Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১৮৬ ত!ফসীরে ইবন কাছীর 'নবী করীম (সা) সূরা ফাতিহা সম্বন্ধে বলিয়াছেন যে, উহার নাম "উম্মুল কুরআন" “আস্‌ সাবউল মাছানী" ও 'আল্-কুরআনুল আযীম ।' ইমাম আহমদ উক্ত হাদীসটি উপরোল্লিখিত রাবী ইব্‌ন আবূ যিব হইতে উপরোক্ত সনদে এবং ইবৃন আমরের মাধ্যমে ভিন্ন সনদে বর্ণনা করিয়াছেন। হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ আল মাকবারী, ইব্‌ন আবু যিব, ইব্‌ন ওয়াহাব, ইউনুস ইব্‌ন আব্দুল আ'লা ও ইমাম আবু জা“ফর মুহাম্মদ ইবৃন জারীর তাবারী বর্ণনা করিয়াছেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন যে, সূরা ফাতিহার নাম 'উম্মুল কুরআন' 'ফাতিহাতুল কিতাব' ও 'আসৃ-সাবউল মাছানী ।' হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ আল মাকবারী, নূহ ইবন আবু বিলাল, আব্দুল হামীদ ইব্ন জাফর, আল মুআফী ইব্‌ন ইমরান, ইসহাক ইবৃন আব্দুল ওয়াহিদ আল মুসলী, মুহাম্মদ ইবৃন গালিব ইবৃন হারিছ ও আহমদ ইব্‌ন মুহাম্মদ ইব্ন যিয়াদের বর্ণনা মতে হাফিজ আবূ বকর আহমদ ইব্‌ন মুসা ইব্‌ন মারদুবিয়্যাহ তাহার তাফসীর গ্রন্থে বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন, “আল হামদু লিল্লাহি রাব্বিল আলামীন" সাতটি আয়াতের সমষ্টি। উক্ত সাত আয়াতের একটি হইল 'বিসমিল্লাহির রাহমানির রাহীম |” উহার নাম 'আস্সাবউল মাছানী, উম্মুল কুরআন ও আল্‌ কুরআনুল আযীম।' . ইমাম দারা কুতনীও উপরোক্ত হাদীসটি স্বয়ং নবী করীম (সা)-এর বাণী (১০, £ ৬৪১৯) হিসাবে হযরত আবু হুরায়রা (রা) হইতে অনুরূপভাবে বর্ণনা করিয়াছেন। উপরোক্ত হাদীসের সনদের সকল বর্ণনাকারীই নির্ভরযোগ্য । ইমাম বায়হাকী হযরত আলী (কঃ), হযরত ইবৃন আববাস (রা) ও হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন ৪ “তাহারা ১11 ০, ৮০১০, 41১29 2813 আয়াতের অন্তর্গত ০24 ২এর বাটা বশিরাছেন যে, ২-২১৭1 ০-৯১।41/11-- হইতেছে সূরা ফাতিহার সাত আয়াতের এক আয়াত ।" উক্ত হাদীসের পূর্ণ বিবরণ :২.১/| ১....১/। ৫৫4... -এর ব্যখ্যা প্রসঙ্গে বিবৃত হইবে। ইবরাহীম হইতে আ'“মাশ বর্ণনা করেন ঃ “একদা হযরত ইবৃন মাসউদ (রা) জিজ্ঞাসিত হইলেন- কুরআন মজীদের স্বীয় পাগ্ুলিপিতে আপনি কেন সুরা ফাতিহা লিখেন নাই ? তিনি জবাব দিলেন- যদি লিখিতাম তাহা হইলে প্রত্যেক সূরার শুরুতেই লিখিতাম ।" আবূ বকর ইবৃন দাউদ হযরত ইবৃন মাসউদের উপরোক্ত জবাবের ব্যাখ্যায় লিখিয়াছেন- আদ সে সে উহা নামান জিলাওযাতি করা টা (উজাখানোবাধানণ নামামে খনির অন্যান্য সুরাও প্রথম হইতে শেষ পর্যন্ত পড়িতেন। তাহার আগে অবশ্যই সূরা ফাতিহা পড়িতেন। অতএব প্রত্যেক সূরার পূর্ববর্তী স্থানই হইতেছে সূরা সালাতের তিলাওয়াতের বা লিপিবদ্ধ করার স্থান।) হযরত ইবৃন মাসউদ (রা) আরও বলেন, যেহেতু মুসলমানদের উহা কণ্ঠস্থ রহিয়াছে, তাই উহা লিপিবদ্ধ করা প্রয়োজন মনে করি নাই।

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।