0০011191115 ১৬ তাফসীরে ইব্ন কাছীর জুনদুব ইব্ন আবদুল্লাহ্ রো)-এর নিকট আগমন করিয়া একটি আয়াতের তাফসীর জিজ্ঞাসা করিলেন। হযরত জুনদুব (রা) তাহাকে বলিলেন- “তুমি মুসলিম হইয়া থাকিলে তোমাকে কসম দিয়া বলিতেছি, (এই ব্যাপারে আমার অজ্ঞতার কারণে রাগ করিয়া) তুমি আমার নিকট হইতে উঠিয়া যাইও না।১ | ইয়াহিয়া ইব্ন সাঈদ হইতে লায়ছ বর্ণনা করেন, হযরত সাঈদ ইব্ন মুসাইয়্যেব (রা) কুরআন মজীদ সম্বন্ধে যতটুকু জানিতেন শুধু ততটুকুই বলিতেন, তিনি না জানিয়া অনুমানের ভিত্তিতে কিছুই বলিতেন না। আমর ইব্ন মুর্রা হইতে শু“বা বর্ণনা করেন £ একদিন এক ব্যক্তি হযরত সাঈদ ইব্ন মুসাইয়্েব (রা)-এর নিকট কুরআন পাকের একটি আয়াত সম্বন্ধে প্রশ্ন করিলে তিনি বলেন, 'আমার নিকট কুরআন মজীদের ব্যাখ্যা জিজ্ঞাসা করিও না; বরং সেই বিজ্ঞ ব্যক্তির কাছে জিজ্ঞাসা কর যাহার সম্পর্কে মানুষের বিশ্বাস রহিয়াছে যে, তিনি কুরআন মজীদের সকল রহস্যই সুপরিজ্ঞাত (অর্থাৎ ইকরামার নিকট জিজ্ঞাসা কর)। ইয়াধীদ ইবৃন আবূ ইয়াধীদ হইতে ইব্ন শাওয়াব বর্ণনা করেন যে, ইয়াধীদ ইবন আবু ইয়াধীদ বলেন £ “আমরা সাঈদ ইব্ন মুসাইয়্যেবের নিকট হালাল-হারাম সম্পর্কিত প্রশ্ন করিতাম । তিনি তাহার যুগের বিজ্ঞতম ব্যক্তি ছিলেন । (তাই এতদসম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে তিনি অসম্মত হইতেন না।) কিন্তু আমরা তাহার নিকট কুরআন পাকের কোন আয়াতের তাফসীর জিজ্ঞাসা করিলে তিনি চুপ করিয়া থাকিতেন- যেন উহা শুনিতে পান নাই।' ও ইব্ন জারীর বর্ণনা করেন যে, উবায়দুল্লাহ্ ইবৃন উমর বলেন £ “আমি মদীনা শরীফের ফকীহ্ ও বিজ্ঞ ব্যক্তিগণকে দেখিয়াছি, তাহারা নিজদিগকে কুরআন মজীদের তাফসীর বর্ণনা করিবার অযোগ্য মনে করিয়া উহা এড়াইয়া৷ চলিতেন। তাহাদের মধ্যে সালিম ইব্ন আবদুল্লাহ্, কাসিম ইবৃন মুহাম্মদ, সাঈদ ইব্ন মুসাইয়্যেব এবং নাফের নাম সবিশেষ উল্লেখযোগ্য । হিশাম ইব্ন উরওয়া হইতে ধারাবাহিকভাবে লায়ছ, আবদুল্লাহ্ ইব্ন সালেহ ও আবু উবায়দ বর্ণনা করেন, “আমি (হিশাম) আমার পিতাকে ডেরওয়া) কখনও কুরআন মজীদের কোন আয়াতের ব্যাখ্যা প্রদান করিতে শুনি নাই।' মুহাম্মদ ইবৃন সীরীন হইতে আইয়ুব ইব্ন “'আওন ও হিশাম আলুস্তোয়াঈ বর্ণনা করেন- “আমি একদিন উবায়দা সালমানীর নিকট কুরআনের একটি আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করায় তিনি বলিলেন, কুরআনের কোন্ আয়াত কোন্ উপলক্ষে নাযিল হইয়াছে তাহা যাহারা রা রা ররর আরে রনির রর দৃঢ়তার সহিত যথাবিহিত আমল ও আচরণ করিতে থাক। আবদুল্লাহ্ ইবৃন মুসলিম ইবৃন ইয়াসার হইতে ক্রমাগত ইব্ন 'আওন, সুজধ ও আবু উবায়দ বর্ণনা করেন ৪ “ইব্ন মুসলিম বলেন, আল্লাহ্র কালামের কোন আয়াতের আলোচনার পূর্বেউহার আগে পরের আয়াত সম্বন্ধে গভীরভাবে গবেষণা করিও ।' ১. মূল রিওয়ায়েতস্টিতে হযরত জুনদুব (রা) বলেন- ১১০1৩ ৩1 405 31:০০ ০৮৮৪ ৮৮] 14৮৮০ ০৫ 9। এ০1০ ০১৪ ঝর
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।