001119115 ১৭৮ ইবন মুহাম্মদ ইবৃন খালিদ ইবন খুবয়ের ইবন আওওয়াম আল কুরায়শী আয যুবায়রী । তাহার ব্যাপারে ইমাম বুখারীর মন্তব্য, হইল, "তাহার বর্ণিত হাদীসের সমর্থনে অন্য কোন হাদীস পাওয়া যায় না।' হাফিজ জাবুল ফাতাহ ইযদী তাহার সম্পর্কে মন্তব্য করিয়াছেন, 'তাহার বর্ণিত, হাদীস দুর্বল ও সহীহ হাদীসের বিরোধী হইয়! থাকে ।' ইমাম আবূ জাফর নিল্ন মর্মে উপরোক্ত হাদীসের ব্যাখ্যা প্রদান করিয়াছেন ঃ 'যে সকল আয়াতের ব্যাখ্যা আল্লাহর তরফ হইতে না আসা পর্যন্ত নবী করীম (সা)-এর পক্ষে বর্ণনা করা সম্ভবপর ছিল না, উল্লেখিত হাদীসটি কেবল সেই সকল আয়াতের বেলায় প্রযোজ্য । তিনি শুধু সেই আয়াতসমূহের ব্যাখ্যা প্রদানের ব্যাপারে হযরত জিবরাঈল (আ)-এর উপর নির্ভর করিতেন।” আলোচ্য হাদীসটি বিশুদ্ধ হইলে উপরোক্ত ব্যাখ্যাটি সঠিক। কারণ; কুরআন পাকের কিছু কিছু আয়াতের ব্যাখ্যা আল্লাহ্ তা'আলা ভিন্ন অন্য কেহ জানে না। তেমনি কতকগুলি আয়াতের ব্যাখ্যা শুধু বিশেষজ্ঞ আলেমগণই জানিতে পারেন। কতগুলি আয়াতের ব্যাখ্যা আরবী ভাষাভাষী আরবগণ জানিতে পারে এবং কতিপয় আয়াতের ব্যাখ্যা আরবী ভাষার সাহায্যে সকলেই জানিতে পারে । শেষোক্ত শ্রেণীর আয়াতের ব্যাখ্যা না বুঝার কাহারও কোন অজুহাত থাকিতে পারে না। আবুঘ্ যানাদ হইতে ক্রমাগত সুফিয়ান, মুআম্মাল, মুহাম্মদ ইবৃন বিশর ও ইমাম ইব্ন জারীর বর্ণনা করেন ঃ 'হযরত ইবৃন আব্বাস (রা) বলেন- তাফসীরের চারিটি প্রকার রহিয়াছে। এক প্রকারের তাফসীর হইতেছে যাহা আরবী ভাষাবিদগণ ভাষাজ্ঞানের সাহায্যে বুঝিতে পারে। আরেক প্রকারের তাফসীর যে কোন আরবী ভাষা জ্ঞাত ব্যক্তিই বুঝিতে পারে । তাই তাহা না বুঝিবার পক্ষে কোন অজুহাত থাকিতে পারে না। অন্য প্রকার তাফসীর শুধু বিশেষজ্ঞ আলেমগণই বুঝিতে পারে । আরেক প্রকার তাফসীর আল্লাহ্ তাআলা ভিন্ন কেহই জানে না।' হযরত ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে হযরত উন্মে হানীর গোলাম আবূ আলা সাদাফী ও ইমাম ইব্ন জারীর বর্ণনা করেন £ নবী করীম (সা) বলিয়াছেন, কুরআন মজীদের বিষয়বস্তুকে চারিটি স্তরে বিভক্ত করিয়া নাযিল করা হইয়াছে। এক স্তর হইতেছে হালাল-হারাম সম্পর্কিত সুস্পষ্ট আয়াতসমূহ যাহা না বুঝিবার পক্ষে কাহারও কোন অজুহাত গ্রহণযোগ্য হইতে পারে না। আরেক স্তর হইতেছে যাহা আরবী ভাষাবিদগণ ভাষাজ্ঞানের সাহায্যে ব্যাখ্যা করিতে পারেন। আরেক স্তর হইতেছে যাহা শুধু বিশেষজ্ঞ আলেমগণ ব্যাখ্যা করিতে পারেন। অন্য স্তর হইতেছে “মুতাশাবিহা আয়াত" যাহার অর্থ তাৎপর্য আল্লাহ্ ছাড়া কেহই জানে না। যে ব্যক্তি উহার অর্থ ও তাৎপর্য জানে বলিয়া দাবী করে, সে মিথ্যাবাদী ।' ইমাম ইব্ন জারীর বলেন, উপরোক্ত হাদীসটির সূত্র দুর্বল ও অগ্রহণযোগ্য ৷ কারণ, উহার অন্যতম বর্ণনাকারী মুহাম্মদ ইবৃন সায়েব ক্ালবীর বর্ণিত হাদীস গ্রহণযোগ্য হয় না। তবে ইহা হইতে পারে যে, উক্ত বর্ণনাকারী ভুলক্রমে হযরত ইবৃন আব্বাস (রা)-এর উক্তিকে স্বয়ং নবী করীম (সা)-এর বাণী (হাদীসে মারফু') বলিয়া ফেলিয়াছেন। আল্লাহ্ই সর্বজ্ঞ।
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।