0০011191115 অধ্যায় ঃ সূর৷ ফাতিহা ক্ষেত্রে তিনি 'আহলে কিতাব' কর্তৃক তাহাদের নিকট বর্ণিত গল্প-কাহিনীও তাহাদের বরাত দিয়া উদ্ধৃত করিয়াছেন। নবী করীম (সা) অবশ্য আহলে কিতাব হইতে কোন কথা বর্ণনা করিতে অনুমতি দিয়াছেন। তিনি বলিয়াছেন ঃ “আমার নিকট হইতে একটি বাণী পাইলেও উহা মানুষের কাছে পৌছাইয়া দাও। আর বনী ইসরাঈল হইতে কোন কিছু বর্ণনা করিতে পার। উহাতে কোন দোষ নাই। অতঃপর যে ব্যক্তি আমার নামে জ্ঞাতসারে মিথ্যা কথা চালাইবে, তাহার আবাস হইবে জাহান্নাম ।' এই হাদীসটি ইমাম বুখারী হযরত আবদুল্লাহ্ ইব্ন আমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন। হযরত আবদুল্লাহ্ ইবন আমর (রা) ইয়ারমুকের যুদ্ধে আহলে কিতাবের গ্রন্থ্রাজী হইতে দুইখানা কিতাব সংগ্রহ করিয়াছিলেন । উপরোক্ত হাদীসের ভিত্তিতে তিনি উহা হইতে বিভিন্ন কাহিনী বর্ণনা করিতেন। অবশ্য আহলে কিতাব হইতে প্রাপ্ত কথা ও কাহিনী দ্বারা কোন বিষয় প্রমাণিত করা যায় না। তবে (কুরআন-সুন্নাহ দ্বারা) প্রমাণিত কোন বিষয় যখন আহলে কিতাবের" নিকট প্রচার করা হয়, তখন দলীল হিসাবে তাহাদের কাছে উল্লেখ করা যায় । আহলে কিতাব হইতে প্রাপ্ত কথা ও কাহিনী তিন শ্রেণীর হইতে পারে। এক, কুরআন ও সুন্নাহ্ কৃকি সমর্থিত কথা ও কাহিনী । এই শ্রেণীটি বিশুদ্ধ তাই গ্রহণযোগ্য । দুই, কুরআন ও সুন্নাহ্ কর্তৃক মিথ্যা বলিয়া প্রমাণিত কথা ও কাহিনী । ইহা সুস্পষ্টত প্রত্যাখ্যেয়। তিন, কুরআন-সুন্নাহ দ্বারা যেসব কথা ও কাহিনী সমর্থিত কিংবা অসমর্থিত কোনটাই হয় নাই। এই শ্রেণীর ক্ষেত্রে আমাদের ভূমিকা নিরপেক্ষ হইবে । আমরা উহাকে সত্য বলিয়া যেমন গ্রহণ করিব না, তেমনি মিথ্যা বলিয়া প্রত্যাখ্যানও করিব না। তবে উপরের হাদীসের ভিত্তিতে আমরা উহা অপরের কাছে বর্ণনা করিতে পারি, তাহাতে কোন দোষ নাই । অবশ্য অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, এসব কথা ও কাহিনী দ্বারা দীন ইসলামের কোন উপকার সাধিত হয় না। যেহেতু স্বয়ং আহলে কিতাবের মধ্যে উহা লইয়া মতভেদ রহিয়াছে । উদাহরণ স্বরূপ বলা যায়, আসহাবে কাহাফের নাম, তাহাদের কুকুরের রং, তাহাদের সংখ্যা, হযরত মূসা (আ)-এর লাঠির মূল বৃক্ষের নাম, হযরত ইবরাহীম (আ)-এর হাতে আল্লাহ্ তা'আলা যেসব পাখী মারিয়া আবার জীবিত করিলেন সেইগুলির নাম, বনী ইসরাঈলদের নিহত ব্যক্তির হস্তা নির্ধারণার্থে জবাই করা গাভীর কোন অঙ্গ কাটিয়া উহার গাত্রে আঘাত করা হইল, উহার পরিচয়, কোন বৃক্ষ হইতে আল্লাহ্ তা'আলা মুসা (আ)-এর সহিত বাক্যালাপ করিলেন তাহার নাম ইত্যাদি লইয়া তাফসীকারদের ভিতর মতানৈক্য পরিলক্ষিত হয়৷ অথচ এইগুলি নির্ণয়ের মধ্যে মানুষের ইহত্রিক বা পারত্রিক কোন লাভ নিহিত নাই। আর এই কারণেই আল্লাহ্ পাক উহা নির্ণয় করিয়া দেন নাই । তবে এই সব মতভেদ উল্লেখ করায় কোন দোষ নাই। যেমন স্বয়ং আল্লাহ্ তা'আলাও অনুরূপ মতভেদ উল্লেখ করিয়াছেন ঃ “তাহাদের একদল বলে, আসহাবে কাহাফ তিনজন ছিলেন, আর চতুর্থটি ছিল তাহাদের কুকুর। অন্য দল বলে, তাহারা পাচজন ছিলেন, ষষ্ঠটি ছিল তাহাদের কুকুর । উভয় কুকুর। তুমি বলিয়া দাও, তাহাদের সঠিক সংখ্যা আমার প্রতিপালক প্রভুই ভাল জানেন। স্বল্প সংখ্যক লোকই তাহাদের সঠিক সংখ্যা জ্ঞাত রহিয়াছে। তুমি তাহাদের সংখ্যা সম্পর্কে ভাসাভাসা আলোচনা করিতে পার। এই সম্পর্কে গভীর. আলোচনায় প্রবৃত্ত হইও না ।,এমনকি তাহাদের নিকট ইহা লইয়া প্রশ্ন করিও না।'
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।