Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১৭৪ তাফসীরে ইবন কাছীর তিরমিধী এবং ইমাম নাসাঈও উক্ত হাদীস সুফিয়ান পর্যন্ত অভিন্ন রাবী এবং তাহার পর হইতে ভিন্ন রাবীর বরাত দিয়া বর্ণনা করিয়াছেন । ইমাম আবু দাউদও হাদীসটি আবদুল আ'লা পর্যন্ত অভিন্ন রাবী এবং তীহার পর হইতে ভিন্ন রাবীর বরাত দিয়া বর্ণনা করিয়াছেন। পরবর্তী রাবী হইলেন আবূ আওয়ানা ও মুসাদ্দাদ। এই সনদে হাদীসটি মারফু" হিসাবে বর্ণিত হইয়াছে। ইমাম তিরমিযী হাদীসটিকে “হাসান সহীহ" বলিয়াছেন । ইবৃন জরীর উহাকে আবদুল আ'লা পর্যন্ত অভিন্ন রাবী এবং তাহার পর হইতে ভিন্ন রাবীর বরাত দিয়া বর্ণনা করিয়াছেন। পরবতী আবার অন্যত্র হানীফের বরাত দিয়া উহাকে “মাওকুফ হাদীস" অর্থাৎ ইব্‌ন আব্বাসের উক্তি হিসাবে বর্ণনা করিয়াছেন । অনুরূপ তিনি সাঈদ ইব্‌ন জুবায়র পর্যন্ত অভিন্ন রাবী এবং তাহার পর হইতে ধারাবাহিকভাবে বকর, লায়ছ ও মুহাম্মদ ইব্ন হামীদের বরাত দিয়া উহাকে ইব্‌ন আব্বাস (রা)-এর নিজস্ব উক্তি হিসাবে বর্ণনা করিয়াছেন। আল্লাহ্‌ই সর্বাধিক জ্ঞাত । হযরত জুনদুব রো) হইতে ধারাবাহিকভাবে আবূ ইমরান আল জওনী, সাহ্‌ল, হাইয়ান ইব্‌ন হিলাল, আব্বাস ইব্‌ন আবদুল আযীম, আম্বারী ও ইব্‌ন জরীর বর্ণনা করেন যে, নবী করীম (সা) বলিয়াছেন, “যে ব্যক্তি স্বীয় বুদ্ধির সাহায্যে কুরআনের তাফসীর বর্ণনা করে, সে ্রান্তির শিকার হয় ।' আবূ দাউদ, তিরমিযী ও নাসাঈ উক্ত হাদীসটি সুহায়ল ইবৃন আবু হায্মের মাধ্যমে বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী উহাকে অসমর্থিত হাদীস বলিয়া অভিহিত করিয়াছেন। তিনি আরও বলিয়াছেন, উক্ত হাদীসের অন্যতম রাবী “সুহায়ল' কোন কোন বিশেষজ্ঞ কর্তৃক বিরূপভাবে সমালোচিত হইয়াছে । কোন কোন রিওয়ায়েতে রহিয়াছে, “যে ব্যক্তি নিজ বুদ্ধিতে আল্লাহ্র কিতাবের তাফসীর বর্ণনা করে, সে সঠিক তাফসীর করিলেও ভ্রান্তিতে পতিত ।" নিজ বুদ্ধিতে সঠিক তাফসীর করিলেও সে এই কারণে ভ্রান্ত যে, অনুমানের ভিত্তিতে সে কোন বিষয়কে সত্য ও সঠিক বলিয়া দাবী করে । বর্ণিত তাফসীর সঠিক হইলেও তাহার অনুসৃত পন্থাটি ভ্রান্ত । যেহেতু কুরআনের তাফসীর কুরআন-সুন্নাহ দ্বারা করিবার জন্য সে আদিষ্ট হইয়াছে সুতরাং উহা লঙ্ঘন করিয়া সে সঠিক তাফসীর করা সত্ত্বেও ভ্রান্ত ও বিপথগামী হইয়াছে । যেমন, কোন বিচারক অনুমানের ভিত্তিতে বিবদমান বিষয়ে রায় প্রদান করিলে সে জাহান্নামী হইবে । অবশ্য যে ব্যক্তির অনুমানভিত্তিক ব্যাখ্যা সঠিক হইবে, তাহার অপরাধ অনুমানভিত্তিক ভুল ব্যাখ্যাদানকারীর চাইতে কম। আল্লাহই ভাল জানেন। ্‌ কোন ব্যক্তি কাহারও বিরুদ্ধে ব্যাভিচারের অভিযোগ উত্থাপন করিয়া উহার সপক্ষে সাক্ষ্য-প্রমাণ উপস্থিত করিতে না পারিলে আল্লাহ্‌ পাকের ঘোষণা অনুযায়ী সে মিথ্যুক সাব্যস্ত হইবে । যেয়ন আন্মাহ্‌ তা'আলা বলেন, 'সাক্ষ্য-প্রমাণ হাজির করিতে না পারিলে তাহারা (ব্যভিচারের অভিযোগ উ্থাপকরা) আল্লাহ্‌ তা'আলার কাছে মিথ্যাবাদী হইবে ।' এখানে দেখা যাইতেছে যে, অভিযোগকারী সত্য অভিযোগ উত্থাপন করিলেও সাক্ষ্য-প্রমাণ পেশ করিতে ব্যর্থ হওয়ায় মিথ্যাবাদী ঘোষিত হইয়াছে । কারণ, যেভাবে অভিযোগটি উত্থাপন তাহার জন্য বৈধ নহে, সে তাহাই করিয়াছে । যদিও ব্যাপারটি সত্য । আল্লাহই অধিক পরিজ্ঞাত। ও শু“বা বর্ণনা করেন যে, হযরত আবু বকর সিদ্দীক (রো) বলিয়াছেন, যদি আমি না জানিয়া নিবে আর কোন্‌ আকাশই বা আমাকে ছায়া দিবে?

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।