Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 অধ্যায় £ সূরা ফাতিহা ১৭৩ বিশেষ বুৎপত্তি ও পারদর্শীতা ছিল। উক্ত মুজাহিদ হইতে ইব্‌ন সালেহ এবং তাহার নিকট হইতে মুহাম্মদ ইব্‌ন ইসহাক বর্ণনা করেন যে, মুজাহিদ বলেন, আমি তিনবার সম্পূর্ণ _ কুরআনের তিলাওয়াত ও তাৎপর্য হযরত ইবৃন আব্বাস (রা)-এর নিকট হইতে শিক্ষা করিয়াছি। প্রতিটি আয়াত তিলাওয়াতের পর তাহাকে থামাইয়া উহার অর্থ ও তাৎপর্য তাহার নিকট হইতে জানিয়া লইয়াছি। , কুরাইব ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন যে, ইমাম ইব্‌ন মালিকা বলেন, আমি মুজাহিদকে ইব্ন আব্বাস (রা)-এর নিকট কুরআন মজীদের তাফসীর জিজ্ঞাসা করিতে দেখিয়াছি । তখন তাহার কাছে লিখিত কুরআন মজীদ মওজুদ থাকিত। হযরত ইবৃন আব্বাস (রা) তাহাকে বলিতেন, 'লিখিয়া লও' ।-এভাবেই তিনি তাহার নিকট হইতে, সম্পূর্ণ কুরআনের তাফসীর অবহিত হইয়াছিলেন। এই কারণেই হযরত সুফিয়ান আছ ছওরী বলিতেন, “মুজাহিদ হইতে তোমার কাছে তাফসীর পৌছিলে উহা তোমার জন্যে যথেষ্ট 1” প্রসঙ্গত সাঈদ ইব্‌ন জুবায়র, ইকরামা (ইবৃন আব্বাসের (রা) ভৃত্য), আতা ইবৃন আবু ইব্‌ন আনাস, কাতাদাহ, যিহাক ইব্‌ন মুজাহিদ প্রমুখ তাবেঈ, তাবে" তাবেঈ ও তৎপরবর্তী ব্যক্তিবৃন্দের নাম উল্লেখ্য । অনেক ক্ষেত্রে দেখা যায়, বিশেষ কোন আয়াতের ব্যাখ্যায় তাহাদের বক্তব্যসমূহ উদ্ধৃত হইয়াছে। এই বক্তব্যসমূহের ভিতর শাব্দিক বিভিন্নতার দরুণ অজ্ঞ ব্যক্তিরা . সেগুলিকে পরস্পর বিরোধী বক্তব্য ভাবিয়া বসিয়াছে। তাই তাহারা সেইগুলিকে পরস্পর বিরোধীরূপেই অপরের কাছে উপস্থাপন করিয়াছে। মূলত সেইগুলি আদৌ পরস্পর বিরোধী নহে। বরং কেহ হয়ত কোন আয়াতের ব্যাখ্যায় সং্িষ্ট বিষয়ের সহিত অবিচ্ছেদ্য অনুরূপ কোন বিষয়ের উল্লেখ করিয়াছেন, আবার কেহ হয়তো সরাসরি বিষয়টিই উল্লেখ করিয়াছেন মাত্র । এমতাবস্থায় উভয়ের ভিতরে কোন তাৎপর্যগত বিরোধ থাকিতে পারে না। এই কথাটুকু উপলব্ধি করা যে কোন সৃক্ষদর্শী ব্যক্তিরই কর্তব্য । আল্লাহই সঠিক পথের সন্ধানদাতা | তাবেঈদের অভিমত গ্রহণের প্রশ্নে শু'বা ইব্‌ন হাজ্জাজ প্রমুখ বিশেষজ্ঞগণ বলেন, “যে ক্ষেত্রে শরীআতের কম গুরুত্ব সম্পন্ন বিষয়েই তাবেঈদের অভিমত গ্রহণ করা অপরিহার্য নহে, সেক্ষেত্রে তাফসীরের ন্যায় গুরুত্পূর্ণ মৌলিক বিষয়ে তাহাদের অভিমত গ্রহণ কিরূপে অপরিহার্য হইতে পারে ? তাই তাবেঈদের তাফসীর গ্রহণ করা অপরের জন্য অপরিহার্য নহে।' বস্তুত ইহাই সঠিক ও যুক্তিসঙ্গত অভিমত । তবে কোন বিষয়ে তাহারা যদি অভিন্ন মত পোষণ করেন, উহা গ্রহণ করা নিঃসন্দেহে অপরিহার্য । পক্ষান্তরে তাহারা যদি বিভিন্ন মত পোষণ করেন, তখন এক তাবেঈর মত যেরূপ অন্য তাবেঈর গ্রহণ করা অপরিহার্য নহে, তেমনি অন্য কাহারও জন্যেও উহা গ্রহণ করা অপরিহার্য হয় না॥ এইরূপ পরিস্থিতিতে আমাদিগকে কুরআন, সুন্নাহ, আছার কিংবা আরবী অভিধানের শরণাপন্ন হইতে হইবে । প্রসঙ্গত আল-কুরআনের শুধুমাত্র বুদ্ধিনির্ভর ব্যাখ্যা প্রদানের বিষয়টি বিবেচ্য । শুধু বুদ্ধির সাহায্যে তাফসীর করা হারাম। ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে -সাঈদ ইবৃন জুবায়র, আব্দুল আ'লা ইব্‌ন আমের ছা'লাবী, সুফিয়ান, ইয়াহিয়া ইবৃন সাঈদ, মুহাম্মদ ইবৃন বিশর ও ইমাম ইবৃন জারীর বর্ণনা করেন যে, নবী করীম (সা) বলেন, “যে ব্যক্তি স্বীয় বুদ্ধি . কিংবা অনুমানের সাহায্যে কুরআনের ব্যাখ্যা করিবে দোযখ তাহার ঠিকানা হইবে ।' ইমাম

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।