0০017191715 | উনিশ আল্লামা হাফিজ নাসীরদ্দীন আদ্ দামেশকী বলেন £ “আল্লামা হাফিজ ইব্ন কাছীর ছিলেন মুহাদ্দিসগণের ভরসাস্থল, ইতিহাসকারদের অবলম্বন ও তাফসীরকারদের গৌরবোন্নত পতাকা ।” হাফিজ ইবৃন হাজার আস্কালানী বলেন ঃ “হাদীসের মতন ও রিজাল শাস্ত্রের পঠন-পাঠন ও অধ্যয়নে তিনি অহর্নিশ মশগুল থাকিতেন। তাহার উপস্থিত বুদ্ধি ও স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর ছিল। তদুপরি তিনি ছিলেন অত্যন্ত রসিকতাপ্রিয়। জীবদ্দশায়ই তাহার গ্রন্থ্রাজি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ।” মোটকথা, ইমাম ইব্ন কাহীর গ্রন্থ রচনা, অধ্যাপনা ও ফতওয়া প্রদানের মহান দায়িতে যাহাবীর ইন্তেকালের পর তিনি দামেশকের শ্রেষ্ঠ শিক্ষায়তনদ্বয়ে একই সঙ্গে হাদীস অধ্যাপনার দায়িত্ পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত পরহ্যগার,.ও ইবাদতগুযায় ছিলেন। ঘন্টার পর ঘণ্টা ধরিয়া তিনি সালাত, তিলাওয়াত ও যিকির-আযকারে মশগুল থাকিতেন। তাহা ছাড়া তিনি ছিলেন সদা প্রফুলু, সদালাপী ও সচ্রিত্র ব্যক্তি । আলাপ আলোচনায় তিনি মূল্যবান রসালো উপমা ব্যবহার করিতেন । হাফিজ ইবৃন হাজার আস্কলানী তাহাকে উত্তম রসিক' বলিয়া আখ্যায়িত করেন । আল্লামা ইমাম ইব্ন তায়মিয়ার শাগরিদ দীর্ঘদিনের সান্লিখ্যের কারণে ইমাম ইব্ন কাছীর মাসআলা-মাসায়েলের ব্যাপারে অধিকাংশ ক্ষেত্রে তাহারই অনুসারী ছিলেন । এমনকি তালাকের মাসআলায়ও তিনি তাহার অনুসারী হন। ফলে তাহাকেও ভীষণ বিপদ ও কঠিন নির্যাতনের শিকার হইতে হয় । অপরিসীম অধ্যয়নের কারণে শেষ বয়সে তিমি অন্ধ হইয়া পড়েন। অতঃপর ৭৭৪ হিজরী মোতাবেক ১৩৭২ স্বীস্টাব্দের ২৬শে শাবান রোজ বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেন। হেন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন ।) তাহার মৃত্যুর পর তাহার সুযোগ্য দুই পুত্র যথাক্রমে যয়নুদ্দীন আবদুর রহমান আল কারশী ও বদরুদ্দীন আবুল বাকা মুহম্মদ আল-কারশী মুসলিম জাহানে জ্ঞানের ক্ষেত্রে যথেষ্ট তালিকা নিম্নে প্রদত্ত হইল। ১। আত তাকমিলাতৃ ফী মা'রিফাতিস সিকাতি ওয়ায যুআফা ওয়াল মুজাহিল । ইহা রিজাল শাস্ত্রের (বর্ণনাকারী বিশ্লেষণ বিদ্যা) একখানি নির্ভরযোগ্য গ্রন্থ। গ্রন্থখানি পাচখণ্ডে সমাপ্ত হইয়াছে। এই গ্রন্থে আবদুর রহমান মিয্যীর “তাহযীবুল কামাল" ও শামসুদ্দীন যাহাবীর “মীযানুল ই“তিদাল' গ্রন্থের সময় ঘটিয়াছে। ২। আল হাদ্য্যু ওয়াস সুনানু ফী আহাদীছিল মাসানীদে ওয়াস সুনান । গ্রন্থখানি 'জামিউল মাসানীদ' নামে খ্যাত। এই গ্রন্থে মুসনাদে আহমদ ইবৃন হাম্বল, মুসনাদে বায্যার, মুসনাদে আবু ইয়ালা, মুসনাদে ইবৃন আবি শায়বা ও সিহাহ সিস্তার রিওয়ায়েতসমূহ বিভিন্ন অধ্যায়ে ও পরিচ্ছেদে সুন্দরভাবে বিন্যস্ত করা হইয়াছে। ৩। তাবাকাতুশ শাফিঈয়্যা- এই গ্রন্থে শাফিঈ টিগিনানিসাজি রানি লিপিবদ্ধ হইয়াছে।
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।