0০011191115 ১৭২ তাফসীরে ইবন কাছীর উক্ত আয়াতে তৃতীয় শ্রেণীর কথা ও কাহিনীর ক্ষেত্রে আমাদের করণীয় কিংবা অকরণীয় বিষয়ের উন্লেখ রহিয়াছে। আয়াতটিতে আল্লাহ্ তা'আলা আসহাবে কাহাফের সংখ্যা সম্বন্ধীয় তিনটি অভিমত উল্লেখ করিয়াছেন । উহাদের প্রথম দুই অভিমতকে দুর্বল বলিয়া ইঙ্গিত প্রদান করিয়াছেন। তৃতীয় অভিমত সম্পর্কে প্রতিকূল বা অনুকূল কোন ফয়সালা প্রদান করেন নাই। ইহাতে বুঝা যায়, তৃতীয় অভিমত সত্য ও সঠিক। কারণ, উহা মিথ্যা ও বাতিল হইলে পূর্ববর্তী দুই অভিমতের ন্যায় উহাকেও দুর্বল বলিয়া ইঙ্গিত প্রদান করা হইত। অতঃপর বলা হইল, তাহাদের সংখ্যা জানার মধ্যে কোন কল্যাণ নিহিত নাই । তাই বলা হইল, “তুমি বল, আমার রবই তাহাদের সঠিক সংখ্যা সম্পর্কে অধিকতর অবহিত রহিয়াছেন। স্বল্প সংখ্যক লোকই তাহাদের সঠিক সংখ্যা জানে । তুমি তাহাদের সংখ্যা সম্বন্ধে শুধু হালকা আলোচনা করিতে পার। এ ব্যাপারে গভীর আলোচনায় প্রবৃত্ত হইও না। আর এই সম্বন্ধে তাহাদের কাহাকেও প্রশ্ন করিও না।' অর্থাৎ আল্লাহ্ তা'আলা যে স্বল্প সংখ্যক বান্দাকে তাহাদের সঠিক সংখ্যা জানাইয়াছেন তাহারা ভিন্ন অন্য কেহ তাহাদের সঠিক সংখ্যা জানে না। তাই তিনি অভিমত ব্যক্ত করিলেন, যে কাজে কোন লাভ নাই তাহাতে শক্তি ব্যয় করিয়া নিজকে কষ্ট দিও নাআর . : এই সম্বন্ধে তাহাদিগকে প্রশ্ন করিতে যাইও না। কারণ, তাহারা এই সম্বন্ধে আনুমানিক কথা ছাড়া কিছুই জানে না। এই প্রেক্ষিতে জানা গেল, কোন ব্যাপারে মতভেদ উল্লেখ করার সর্বোত্তম পন্থা এই যে, শ্লিষ্ট বিষয় সম্পর্কিত যাবতীয় অভিমত উল্লেখপূর্বক উহাদের মধ্যকার বাতিল ও ভ্রান্ত অভিমতকে চিহ্নিত করিয়া সঠিক ও নির্ভুল অভিমতকে প্রতিষ্ঠিত করা । সঙ্গে সঙ্গে বিভিন্ন অভিমতের পরিণতি বর্ণনা করিয়া মতভেদ জনিত তর্ক-বিতর্কের অবসান ঘটাইতে হইবে এবং অপ্রয়োজনীয় প্রসঙ্গ ত্যাগ করিয়া প্রয়োজনীয় কাজে মনোনিবেশ পূর্বক সময়ের অপচয় রোধের পন্থা অনুসরণ করিতে হইবে । তাই যে ব্যক্তি কোন বিরোধমূলক ব্যাপারের যাবতীয় অভিমত উল্লেখ না করিয়া প্রতিকূল অভিমতগুলি বর্জন করে সে ব্যক্তি অপরাধী । কারণ, হয়ত তাহার বর্জিত অভিমতই সঠিক ও নির্ভুল অভিমত ছিল। এমতাবস্থায় তাহার পাঠক বা শ্রোতা তাহারই কারণে সত্য ও সঠিক বিষয়টি জানিবার ও উহা গ্রহণের সুযোগ হইতে বঞ্চিত রহিল । তেমনি যে ব্যক্তি বিরোধীয় বিষয়ের সহিত সম্পর্কিত যাবতীয় অভিমত উল্লেখপূর্বক উহাদের সঠিক ও ভ্রান্ত অভিমতকে চিহিত করে না, সে ব্যক্তিও অপরাধী । কারণ, সে তাহার পাঠক বা শ্রোতাকে সঠিক ও ভ্রান্ত বিষয়টি জানিতে সাহায্য ঝরে না। অনুরূপ যে ব্যক্তি অজ্ঞাতসারে ভ্রান্ত অভিমতকে সত্য বলিয়া থাকে, সে ভ্রান্ত ধারণার পোষক ও প্রচারক । আবার যে ব্যক্তি অপ্রয়োজনীয় বিষয়ের মতভেদের উপর গুরুত্ব আরোপ করে, সে ভ্রান্ত । তেমনি যে ব্যক্তি মূলত একই বস্তুকে বাহ্যত বিভিন্নরূপে দেখাইয়া বিভিন্নমতের উল্লেখ করে সেও ভ্রান্ত । শেষোক্ত দুই শ্রেণীর লোক অপ্রয়োজনীয় কার্ষে মূল্যবান সময়ের অপচয় ঘটায় । ইহারা অকার্যকর ও উদ্দেশ্য পূরণে ব্যর্থ পোষাক পরিধানকারী ব্যক্তি সমতুল্য ৷ আল্লাহ্ই ন্যায় পথ অনুসরণের তওফীক দিয়া থাকেন। 'কুরআনের কোন বিশেষ আয়াতের তাফসীর যদি কুরআন বা সুন্নাহর কোনটিতে না মিলে তখন কি করিতে হইবে? এ ব্যাপারে বিপুল সংখ্যক ইমামের অভিমত এই যে, এমতাবস্থায় . তাবেঈদের (সাহাবায়ে কিরামদের দর্শন লাভকারী মুমিনদের) তাফসীর গ্রহণ করিতে. হইবে । প্রসঙ্গত বিখ্যাত তাবেঈ মুজাহিদ ইবৃন জাবিরের নাম উল্লেখ করা যায়। তাফসীর শাস্ত্রে তাহার '
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।