি বলিলেন- হ্যা । উহা হইতেছে ০১১10015541 ১০৯ এবং উহাই “'আস্সাবউল মাছানী' ও “আল-কুরআনুল আযীম”। ইমাম বুখারী (র) উক্ত হাদীসটি উপরোল্লিখিত রাবী ইয়াহিয়া ইবৃন সাঈদ আল কাত্তান হইতে উপরোক্ত সনদে এবং ভাহার নিকট হইতে মুসাদ্দাদ ও আলী ইবন মাদানীর মাধ্যমে ভিন্ন সনদে বর্ণনা করিয়াছেন। অন্যত্র ইমাম বুখারী, ইমাম আবূ দাউদ, ইমাম নাসাঈ ও ইমাম ইব্ন মাজাহ উপরোক্ত হাদীসটি উহার অন্যতম রাবী শু“বা হইতে উক্ত সনদে এবং তাহা হইতে অন্যান্য বিভিন্ন রাবীর, মাধ্যমে ভিন্ন ভিন্ন সনদে বর্ণনা করিয়াছেন । উবাই ইব্ন কা'ব (রা) হইতে ধারাবাহিকভাবে আবু সাঈদ ইব্ন মু'আল্লা, হাফস ইব্ন আসিম, খুবায়ব ইবৃন আব্দুর রহমান, মুহাম্মদ ইব্ন মু'আয আনসারী এবং ওয়াকিদীও উপরোক্ত হাদীসটি অনুরূপ বর্ণনা করিয়াছেন।
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।