0০017191715 | আঠার ] মোটকথা, মুসলিম জাহানের তৎকালীন সেরা মুহাদ্দিস, মুফাস্সির ও ফকীহ্বৃন্দের নিকট হইতে বিপুল অনুসন্ধিৎসা ও একান্তিক নিষ্ঠার সহিত জ্ঞানার্জনের মাধ্যমে তিনি নিজকে সমগ্র মুসলিম জাহানের অপ্রতিদ্বন্দ্ী ইমামের গৌরবময় আসন অধিষ্ঠিত করেন। হাদীস, তাফসীর, ফিকাহ ছাড়াও তিনি আরবী ভাষা, সাহিত্য ও ইসলামের ইতিহাসে অশেষ দক্ষতা অর্জন করেন। এক কথায় উপরোক্ত পাচটি বিষয়ে স:বানে পারদশতার ক্ষেত্রে তাহার সমকক্ষ ব্যক্তিত্ খুবই বিরল। হাদীস. শান্ত্রে তো তিনি "হুফ্ফাজুল হাদীস'-এর মর্যাদায় ভূষিত হইয়াছিলেন। তেমনি আরবী ভাষার তিনি একজন খ্যাতিমান কবি ছিলেন। ইমাম ইব্ন কাছীর সম্পর্কে বিভিন্ন মনীষী অত্যন্ত উচু ধারণা পোষণ করিতেন। তাহাদের কয়েকজনের অভিমত নিম্নে প্রদত্ত হইল £ আল্লামা হাফিজ জালালুদ্দীন সুমৃতী বলেন ঃ “হাফিজ জামালুদ্দীন. মিয্যীর সান্নিধ্যে দীর্ঘদিন অবস্থান করিয়া তিনি হাদীস শাস্ত্রে বিশেষ ব্যুৎপত্তি ও অশেষ পারদশীতা অর্জন করেন।” প্রখ্যাত ইতিহাসকার আল্লামা আবুল মাহাসীন জামালুদ্দীন ইউসুফ বলেন ঃ “হাদীস, তাফসীর, ফিকাহ, আরবী ভাষা ও আরবী সাহিত্যে তাহার অসাধারণ পাত্তিত্য ছিল।” হাফিজ আবুল মাহাসিন হুসায়নী দামেশকী বলেন £ “ফিকাহ শাস্ত্র, তাফসীর, সাহিত্য ও ব্যাকরণে তিনি বিপুল পারদরশীতা লাভ করেন ও হাদীস শাস্ত্রের 'রিজাল' ও “ইলাল" প্রসঙ্গে তাহার অন্তৃষ্টি ছিল অত্যন্ত সৃতী্্ ও সুগভীর ।” হাফিজ যয়নুদ্দীন ইরাকী বলেন ৪ হাদীসের “মতন' ও ইতিহাস শাস্ত্রে সবচাইতে প্রজ্ঞাবান হইলেন ইমাম ইব্ন কাছীর ।” শায়খ মুহাম্মদ আবদুর রায্যাক হামযাহ বলেন £ “ইমাম ইবৃন কাছীর সমগ্র জীবনব্যাপী জ্ঞান সাধনায় নিয়োজিত ছিলেন। এই জ্ঞানার্জন ও গ্রন্থ প্রণয়নে তিনি প্রচুর পরিশ্রম ব্যয় করেন।” হাফিজ শামসুদ্দীন যাহাবী বলেন ঃ “ইমাম ইবৃন কাছীর একাধারে খ্যাতনামা মুফতী, মুহাদ্দিস, ফিকাহ শান্ত্রবিদ, তাফসীর ও বিজ্ঞান শাস্ত্রে পারদর্শী ব্যক্তি ছিলেন। হাদীসের মতন সম্পর্কে তাহার জ্ঞান ছিল অপরিমেয়।” | হাফিজ হুসায়নী বলেন ঃ “তিনি হাদীসের অনন্য হাফিজ, প্রখ্যাত ইমাম, অসাধারণ বাগী ও বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন।” আল্লামা শায়েখ ইবনুল ইমাদ হাম্বলী বলেন ঃ . হাফিজ ইবৃন হুজ্জী বলেন ঃ “আমাদের জ্ঞাত মুহাদ্দিসকুলের মধ্যে তিনি হাদীসের মতনের স্মৃতিস্থকরণে, রিজাল শীস্জ্ঞানে ও হাদীসের শুদ্ধাশুদ্ধি নিরপণে সর্বাধিক বিজ্ঞ ও অভিজ্ঞ ছিলেন ।”
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।