Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001716115 অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন : ১৫৯ হযরত আবদুল্লাহ ইবুন আমর (রা) হইতে ধারাবাহিকভাবে ইয়ামীদ ইব্ন আবদুন্নাহ ইবৃন শুখায়র, কাতাদাহ, হুমাম, ওয়াকী' ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন 8 . নবী করীম (সা) বলিয়াছেন___যে ব্যক্তি তিন দিনের কম সময়ের মধ্যে কুরআন মজীদ খতম করে, সে উহার অর্থ ও মর্ম বুঝিতে এবং হৃদয়ঙম করিতে পারে না।' ইমাম আহমদ আবার উহা উপরোক্ত রাবী কাতাদাহ হইতে উপরোক্ত উর্ধতন সনদাংশে এবং কাতাদাহ হইতে ধারাবাহিকভাবে শু"বা ও গুনদুরের অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী ইহাকে সহীহ ও গ্রহণযোগ্য হাদীস নামে আখ্যায়িত করিয়াছেন । হযরত আবদুল্লাহ ইবৃন আমর (রা) হইতে ধারাবাহিকভাবে ইসমাঈল ইব্‌ন আবদুল্লাহ তামীমী, ইসহাক ইব্‌ন রাহওয়াই, মুহাম্মদ ইবৃন ইসহাক ইব্‌ন রাহওয়াই ও ইমাম আবুল কাসেম তাবারানী বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন-__“যে ব্যক্তি কুরআন মজীদ শিক্ষা করে, নবৃওত যেন তাহার দুই পাঁজরের মধ্যে অন্তরে) স্থান গ্রহণ করে। তবে শুধু (পার্থক্য এই) তাহার নিকট ওহী প্রেরিত হয় না। আর যে ব্যক্তি কুরআন মজীদ শিখিবার পর মনে করে যে, সে যাহা লাভ করিয়াছে, অন্য কেহ তদপেক্ষা শ্রে্ঠতর কোন বস্তু লাভ করিয়াছে, সে ব্যক্তি দুইটি অপরাধে অপরাধী । এক, আল্লাহ্‌ তা'আলা যে বস্তুকে কম মর্যাদা দান করিয়াছেন, সে ব্যক্তি উহাকে অধিক মর্যাদার অধিকারী মনে করিল । দুই, আল্লাহ্‌ তা'আলা যে বস্তুকে মর্যাদা দান করিয়াছেন, সে ব্যক্তি উহাকে কম মর্যাদার অধিকারী মনে করিল । কুরআন মজীদের ধারকের পক্ষে ইহা সমীচীন নহে যে, মুর্খতার জবাব মূর্খতা, ক্রোধের জবাব ক্রোধ-ও আঘাতের জবাব আঘাত দ্বারা প্রদান করিবে । বরং তাহার জন্যে ইহাই সমীচীন যে, সে কুরআন মজীদের ফযীলতের কারণে ক্ষমা-সুন্দর ব্যবহার করিবে ।' হযরত আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান, উব্বাদ ইব্‌ন মায়সারাহ, আবূ , সাঈদ বেনু হাশিম গোত্রের জনৈক মুক্তিপ্রাপ্ত গোলাম) ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন___“যে ব্যক্তি আল্লাহ্‌র কিতাবের একটি আয়াত মনোযোগ সহকারে শ্রবণ করে, তাহার জন্যে বহুগুণাঘিত একটি নেকী লেখা হয় আর যে ব্যক্তি আল্লাহ্‌র কিতাবের একটি আয়াত নিজে তিলাওয়াত করে, কিয়ামতের দিনে উহা তাহার জন্যে নূর বা জ্যোতি হইবে ।' | | হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে শুবা ও আবু সালামা, যুহরী, আম্বাসা . ইব্‌ন মিহরান, ইয়াহিয়া ইব্‌ন মুতাওয়াক্কিল, মুহাম্মদ ইবৃন হারব ও (হাফিজ আবূ বকর) আল-বায্যার বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন__-“কুরআন মজীদ সম্বন্ধে ঝগড়া করা কুফর ।' উক্ত হাদীসের অন্যতম রাবী আম্বাসা মন্তব্য করেন, উপরোক্ত সনদ শক্তিশালী নহেঁ। তবে আমার নিকট উক্ত হাদীস অন্য এক সনদেও বর্ণিত হইয়াছে । হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে মাকরাবীর পিতামহ, মাকরাবী, আবু বকর ইব্‌ন ইদরাস ও হাফিজ আবু ইয়ালা বর্ণনা করিয়াছেন ঃ

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।