Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001716115 ১৫৮ ' তাফসীরে ইব্‌ন কাছীর হযরত ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন দীনার, মুসা“আর, হামীদ ইব্‌ন হাম্মাদ ইব্‌ন আবুল হাওয়ার, মুহাম্মদ ইব্ন মা'মার ও হাফিজ (আবু বকর) আল-বায্যার বর্ণনা করেন ঃ | 'একদা নবী করীম (সা) জিজ্ঞাসিত হইলেন-__কোন্‌ ব্যক্তির কিরাআত সর্বোত্তম ? নবী করীম (সা) বলিলেন-___“যাহার কিরাআত শুনিলে মনে হয় যে, সে আন্নাহ্‌কে ভয় করে, তাহার কিরাআত সর্বোত্তম কিরাআত ।' হযরত আবদুল্লাৎ ইব্ন আমর (রা) হইতে ধারাবাহিকভাবে যর, আসিম, সুফিয়ান, আবদুর রহমান ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন___“(কিয়ামতের দিন) কুরআন মজীদের ধারক, সংরক্ষক ও বাস্তবায়নকারীকে বলা হইবে, তুমি উহা পড়িতে থাকো এবং (জান্নাতের সিড়ি দিয়া) উপরে উঠিতে থাকো । আর তুমি দুনিয়াতে যেরূপে ধীরগতিতে সুন্দর করিয়া তিলাওয়াত করিতে, সেইরূপেই তিলাওয়াত করিবে। তুমি সর্বশেষ আয়াত (জান্নীতের) যে স্তর বা মনযিলে তিলাওয়াত করিবে, উহাই তোমার মনযিল বা বাসস্থান হইবে 1? হযরত আবদুল্লাহ ইবন আমর (রা) হইতে াানাহিরারে জানু াননুর রহম হানিনী। হাই ইব্‌ন আবদুল্লাহ, ইবৃন লাহীআ, হাসান ও ইমাম আহমদ বর্ণনা করেন £ একদা জনৈক ব্যক্তি নবী করীম (সা)-এর খেদমতে হাযির হইয়া আরয করিল-___হে আল্লাহ্র রাসূল! আমি কুরআন মজীদ তিলাওয়াত করি; কিন্তু আমার স্মৃতি উহা ধরিয়া রাখিতে পারে না। নবী করীম (সা) বলিলেন-_-'তোমার অন্তরের ঈমান অপর্যাপ্ত ও.অপ্রতুল। বান্দা কুরআন মজীদ লাভ করিবার পূর্বে ঈমান লাভ করিয়া থাকে ।' ইমাম আহমদ উপরোক্ত সনদেই বর্ণনা করেন ঃ ূ একদা এক লোক তাহার এক পুত্রকে লইয়া নবী করীম সো)-এর খেদমতে হাযির হইল । লোকটি আরয করিল-_-হে আন্মাহ্র রাসূল! আমার পুত্র দিনের' বেলায় কুরআন মজীদ তিলাওয়াত করে এবং রাত্রিবেলায় ঘুমাইয়া থাকে । নবী করীম (সো) বলিলেন__-“তুমি তাহার মধ্যে কি দোষ দেখিতেছ ? সে তো দিনের বেলায় আল্লাহ্‌র যিকিরে মশগুল থাকে এবং গুনাহমুক্ত অবস্থায় রাত্রি যাপন করে ।' হযরত আবদুল্লাহ ইবৃন আমর (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ আবদুর রহমান, হাই, ইব্‌ৃন লাহীআ, মুসা ইব্‌ন দাউদ ও ইমাম আহমদ বর্ণনা করেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন__সিয়াম এবং কুরআন মজীদ কিয়ামতের দিনে বান্দার জন্যে আল্লাহ্‌ তা'আলার নিকট সুপারিশ করিবে । সিয়াম বলিবে___হে প্রভু! আমি তাহাকে দিনের বেলায় খাদ্য পানীয় গ্রহণ এবং যৌন বাসনা চরিতার্থকরণ হইতে বিরত রাখিয়াছি। অতএব তাহার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো । পক্ষান্তরে কুরআন মজীদ বলিবে, আমি তাহাকে কে রা না রলা গালা ররর ভাডারেরারিত করো । উভয়ের সুপারিশই গৃহীত হইবে ।" ইযরত আবদুল্লাহ ইবৃন আমর (রা) হইতে আবদুর রহমান ইব্‌ন জূবায়র, ইবৃন লাহীআ. হাসান ও ইমাম আহমদ বর্ণনা করেন ৫ নবী করীম (সা) বলিয়াছেন__“আমার উম্মতের অধিকাংশ কারী হইবে মুনাফিক।'

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।