Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১৬০ তাফসীরে ইব্‌ন কাছীর নবী করীম (সা) বলিয়াছেন__'কুরআন মজীদকে তোমরা শুদ্ধ ও সুস্পষ্ট করিয়া তিলাওয়াত করিও এবং উহার গভীর তাৎপর্যসমূহ বুঝিতে চেষ্টা করিও ।' বুকায়র হায্রামী, মুসা ইব্‌ন হাধিম ইস্পাহানী ও ইমাম আবুল কাসিম তাবারানী বর্ণনা নবী করীম (সা) বলিয়াছেন___যে ব্যক্তি রাত্রিতে দশটি আয়াত তিলাওয়াত করিবে, তাহার আমলনামায় এক কিনতার পরিমাণ নেকী লেখা হইবে । এক কিনতার পরিমাণ নেকী দুনিয়া ও উহাতে যাহা আছে, তাহা অপেক্ষা অধিকতর মুল্যবান। কিয়ামতের দিন তোমার প্রভু বলিবেন__তুমি তিলাওয়াত করিতে থাকো আর প্রতিটি আয়াতের পরিবর্তে (জান্নাতের) একটি স্তর উপরে উঠিতে থাকো ।" বান্দা যখন তাহার নিকট রক্ষিত সর্বশেষ আয়াতটির তিলাওয়াত সম্পন্ন করিবে, তখন তোমর প্রভু বলিবেন-_-“তুমি স্বীয় অধিকারে উহা গ্রহণ করো এবং দখল লও ।' বান্দা তখন স্বীয় হস্তের ইঙ্গিতে আরয করিবে-_ প্রভু হে! তুমি তো শ্রেষ্ঠতম জ্ঞানী । (অর্থাৎ আমি কতটুকু অংশের দখল লইব, তাহা তো জানি না, বরং উহা সম্বন্ধে তুমিই শ্রেষ্ঠতম জ্ঞানী ।) তোমার প্রভু বলিবেন___তুমি এই সম্পূর্ণ জান্নাত ও উহার নিয়ামতের পরিপূর্ণ দখল লও ।' ১০৯০ ০০৪ “ফাযায়েলুল কুরআন" অধ্যায় সমাপ্ত হইল এবং এতদ্বারা “তাফসীরুল কুরআন' অধ্যায়ের উদ্বোধন করা হইল । জিত পা কি (০ কি ক ৪5৮ শা

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।