001716115 ১৭০ তাফসীরে ইবৃন কাছীর আবু আবদুর রহমান সালফী তাহার কুরআন শিক্ষক সাহাবাবৃন্দ হইতে বর্ণনা করেন যে, তাহার শিক্ষক সাহাবীরা বলিয়াছেন- 'আমরা মহানবী (সা)-এর নিকট হইতে এই নিয়মে আল-কুরআন. শিখিতাম যে, দশটি আয়াত শিখিবার পর আমরা উহা পুরোপুরি আমল করিতাম এবং উহার পর পরবর্তী আয়াত শিখিতাম। অর্থাৎ পূর্বায়ন্ত দশটি আয়াত কার্যকরী না করিয়া পরবর্তী কোন আয়াত শিখিতাম না। এভাবে আমরা কুরআনের ইল্ম ও আমল একই সঙ্গে আয়ত্ত করিয়াছি ।' শীর্ষস্থানীয় সাহাবাবৃন্দের অন্যতম হইলেন মহানবী (সা)-এর খুল্পতাত ভাই আবদুন্রাহ্ ইব্ন আব্বাস রো)। জ্ঞান সমুদ্ররূপ এই মহাপঞ্ডিত ব্যক্তিটি মহানবী (সা)-এর দোয়ার বরকতে আল-কুরআনের তাফসীকার ও প্রভাষক হইবার বিরাট সৌভাগ্য লাভ করিয়াছিলেন। নবী করীম (সা) তীহার জন্য আল্লাহ্ পাকের কাছে প্রার্থনা করিলেন ঃ “হে আল্লাহ্। তুমি তাহাকে দীনী ইল্মে ব্যুৎপত্তি দান কর এবং আল-কুরআনের রহস্যাবলী শিক্ষা দাও ।' মুসলিম হইতে ধারাবাহিকভাবে আ'মাশ, সুফিয়ান, মুহাম্মদ ইব্ন বিশর, ওয়াকী' এবং ইমাম ইব্ন জারীর বর্ণনা করেন যে, আবদুল্লাহ্ ইবন মাসউদ (রা) বলিয়াছেন- হ্যা, আল্ কুরআনের তাফসীরকার ও প্রভাষক হইতেছেন আবদুল্লাহ্ ইবৃন আব্বাস (রা)। অনুরূপভাবে মাসরূক হইতে ধারাবাহিকভাবে আবুযৃযোহা, মুসলিম ইবৃন সাবীহ, আ'মাশ, সুফিয়ান, ইসহাক আল আযরাক, ইয়াহিয়া ইবৃন দাউদ এবং ইবৃন জারীর বর্ণনা করেন যে, হযরত ইব্ন মাসউদ (রা) বলিয়াছেন- হ্যা, আল-কুরআনের ব্যাখ্যাকার ও শিক্ষক হইলেন ইবৃন আব্বাস (রা)। | | ইব্ন জারীর অন্যত্র উপরোক্ত রিওয়ায়েতকে অন্যতম রাবী আ'মাশ হইতে জাফর ইব্ন আওন ও বিনদারের মাধ্যমেও বর্ণনা করিয়াছেন। সেই রিওয়ায়েতেও ইবৃন আব্বাস (রা) সম্পর্কে ইবৃন মাসউদ (রো) উপরোক্ত মন্তব্য করেন। উপরোক্ত বর্ণনার সূত্র যেহেতু বিশুদ্ধ, তাই সহীহ্ সনদে উক্ত মন্তব্যের সত্যতা প্রমাণিত হইল । সঠিক এতিহাসিক বর্ণনামতে হযরত ইবৃন মাসউদ (রো) হিজরী বত্রিশ সনে ইন্তেকাল করেন। তাহার ইন্তেকালের পর হযরত ইব্ন আব্বাস (রা) ছত্রিশ বৎসর জীবিত ছিলেন৷ সুতরাং তাহার সম্বন্ধে ইব্ন মাসউদ রো)-এর উপরোক্ত মন্তব্যের পরও তিনি স্বীয় জ্ঞানের পরিধি সম্প্রসারিত করার জন্য অন্তত ছত্রিশ বৎসর সময় পাইয়াছিলেন। এখন ভাবিয়া দেখুন, হযরত ইব্ন মাসউদ (রা)-এর মন্তব্যের পরবতাঁ এই সুদীর্ঘ সময়ে তিনি কি বিপুল জ্ঞনরাশি আহরণ করিয়াছিলেন। আবূ ওয়ায়েল হইতে আ“মাশ বর্ণনা করিয়াছেন যে, হযরত আলী (রা) স্বীয় খিলাফতের সময় একবার হযরত ইবৃন আববাস (রা)-কে হজ্জে নিজের প্রতিনিধি নিযুক্ত করিলেন। তখন তিনি হাজীদের সামনে খুত্বা পাঠ করিলেন। সেখানে তিনি এক বর্ণনা মতে সূরা বাকারা ও অন্য বর্ণনামতে সূরা নূর পাঠ করত উহার তাফসীর বর্ণনা করিলেন। উক্ত তাফসীর এইরূপ অনুপম হইয়াছিল যে, রোমক, তুকীঁ কিংবা কুদী সম্প্রদায়ের কাফিররা উহা শ্রবণ করিলেও সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করিত। হযরত ইব্ন মাসউদ রো) ও হযরত ইবুন আব্বাস (রা)-এর উপরোক্ত পান্তিত্যের কারণেই দেখা যায়, তাফসীকার ইসমাঈল ইবৃন আবদুর রহমান আস্ সুদ্বী আল কবীর স্বীয় তাফসীর গ্রন্থে উক্ত সাহাবীদ্বধয় হইতে অধিকাংশ রিওয়ায়েত বর্ণনা করিয়াছেন । তবে অধিকাংশ
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।