Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা আল্‌্-ফাতিহা ১৮৫ আয়াত রহিয়াছে। কুফা নগরীর অধিকাংশ কিরাআত বিশেষজ্ঞ, একদল সাহাবা ও তাবেঈ এবং পরবর্তী যুগের একদল বিশেষজ্ঞ বলেন, ১৯১1 ৬-২৯১]। 4111 ১.৪ সূরা ফাতিহার একটি পূর্ণ আয়াত। পক্ষান্তরে মদীনার কিরাআত বিশেষজ্ঞ ও ফকীহগণ বলেন, উহা সূরা ফাতিহার পূর্বে বা প্রথমাংশে অবস্থিত বিধায় আদৌ কোন আয়াত নহে। কেহ কেহ বলেন, উহা পূর্ণ আয়াত নহে, আয়াতের অংশ । এতদসম্পর্কিত. আলোচনা আল্লাহ্‌ চাহেন তো যথাস্থানে সবিস্তারে আলোচিত হইবে । পরম করুণাময় আল্লাহ্‌ তাআলার উপরে সকল কিছুই নির্ভরশীল । সুরা ফাতিহার শব্দ সংখ্যা পঁচিশ এবং উহাতে একশত তেরটি অক্ষর রহিয়াছে। ইমাম বুখারী (র) তাফসীর সংক্রান্ত অধ্যায়ে প্রথম দিকে বলিয়াছেন ঃ “সরা ফাতিহাকে ৫11 &। (িন্মুল কুতুব) নামে এই জন্য আখ্যায়িত করা হয় যে, উহা কিতাবসমূহের (কুরআনের সূরাসমূহের) প্রারন্তে লিখিত এবং নামাযসমূহের প্রারন্তে পঠিত হয়।” কেহ কেহ বলেন, কোন ব্যক্তি বা বস্তু একাধিক ব্যক্তি বা বস্তুর একত্রকারী বা পরিচালক হইলে আরবী ভাষায় উক্ত বস্তু বা ব্যক্তিকে ১। বলা হয়। এই কারণে মগজ বেষ্টনকারী মাথার খুলীকে বলা হয় ১1১] (1 উেম্মুর রা'স)। যে পতাকার নীচে সেনাবাহিনী সমবেত হয় উহাকে | (উদ্মুন) বলা হয়। ইব্‌ন জারীর কবি যুর-রিম্মার নিম্নোক্ত পংক্তি স্বীয় বক্তব্যের সমর্থনে উল্লেখ করেন £ (১০। ৮৫1 ৮৮১ ০০৪৭ ০৩ €লিলীত তত ৪১০ ৮৪ 04০1০ ০৮৩ “উহার (বর্শার) মাথার উপর আমাদের একটি পতাকা রহিয়াছে ঘাহাকে আমরা নেতা মানিয়া চলি। উহা আমাদের কার্যাবলী সুসংবদ্ধ ও সুশৃংখল করিয়া রাখে । আমরা উহার কোন নির্দেশ অমান্য করি না।” ইব্‌ন জারীর আরও বলেন, পবিত্র মন্ধাকে উম্মুল কুরা (১৪]| 1) বলে। কারণ উহা সকল জনপদের সেরা জনপদ এবং অন্যান্য জনপদের জনমণ্ডলীকে একত্রে সমবেত করে । কেহ কেহ উক্ত নামকরণের কারণে এই বলেন যে, পৃথিবীর অন্যান্য জনপদ উক্ত জনপদ হইতেই বিস্তার লাভ করিয়াছে। সূরা ফাতিহার নাম ফাতিহা (প্রারস্তিকা) হইবার কারণ এই যে, উহা দ্বারাই কিরাআত আরন্ত হয় এবং সাহাবাগণ প্রথম লিপিবদ্ধ কুরআন মজীদ উহা দ্বারাই আরন্ত করিয়াছেন। উহার এক নাম ০১. ]| €-..1| (আস্‌ সাবউল মাছানী) অর্থাৎ বারংবার পঠনীয় সাতটি আয়াত । উহা উক্ত নামকরণের কারণ উল্লেখ প্রসঙ্গে বিশেষজ্ঞগণ বলিয়াছেন যে, উহা নামাযের বারংবার পঠিত হয় অর্থাৎ প্রতি রাক'আতেই উহা পাঠ করা হয়। অবশ্য (১৯. !| শব্দের উপরোক্ত অর্থ ছাড়াও অন্য অর্থ রহিয়াছে। আল্লাহ্‌ চাহেন তো যথাস্থানে তাহা আলোচনা করা হইবে। হযরত আবু হুরায়রা রো) হইতে ধারাবাহিকভাবে সাঈদ আল মাকবারী, ইব্‌ন আবূ যিব, হাশিম ইব্‌ন হুশায়ম, ইয়াধীদ ইবৃন হারূন ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন £ কাছীর (১ম খণ্ড)__২৪

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।