Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 অধ্যায় £ সূরা ফাতিহা ১৬৯ অনুরূপ অন্য বস্তুটি হইল আস্‌ সুন্নাহ্‌ (কথা ও কাজের মাধ্যমে মহানবী (সা) কর্তৃক বর্ণিত আল-কুরআনের ব্যাখ্যা) মহানবী (সা)-এর প্রতি কুরআনের মত সুন্নাহও অবতীর্ণ হইয়াছে। তবে পার্থক্য এই, আল-কুরআন তাহাকে পড়িয়া শুনানো হইত । পক্ষান্তরে আসুসুন্নাহ্‌ তাহাকে পড়িয়া শুনানো হইত না (বরং ভাব ও বিষয়বস্তু তাহাকে জানানো হইত এবং তিনি নিজ ভাষায় উহা প্রকাশ করিতেন)। আল-কুরআনের ন্যায় আস্‌ সুন্নাহও যে মহানবীর উপর অবতীর্ণ হইত, ইমাম শাফেঈ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবৃন্দ বহু সংখ্যক দলীল দ্বারা তাহা প্রমাণ করিয়াছেন। এই স্থানে উহা আলোচনার উপযোগী ক্ষেত্র নহে। উপরের আলোচনার প্রতিপাদ্য বিষয় এই যে, আল-কুরআনের ব্যাখ্যা আমাদিগকে সর্বপ্রথম উহাতেই খুঁজিতে হইবে । উহাতে না পাইলে সুন্নাহ্‌ খুঁজিতে হইবে । প্রসঙ্গত নিম্নোক্ত হাদীস উল্লেখ্য £ ৃ বিখ্যাত সাহাবী মু'আয ইব্‌ন জাবালকে ইয়ামান প্রদেশের প্রশাসক করিয়া পাঠাইবার কালে নবী করীম (সা) তীহাকে জিজ্ঞাসা করিলেন, “তুমি কিসের সাহায্যে শাসনকার্য চালাইবে?' তিনি বলিলেন ঃ আল্লাহ্‌র কিতাবের সাহায্যে । নবী করীম (সো) বলিলেন, উহাতে যদি (বিশেষ কোন সম্যসার সমাধান) না পাও? তিনি জবাব দিলেন, রাসূলের সুন্নাহ্‌র সাহায্যে । নবী করীম (সা) জিজ্ঞাসা করিলেন, উহাতেও যদি না পাও? তিনি জবাব দিলেন (কুরআন-সুন্নাহর আলোকে) নিজের জ্ঞান-বৃদ্ধি প্রয়োগ করিয়া সমাধান বাহির করিতে চেষ্টা করিব । নবী করীম (সা) হষ্টচিত্তে তাহার বক্ষে করাঘাত করিয়া বলিলেন, সেই আন্মাহ্‌র প্রশংসা করি যিনি স্বীয় রাসূলের প্রতিনিধিকে তাহার মনোপৃত পথ প্রদর্শন করিয়াছেন। হাদীসটি 'মুসনাদ' এবং “সুনান' সংকলনে বিশুদ্ধ সনদে বর্ণিত রহিয়াছে। এই গ্রন্থে) যথাস্থানে উহা উল্লেখ করা হইয়াছে। আল-কুরআনের বিশেষ কোন আয়াতের ব্যাখ্যা যদি আমরা কুরআন বা সুন্নাহর কোনটিতে না পাই তাহা হইলে আমাদিগকে এতদসম্পর্কিত “আছার' বা সাহাবাদের বাণী অনুসন্ধান করিতে হইবে । কারণ, তাহারা এই বিষয়ে অধিকতর জ্ঞানের অধিকারী ছিলেন। কেননা তাহারা এইরূপ কতগুলি প্রমাণ, চিহৃ, নিদর্শন, অবস্থা ও প্রেক্ষিত প্রত্যক্ষ করিবার সুযোগ লাভ করিয়াছিলেন, যাহা প্রত্যক্ষ করিবার সুযোগ অন্যরা লাভ করেন নাই। তদুপরি তাহারা ছিলেন পূর্ণ ও সঠিক জ্ঞান এবং নেক আমলের অধিকারী । ইল্ম ও আমলের দিক দিয়া প্রথম শ্রেণীর সাহাবীগণ তথা খোলাফায়ে রাশেদীন, আবদুল্লাহ্‌ ইবন মাসউদ রো) এবং অন্যান্য শীর্ষস্থানীয় সাহাবাবৃন্দ এ ক্ষেত্রে বিশেষভাবে অনুসরণযোগ্য ৷ | মাসরূক হইতে ধারাবাহিকভাবে আবুযৃযোহা, আ'“মাশ, জাবির ইব্‌ন নৃহ, আবূ কুরাইব এবং ইমাম আবূ জাফর ইবৃন জারীর বর্ণনা করিয়াছেন যে, হযরত আবদুল্লাহ্‌ ইবৃন মাসউদ (রা) বলেন- "আল্লাহ্‌র কসম! আমি আল-কুরআনের প্রতিটি আয়াতের শানে নুযূল এবং অবতরণ স্থান সম্বন্ধে সর্বাধিক জ্ঞাত রহিয়াছি। যদি আমি জানিতাম, আল্লাহ্‌র কিতাবে কেহ আমা অপেক্ষা অধিকতর জ্ঞানী ও ব্যুৎপন্ন, তবে সম্ভবপর হইলে আমি (উক্ত জ্ঞান আহরণের : জন্য) তাহার নিকট গমন করিতাম।' আবূ ওয়ায়েল হইতে আণ"মাশ আরও বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ রো) বলেন, “আমাদের মধ্যে যদি কেহ দশটি আয়াত শিখিত তবে সে সেগুলির অর্থ না বুঝিয়া এবং সেগুলির উপর আমল না করিয়া পরবর্তী কোন আয়াত শিখিত না। কাছীর (১ম খণ্ড)-_২২

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।