001716115 অধ্যায় ঃ সূরা ফাতিহা ১৭৭ মুগীরা হইতে ধারাবাহিকভাবে হাশিম ও আবু উবায়দ বর্ণনা করেন, ইবরাহীম বলিয়াছেন, আমাদের যুগের বিশিষ্ট ব্যক্তিবর্গ কুরআন মজীদের ব্যাখ্যা বর্ণনা করা হইতে বিরত থাকিতেন। . তাহারা উহাকে ভীতির দৃষ্টিতে দেখিতেন। আবদুল্লাহ্ ইবন আবু আস সাফ্ফাহ হইতে শু“বা বর্ণনা করিয়াছেন যে. শা'বী বলিয়াছেন, “আল্লাহর কসম! আমার কাছে কুরআনের প্রতিটি আয়াত সম্পর্কেই প্রশ্ন করা হইয়াছে । কিন্তু ইহা হইতেছে আল্লাহ্র নিকট হইতে জানিয়া বর্ণনা করার কাজ ।' (তাই তিনি উহার উত্তর দানে বিরত ছিলেন)। শাবী হইতে ধারাবাহিকভাবে আমর ইব্ন আবু যায়দাহ্, হাশিম ও আবূ উবায়দ বর্ণনা ' করেন, মাসরূক বলিয়াছেন, “তোমরা কুরআন মজীদের তাফসীর বর্ণনা-করিবার ব্যাপারে সতর্কতা অবলম্বন করিও । কারণ, উহা হইল আল্লাহ্র নিকট হইতে জ্ঞাত হইয়া বর্ণনা করার কাজ। উপরে প্রাথমিক যুগের ফকীহ ও ইমামবৃন্দ কর্তৃক অনুসৃত আল-কুরআনের তাফসীর সম্পর্কিত যে নেতিবাচক ভূমিকা বর্ণিত হইল, উহার ব্যাখ্যা হইল এই যে, কুরআন মজীদ সম্বন্ধে তাহারা যাহা জানিতেন না, অনুমানের ভিত্তিতে তাহা বলিতেন না। পক্ষান্তরে শরী'আত ও অভিধানের সাহায্যে জ্ঞাত বিষয়কে মানুষের নিকট প্রকাশ করায় কোন দোষ নাই । তাই দেখা যায়, উল্লিখিত ফকীহ ও ইমামগণসহ অনেক বিজ্ঞ ব্যক্তিই কুরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা প্রদান করিয়াছেন । তাহাদের কথা ও কাজে বিরোধ নাই । কারণ, তাহারা যাহা বলিতেন তাহাই বলিতেন এবং যাহা জানিতেন না তাহা অনুমান করিয়া বলিতেন না। মূলত ইহাই মানুষের জন্য অবশ্য কর্তব্য । অজ্ঞাত বিষয় অনুমান করিয়া বলা যেমন নিষিদ্ধ, তেমনি জ্ঞাত . বিষয় প্রকাশ করা কর্তব্য । আল্লাহ্ পাক বলেন £ সেতিডি০ নান 'তোমরা উহাকে শেরী'আতকে) মানুষের নিকট সুস্পষ্টরূপে প্রকাশ করিবে এবং উহার্কে গোপিন করিবে না ।' নবী করীম (সা) বলিয়াছেন, “যে ব্যক্তি কোন ইলম বা জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসিত হইবার পর উহা গোপন রাখে, কিয়ামতের দিন তাহাকে আগুনের লাগাম পরানো হইবে ।' উক্ত হাদীস একাধিক সনদে বর্ণিত হইয়াছে । প্রসঙ্গত নিম্নোক্ত হাদীসটি পর্যালোচনা করা সমীচীন হইবে । হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উরওয়াহ্, হিশাম ইব্ন উরওয়াহ্, আবূ জাফর ইবৃন মুহাম্মদ যুবায়রী, মুহাম্মদ ইব্ন খালিদ ইব্ন উসামা, আব্বাস ইব্ন আবদুল আযীয ও ইমাম আবূ জা“ফর ইব্ন জারীর বর্ণনা করেন £ “হযরত জিবরাঈল (আ) নবী করীম (সা)-কে যে সকল আয়াতের ব্যাখ্যা শিখাইতেন, উহা ভিন্ন অন্য কোন আয়াতের ব্যাখ্যা নবী করীম (সা) বর্ণনা করিতেন না।' হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উরওয়াহ, হিশাম ইব্ন উরওয়াহ, জা“ফর ইবৃন খালিদ, মাআন ইব্ন ঈসা ও আবূ বকর, মুহাম্মদ ইবৃন ইয়াধীদ তারসূমী ও ইমাম জা'ফর ইব্ন জারীর বর্ণিত উপরোক্ত হাদীসটি বর্ণনা করিয়াছেন । মূলত উপরোক্ত হাদীসটি দুর্বল" ও উহা সহীহ হাদীসের পরিপন্থী বিধায় 'মুনকার' এবং অন্য কোন সনদে বর্ণিত না হওয়ায় 'গরীব'। শেষোক্ত সনদের অন্যতম “রাবী' জা“ফর হইতেছে কাছীর (১ম খণ্ড)-_-২৩
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।