Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১৬৮ তাফসীরে ইব্‌ন কাহ্ীর দান করিবেন । নিশ্চয় আমি তোমাদের জন্য (স্বীয়) নিদর্শনাবলী সুস্পষ্ট করিয়া দিয়াছি। ফলে হয়ত তোমরা বিবেক বুদ্ধি প্রয়োগ করিবে ।) উপরের আয়াত দুইটির প্রথমটিতে আল্লাহ্‌ তা'আলা পূর্ব গ্রন্থধারীদের আত্মিক অধঃপতনের উল্লেখ করিয়াছেন। আর দ্বিতীয়টিতে তিনি উল্লেখ করিলেন মৃত পৃথিবীকে পুনজীবন দানের ব্যাপারটি । ইহাতে এই ইঙ্গিত রহিয়াছে যে, পৃথিবী বিশু হইলে (বৃষ্টি দ্বারা) যেভাবে তিনি উহাকে পুনজীবিত ও ফুলে-ফলে সুসজ্জিত করেন, তেমনি পাপাচার ও অনাচারে বিশুষ্ক মানুষের কঠিন অন্তরসমূহ ঈমান ও হিদায়েতের বৃষ্টি দ্বারা পুনজীঁবিত তথা আলোকক্রাপ্ত করেন। আল্লাহ্‌ পাকের কাছে আমাদের একান্তিক প্রার্থনা, তিনি যেন আমাদিগকেও অনুরূপ পবিত্র ও আলোকপ্রাপ্ত করেন । অবশ্যই তিনি উদারপ্রাণ মহান দাতা । কুরআন পাকের ব্যাখ্যার সর্বোত্তম পন্থা কোনটি? এ প্রশ্নের জবাব, এই কুরআন মজীদের ব্যাখ্যা কুরআন মজীদ দ্বারা করাই সর্বোত্তম পন্থা । কারণ দেখা যায় যে, কুরআনের এক জায়গায় কোন বিষয় সংক্ষেপে বলা হইয়াছে অন্য জায়গায় উহা সবিস্তারে বর্ণিত হইয়াছে! তবে আয়াত বিশেষের বেলায় যদি সেরূপ না হয়, তখন রাসূলের সুন্নাহ্‌র সাহায্যে উহার ব্যাখ্যা দান করিতে হইবে । কারণ, সুন্নাহ্‌ কুরআনেরই ব্যাখ্যা-বিশ্রেষণ। ইমাম শাফেঈ (র) বলেন, মহানবী (সা) যেসব আহকাম ও ফয়সালা প্রদান করিয়াছেন, তাহা কুরআনের আলোকেই করিয়াছেন। এই প্রসঙ্গে স্বয়ং আল্লাহ্‌ বলেন ঃ ১45১১ 74441 41101 ৮৯১ ০০৪। ০৪৪৯৭ ১9 আঞা। এল এ১৭৩। (নিশ্চয় আমি তোমার কাছে সত্যবাহী মহাগ্রস্থ্টি এই উদ্দেশ্যে নািল করিয়াছি যে, ইহার আলোকে তুমি মানুষের বিবাদ-বিসম্বাদের মীমাংসা প্রদান করিবে। অনন্তর তুমি আত্মসাৎকারীদের পক্ষাবলম্বন করিও না।) অনুরূপ তিনি অন্যত্র বলেন £ ২৯33 5৯) 428 15251 ৫৩0) 11 চান সি লা এল 95 05 - ০-০০১৪7৩৪ (তোমার কাছে আমি এই জন্য কিতাব পাঠাইয়াই যে, তাহাদের বিরোধ-বিসম্বাদের মূল সত্যটি তাহাদের নিকট পরিষ্কার করিয়া দিবে এবং ঈমানদারের জন্য উহা আলোকবর্তিকা ও কল্যাণ ভাণ্ডার হইয়া দেখা দিবে ।) তিনি আরও বলেন ঃ ০১১852 ধপিও তি। 055৮০১4৫059] ০5 821 051555 বেবং আমি তোমার কাছে এই জন্য উপদেশগ্রন্থ পাঠাইয়াছি যে, মানব সম্প্রদায়ের উদ্দেশ্যে যাহা কিছু বলা হইল তাহা সবই তুমি তাহাদিগকে বুঝাইয়া বলিবে; তাহা হইলে হয়ত তাহারা চিন্তা-ভাবনা করিবে ।) এসব কারণে নবী করীম সো) বলিয়াছেন, 'তোমরা শোন, আমাকে আল-কুরআন ও তৎসহ অনুরূপ অন্য এক বস্তু প্রদান করা হইয়াছে ।' বলাবাহুল্য আল-কুরআনের সহিত প্রদত্ত +সথ.

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।